Cumilla Ideal School and College

Cumilla Ideal School and College We inspire minds, guide journeys, and build futures.Committed to shaping good human beings.

শিক্ষার গুণগত মান উন্নয়ন, আধুনিক শিক্ষাদান পদ্ধতির সঙ্গে পরিচিতি এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক...
19/07/2026

শিক্ষার গুণগত মান উন্নয়ন, আধুনিক শিক্ষাদান পদ্ধতির সঙ্গে পরিচিতি এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত একদিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন কুমিল্লা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ-এর সম্মানিত শিক্ষকবৃন্দ।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকরা শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, শিক্ষার্থীকেন্দ্রিক পাঠদান, মূল্যায়ন কৌশল, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং আধুনিক শিক্ষণ-শেখানো পদ্ধতি সম্পর্কে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা লাভ করেন। কর্মশালায় প্রশিক্ষকগণ বিভিন্ন বিষয় উপস্থাপনের পাশাপাশি অংশগ্রহণমূলক আলোচনা, প্রশ্নোত্তর পর্ব এবং ব্যবহারিক কার্যক্রম পরিচালনা করেন, যা শিক্ষকদের জ্ঞান ও দক্ষতা আরও সমৃদ্ধ করতে সহায়ক ভূমিকা রাখে।

কুমিল্লা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বিশ্বাস করে, একজন দক্ষ, প্রশিক্ষিত ও মানবিক শিক্ষকই একটি আদর্শ প্রজন্ম গড়ে তোলার মূল ভিত্তি। তাই শিক্ষকদের নিয়মিত পেশাগত উন্নয়নের জন্য এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কুমিল্লা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
"Inspiring the Leaders of Tomorrow." 🌿

"Education is not only about gaining knowledge, it is about building character."The Principle Cumilla Ideal School and C...
15/07/2026

"Education is not only about gaining knowledge, it is about building character."

The Principle
Cumilla Ideal School and College

📢 জরুরি নোটিশ 📢সম্মানিত অভিভাবকবৃন্দ ও প্রিয় শিক্ষার্থীরা,পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আগামীকাল থেকে কুমিল্লা আইডিয়াল স্ক...
06/06/2026

📢 জরুরি নোটিশ 📢

সম্মানিত অভিভাবকবৃন্দ ও প্রিয় শিক্ষার্থীরা,

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আগামীকাল থেকে কুমিল্লা আইডিয়াল স্কুল এন্ড কলেজের সকল শ্রেণির পাঠদান যথারীতি শুরু হবে।

সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময় অনুযায়ী বিদ্যালয়ে উপস্থিত থেকে পাঠদান কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা যাচ্ছে।
সকলের সময়মতো উপস্থিতি একান্তভাবে কাম্য।

নির্দেশক্রমে,
কর্তৃপক্ষ
কুমিল্লা আইডিয়াল স্কুল এন্ড কলেজ

🌙✨ ঈদুল আজহা মোবারক ✨🌙কুমিল্লা আইডিয়াল স্কুল এন্ড কলেজ পরিবারের পক্ষ থেকে সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শুভানুধ্যায়ী ...
27/05/2026

🌙✨ ঈদুল আজহা মোবারক ✨🌙

কুমিল্লা আইডিয়াল স্কুল এন্ড কলেজ পরিবারের পক্ষ থেকে সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

মোহাম্মদ হোসাইন
অধ্যক্ষ, কুমিল্লা আইডিয়াল স্কুল এন্ড কলেজ

🎉 বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ 🎉গত ২৫ মে ২০২৬ তারিখে কুমিলা আইডিয়াল স্কুল এন্ড...
26/05/2026

🎉 বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ 🎉

গত ২৫ মে ২০২৬ তারিখে কুমিলা আইডিয়াল স্কুল এন্ড কলেজে আনন্দ, উৎসাহ ও প্রাণচাঞ্চল্যে মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ জনাব মোহাম্মদ হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামীম হোসেন সরকার বিজ্ঞ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত অর্থ পরিচালক মাহফুজুর রহমান মিল্টন, সম্মানিত নির্বাহী পরিচালক হাজ্বী আবু তাহের, জনাব ইন্জিনিয়ার আবু সাঈদ,এবং জনাব ফরহাদ মজুমদারসহ প্রতিষ্ঠানের অন্যান্য সম্মানিত পরিচালকবৃন্দ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও বর্ণিল। এদিন ওয়ামী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের উচ্ছ্বাস, করতালির আবেশ এবং গর্বিত অভিভাবকদের হাসিমাখা মুখ অনুষ্ঠানটিকে এনে দেয় এক অনন্য মাত্রা। অতিথিবৃন্দ তাঁদের প্রাসঙ্গিক বক্তব্যে শিক্ষার্থীদের মেধা, শৃঙ্খলা ও নৈতিক বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যৎ জীবনে সাফল্যের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা প্রদান করেন।

কুমিল্লা আইডিয়াল স্কুল এন্ড কলেজ বিশ্বাস করে, পাঠ্যশিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাই একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। এই সুন্দর আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

14/04/2026

Address

Kotbari
Comilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cumilla Ideal School and College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category