Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from তা'মীরুল উম্মাহ মাদরাসা, Education, ইনসাফ গার্ডেন সিটি, দৌলতপুর, কোটবাড়ি রোড, আদর্শ সদর, Cumilla.
তা'মীরুল উম্মাহ মাদরাসা, কুমিল্লা। ২০০৩ সাল থেকে কুরআন-সুন্নাহ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে সৎ,দক্ষ,আদর্শ মানব গড়ার অঙ্গীকারে কুমিল্লার শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠান। নূরানী,হিফজ ও আলিয়ার সমন্বিত শিক্ষা সহ রয়েছে পৃথক বালক বালিকা শাখা।
📞+880 1815-234049 🕌 তা'মীরুল উম্মাহ মাদরাসা, কুমিল্লা: আমাদের লক্ষ্য ও অঙ্গীকার
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
২০০৩ সালে প্রতিষ্ঠিত তা'মীরুল উম্মাহ মাদরাসা, কুমিল
্লা, দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে কুমিল্লার অন্যতম একটি ঐতিহ্যবাহী ও মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সফলতার সাথে তার পথ হেঁটে চলেছে। এই মাদরাসার EIIN নম্বর হলো 131597।
আমরা মনে করি, একজন শিক্ষার্থীকে সফল হতে হলে তাকে অবশ্যই দ্বীন ও দুনিয়া উভয় ক্ষেত্রেই মজবুত ভিত্তির ওপর দাঁড়াতে হবে। সেই লক্ষ্যেই আমাদের প্রতিটি কার্যক্রম পরিচালিত হয়।
আমাদের ভিশন:
আমরা বিশ্বাস করি, কেবল প্রাতিষ্ঠানিক ডিগ্রি নয়, বরং মানবিক মূল্যবোধ ও ইসলামিক আদর্শে গড়ে ওঠা চরিত্রই পারে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে। তা'মীরুল উম্মাহ মাদরাসা, কুমিল্লা-এর মূল উদ্দেশ্য হলো: কুরআন ও সুন্নাহর মৌলিক জ্ঞানকে অক্ষুণ্ন রেখে শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষায় পারদর্শী করে তোলা, যাতে তারা দেশ ও জাতির উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে পারে।
যেসব কারণে আমাদের মাদরাসাটি স্বতন্ত্র:
✔ সমন্বিত শিক্ষাব্যবস্থা: এখানে একইসাথে হিফজখানা এবং কিতাব বিভাগের পাশাপাশি আধুনিক পাঠ্যক্রম (যেমন: গণিত,বিজ্ঞান, ইংরেজি) দক্ষতার সাথে পড়ানো হয়।
✔ বালক ও বালিকাদের পৃথক শ্রেণি কক্ষ।
✔ আবাসিক সুবিধা: শিক্ষার্থীদের জন্য মনোরম ও নিরাপদ পরিবেশে মানসম্মত আবাসিক সুবিধা রয়েছে, যেখানে সার্বক্ষণিক শিক্ষকদের তত্ত্বাবধান নিশ্চিত করা হয়।
✔ দক্ষ ও আন্তরিক শিক্ষক: আমরা অভিজ্ঞ, ধার্মিক এবং আন্তরিক শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত, যারা শুধুমাত্র শিক্ষাদান নয়, বরং ছাত্রদের চরিত্র গঠনের ক্ষেত্রেও অত্যন্ত যত্নশীল।
অবস্থান: আদর্শ সদর, দৌলতপুর, কোটবাড়ি রোডে অবস্থিত হওয়ায় এটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সুবিধাজনক এবং শান্ত পরিবেশে অবস্থিত।
আপনি যদি আপনার সন্তানের জন্য একটি নিরাপদ, উন্নত এবং ইসলামিক আদর্শের ভিত্তিতে গড়া শিক্ষাপ্রতিষ্ঠান খোঁজেন, তাহলে তা'মীরুল উম্মাহ মাদরাসা আপনার জন্য সেরা নির্বাচন।
আজ একটা অধ্যায়ের সমাপ্তি হলো…
দীর্ঘ দিনের কর্মজীবনের পথচলা শেষে বিদায় নিলাম প্রিয় মাদ্রাসা থেকে। 🌸
এই আঙিনায় কেটেছে জীবনের অসংখ্য সুন্দর মুহূর্ত, হাসি-কান্না, শিক্ষা আর ভালোবাসার দিনগুলো। সহকর্মী শিক্ষকদের আন্তরিকতা, ছাত্রদের ভালোবাসা আর সবার সাথে কাটানো স্মৃতিগুলো আজ বারবার মনে পড়ছে।
বিদায় সংবর্ধনার প্রতিটি মুহূর্ত হৃদয়ে গেঁথে থাকবে আজীবন।
একসাথে পথ চলা মানুষগুলো হয়তো কর্মক্ষেত্রে আর প্রতিদিন পাশে থাকবে না, কিন্তু স্মৃতির পাতায় সবাই চিরদিন রয়ে যাবে।
দোয়া ও ভালোবাসা চাই সবার কাছে।
আল্লাহ যেন আগামীর পথচলাও সুন্দর ও কল্যাণময় করেন। 🤍
বিদায় শিক্ষক হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ।
12/04/2026
নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি।
চার পদে শিক্ষক নিয়োগ দিচ্ছে তা'মীরুল উম্মাহ আলিম মাদ্রাসা, আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন পত্র আহবান করা যাচ্ছে।
12/03/2026
📢 ঈদের ছুটির নোটিশ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জানানো যাচ্ছে যে, আগামী ১৪ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ থাকবে।
২৭ তারিখে আবাসিক শুক্রবার (হোস্টেল) খোলা হবে।
২৮ তারিখ শনিবার থেকে সকল শ্রেণির ক্লাস যথারীতি শুরু হবে।
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
ঈদ মোবারক
— কর্তৃপক্ষ
25/02/2026
কুমিল্লা আদর্শ সদর উপজেলায় বৃত্তি প্রাপ্তিতে আবারো সেরা তা'মীরুল উম্মাহ আলিম মাদ্রাসা
ঐতিহ্যবাহী তা'মীরুল উম্মাহ আলিম মাদ্রাসা কুমিল্লা আদর্শ সদর উপজেলায় আবারো সবোর্চ্চ বৃত্তি পেয়ে প্রথম স্থান অর্জন করেছে----অষ্টম শ্রেণীতে ১২টি ও পঞ্চম শ্রেণীতে ৯ টি সহ মোট ২১টি বৃত্তি লাভ করেছে।অষ্টম শ্রেণীতে ৬ টি টেলেন্টপুল বৃত্তির মাঝে ৬ টিই তা'মীরুল উম্মাহ আলিম মাদ্রাসা পেয়েছে।
উক্ত ফলাফলে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রাশেদুল হক সহ মাদ্রাসার পরিচালনা কমিটি ও সকল শিক্ষক মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। এবং কমিটির পক্ষ থেকে সকল শিক্ষক, অভিভাবক ও বৃত্তি প্রাপ্ত সকল শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
01/01/2026
নতুন বছরের শুরুটা হোক জ্ঞান আর আদব দিয়ে।নতুন বই পেয়ে ছোট্ট শিক্ষার্থীদের চোখে স্বপ্ন আর আশার ঝিলিক।
আল্লাহ তাআলা এই জ্ঞানের পথে সবাইকে কবুল করুন। আমিন।
25/12/2025
হিউম্যান রি-অ্যানিমেট ট্রাস্ট বার্ষিক সাধারন সভা।
18/12/2025
আল্লাহ ভাইয়ের ভূলক্রটি ক্ষমা করে শহীদ হিসেবে কবুল করে তাকে জান্নাতের উচু মাকাম দান করুন।