Majigacha Akhtaruzzaman High School

Majigacha Akhtaruzzaman High School মাঝিগাছা আক্তারুজ্জামান উচ্চ স্কুল

19/03/2022
যদি আপনার করোনা ভাইরাস এর লক্ষণ দেখা যায় অথবা পজিটিভ তাহলে খাবারের তালিকায় যা রাখবেন- প্রোটিন শরীরের পেশি, কোষকে শক্তিশা...
08/08/2021

যদি আপনার করোনা ভাইরাস এর লক্ষণ দেখা যায় অথবা পজিটিভ তাহলে খাবারের তালিকায় যা রাখবেন-

প্রোটিন শরীরের পেশি, কোষকে শক্তিশালী করার পাশাপাশি ইমিউনিটি বাড়ায়। করোনায় আক্রান্ত হওয়ার পর তাই বেশি করে প্রোটিন জাতীয় খাবার খাওয়া উচিত।করোনা আক্রান্ত হলে শরীরের প্রতি কেজি ওজনের জন্য ১ গ্রাম করে প্রোটিন প্রতিদিন খাওয়া উচিত। এ সময় প্রয়োজনীয় প্রোটিন পেতে ডায়েটে রাখুন চিকেন স্যুপ,চিজ, পনির, ছানা, দই,মিষ্টির মতো দুধের তৈরি খাবার, স্যালাড, সয়াবিন, মুসুর ডাল, মাছ ও মাংস।

করোনায় আক্রান্ত হওয়ার পর শরীরে ক্যালোরির দিকে নজর রাখা জরুরি। অনেকেই ফিট থাকতে গিয়ে প্রতিদিনের ক্যালোরি পেয়ে গ্রহণ করেন, তবে করোনায় আক্রান্তদের বেশি করে ক্যালোরিযুক্ত খাবার খেতে হবে। এই সময় হৃৎপিণ্ড এবং ফুসফুসের জন্য বেশি করে ক্যালোরি গ্রহণ গুরুত্বপূর্ণ। তাই এ সময় পাতে রাখুন ভুট্টা, ভাত, আলু, রুটি এবং পাস্তা জাতীয় খাবার, বাদাম, ফল ও ড্রাই ফ্রুটস।

করোনায় আক্রান্ত হলে অবশ্যই প্রয়োজনীয় ভিটামিন গ্রহণ করতে হবে।ভিটামিনের ঘাটতি পূরণে চিকিৎসকরা এ সময় মাল্টি ভিটামিনের ওষুধ খাওয়ার পরামর্শ দেন। ওষুধ ছাড়াও প্রাকৃতিক উপায়ে খাদ্য থেকে শরীরে ভিটামিনের ঘাটতি মেটানো উচিত। এই সময় ভিটামিন সি-র জন্য কমলা লেবু, আম, আনারস ও আঙুরসহ তাজা ফল খেতে হবে।

করোনা আক্রান্ত হলে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। খেতে হবে তরল খাবার। পানির পাশাপাশি ফলের রস, গরম চা পানেরও পরামর্শ দেন চিকিৎসকরা।

করোনা ভাইরাসের কারণে মাস্ক আমাদের জীবনে পোশাকের মতই এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বিশেষত ঘরের বাইরে পা রাখলেই মাস্ক থাক...
28/06/2021

করোনা ভাইরাসের কারণে মাস্ক আমাদের জীবনে পোশাকের মতই এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বিশেষত ঘরের বাইরে পা রাখলেই মাস্ক থাকা অত্যন্ত প্রয়োজনীয়। তাই বর্তমানে বেশিরভাগ মানুষই মাস্কের গুরুত্ব বুঝে এর ব্যবহার শুরু করেছেন। করোনা ভাইরাসের কারণে দিনের বেশিরভাগ সময়ই এখন মাস্ক ব্যবহার করতে হচ্ছে। এরপর অফিস বা প্রতিদিনের বাইরে যাতায়াতের সময়ও এর ব্যবহারের পরিমান আরও বৃদ্ধি পাবে।

মাস্ক ঢাকতে পারে আপনার মুখকে, আপনার মনকে নয়।মাস্ক মানুষের দুর্বলতাকে লুকাতে সবসময়ই সাহায্য করে।জনপ্রিয়তা শুধুমাত্র একটি ...
28/06/2021

মাস্ক ঢাকতে পারে আপনার মুখকে, আপনার মনকে নয়।মাস্ক মানুষের দুর্বলতাকে লুকাতে সবসময়ই সাহায্য করে।
জনপ্রিয়তা শুধুমাত্র একটি মুখোশ, এর থেকে বেশি কিছু নয়। করোনাকালে মানুষের সুরক্ষার সবচেয়ে বড় ঢাল হয়ে দাড়িয়েছে মাস্ক। অনেক মানুষ এখনো জানেনা যে মাস্ক কতটা ভয়াবহ একটা জিনিষ। করোনা মহামারী লাখো মানুষের হাসি এবং কান্নাকে ঠেলে দিয়েছে মাস্কের আড়ালে।
মাস্কের পিছনের চেহারাটি সম্পর্কে যে ধারণা করতে পারে সে আসলেই অসাধারণ একজন। মাস্ক পরা ছাড়া আমরা বুঝতেই পারিনা যে প্রতিটি মানুষের নজরে আমাদের চেহারা আলাদা। মাস্ক একসময় ছিলো কিছু মানুষের ফ্যাশন, এখন তা ফ্যাশন থেকে হয়ে দাড়িয়েছে জীবন রক্ষার ঢাল। নিজেদের কষ্টকে ঢাকতে আমাদের মাস্কের প্রয়োজন নেই, প্রয়োজন শুধুমাত্রি কিছু অভিব্যক্তির। করোনায় বিপর্যস্ত আর মাস্কের আড়ালে অবরুদ্ধ জীবন আর কতদিন চলবে তা সবারই অজানা।

Address

Cumilla

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Majigacha Akhtaruzzaman High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category