10/05/2026
পরবাসী মেয়ে
— সাদিয়া সুলতানা
জন্ম যেখানে, শৈশব যেখানে—স্মৃতিমাখা সেই ঘর,
নিয়তির টানে একদিন সেখানেই হয়ে যাই আমি পর।
যে বাবা-মায়ের মুখটি দেখে কাটে সারাটি দিন,
তাদেরই ছেড়ে যেতে হয় দূরে, বাজিয়ে বিদায় বীণ।
যে আঙিনায় ধুলোবালি মেখে বড় হওয়া মোর খেলা,
সেখানেই একদিন 'মেহমান' হয়ে কাটাতে হয় বেলা।
যেই মা ছাড়া একটি নিমিষ অন্ধকার লাগত চোখে,
তারে না দেখে কাটে মাস-বছর, পাথর চাপা এ বুকে।
আজব এই দুনিয়ার রীতি, অদ্ভুত মেয়েদের গড়া,
নিজের ভিটায় শিকড় ছিঁড়ে অন্য বাগানে ঝরা।
অঝোর ধারায় অশ্রু ঝরে, তবু হাসিমুখে পথ চলা,
মেয়ে হয়ে জন্মানো কি তবে শুধুই ত্যাগের কথা বলা?
ত্যাগেই যদি পূর্ণতা পায় অন্য এক ঘর-সংসার,
তবে এই বিরহেই লুকিয়ে আছে মেয়েদের জয়কার।
02/04/2026
فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
'ফা ইন্না মা আল উসরি ইউসরা' -নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে!
18/02/2026
With Mahiuddin Sarker – I'm on a streak! I've been a top fan for 5 months in a row. 🎉
18/02/2026
খুব ছোটবেলা থেকেই
কেউ যদি একটু কষ্ট দেয়,
সেই শব্দগুলো বৃষ্টির ফোঁটার মতো নয়—
পাথরের মতো এসে লাগে,
দীর্ঘ সময় ধরে ঢেউ তোলে ভেতরে।
আবার কেউ যদি ভালোবাসার সুরে ডাকে,
সামান্য যত্নে হাত বাড়ায়,
আমি অবাক হয়ে দেখি—
এতটুকু আলোতেই
আমার ভেতরটা ঝলমল করে ওঠে।
আমি হয়তো খুব শক্ত নই,
কিন্তু খুব গভীর।
আমি হয়তো খুব কঠিন নই,
কিন্তু খুব সত্যি।
কষ্টও আমাকে ছুঁয়ে যায় গভীরে,
আর ভালোবাসাও
আমাকে ভরিয়ে দেয় পুরো আকাশের মতো। 🤍✨
゚viralシviralシfypシ゚viralシalシ
14/01/2026
দোয়া কবুলের কবুলের সবচেয়ে পরীক্ষিত আমল:
– ৫০০ বার এই যিকির পড়ুন, আল্লাহ দোয়া কবুল
করবেন!
ভাই-বোনেরা, চোখ বন্ধ করে ভাবুন – আপনার মনে একটি বড় হাজত, দোয়া করছেন বারবার কিন্তু কবুল হচ্ছে না?চোখ ভিজে যায় রাতের নির্জনতায়? তাহলে এই পরীক্ষিতআমলটি করুন। হাদীসে বর্ণিত "লা হাওলা ওয়ালা কুয়্যাতাইল্লা বিল্লাহ" জান্নাতের ধন, বিপদ দূর করে এবং দোয়াকবুলের দরজা খুলে দেয়। এই আমল করে অনেকেরঅলৌকিকভাবে অসম্ভব দোয়া কবুল হয়েছে!
এই আমলটি কীভাবে করবেন (সঠিক নিয়মে):
১. ইশার নামাজের পর বা তাহাজ্জুদের সময় উত্তমরূপে ওযুকরে দু রাকাত নফল নামাজ আদায় করুন।
২. নামাজ শেষে ১০০ বার যেকোনো দরূদ শরীফ পড়ুন।
৩. তারপর ৪৯৯ বার পড়ুন:
"লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ"
৪. ৫০০তম বার পড়ুন:
"লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল
আজীম"
৫. তারপর আবার ১০০ বার দরূদ শরীফ পড়ুন।
৬. শেষে হাত তুলে কাঁদতে কাঁদতে আপনার হাজতের দোয়াকরুন – পূর্ণ বিশ্বাস নিয়ে।
হাদীসে রাসূল (সা.) বলেছেন: "লা হাওলা ওয়ালা কুয়্যাতা
ইল্লা বিল্লাহ" জান্নাতের গুপ্তধন। (বুখারী, মুসলিম) এই
যিকির পড়লে বিপদ দূর হয়, দোয়া কবুল হয় এবং
আল্লাহর রহমত নাজিল হয়।
ইনশাআল্লাহ এই আমল পূর্ণ বিশ্বাস ও একাগ্রতায় করুন
আল্লাহ আপনার দোয়া কবুল করবেন, অন্তরে অফুরন্ত
শান্তি নামবে। চোখ ভিজে যাবে কৃতজ্ঞতায়!
যারা এই পোস্ট দেখছেন, সকল মুসলিম উম্মাহর জন্য
দোয়া করুন, আমার জন্যও দোয়া করুন। আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুন। আমীন বা
©️ Way of Islam
07/01/2026
জ্ঞানী মানুষরা বুঝতে পারবে
19/12/2025
এই পৃথিবীর কোন রাস্তায় ফজরের পর আর ওসমানের দেখা মিলবে না। রাস্তার মানুষ মুঠি ভরে ভরে মুড়ি খাবে না, বাতাসার স্বাদ নেবে না। কলা বিক্রেতা সারা রাত ধরে তার টাকা জমিয়ে রেখে কারো হাতে তুলে দেবে না। শহরের আধোঁয়া ময়লা পানি মাথায় নেয়ার জন্য কেউ স্ব-বিনয়ে রাজি হবে না।
'ওসমান, আমাদেরকে ছাইড়া যাইস না ওসমান'।
৬ শব্দের এই লাইনটা কি অদ্ভূত ভাবে মিথ্যে হয়ে গেলো। ওসমান সবাইকে ছেড়ে চলে গেলো।
হাসপাতালের করিডোরের এই চিৎকার টা কারা দিয়েছিল জানি না। তবে শব্দটা এখনো আমার কানে বাজে। এই শব্দটাকে মুছে দেয়া যায় না। এই চিৎকারকে মুছে দেয়া যাবে না।
ওসমান আমার কেউ না। তবুও আমার হাত কাঁপে। আমার কষ্ট হয়। আমার চোখে পানি আসে। ওসমানকে নিয়ে লিখার সাহস আমার হয় না।
আল্লাহ শহীদ শরীফ ওসমান হাদী ভাই কে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে নিন।
19/12/2025
আবারো একটি প্রাণ ঝরে গেল, কিন্তু প্রশ্নগুলো রয়ে গেল…
ওসমান হাদির মৃত্যু আমাদের বিবেককে নাড়া দিয়ে গেল।
আল্লাহ তাঁকে জান্নাত নসিব করুন।
🤍😥