Vacancy available for the following positions
1. Sr. Software Developer (Male)
• Experience: 5-6 years.
· PHP (Laravel)/MySQL with Architectural, Schema Design and Hands- on Coding experience. Primary focus will be on ability to design and develop new applications for Govt.
· B.Sc. in CSE from a reputed university
· Salary: 60K-80K
2. Software QA Executive (Female)
· Experience: 1-2 years.
· Must have interest in software quality assurance and delivery of developed software to customer, competency in customer visits as well as requirement collection.
· IT related any subject or good knowledge on IT
· Salary:20K-25K
If you think you are eligible for this post then send me your CV
[email protected]
Sheikh Kamal It Training Digital Marketing & SEO - Chittagong & Cumilla
Establishment of Sheikh Kamal IT Training & Incubation Center project is one initiative from ICT Division under Bangladesh Hi-Tech Park Authority.
28/06/2022
আজ চট্টগ্রামের ডিজিটাল মার্কেটিং এবং এসইও কোর্সের শিক্ষার্থীদের সার্টিফিকেট বিতরণ শেষে ফটোসেশন পর্ব।
13/06/2022
৪র্থ শিল্প-বিপ্লবের প্রস্তুতি নেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকার। সরকারের ধারাবাহিক পদক্ষেপের একটি শেখ কামাল আইটি ইনকিউবেশন অ্যান্ড ট্রেনিং সেন্টার প্রকল্পের ডিজিটাল মার্কেটিং এবং এসইও ট্রেনিং। চট্টগ্রাম এবং কুমিল্লায় এসইও ট্রেনিং প্রদান করছে সার্ভিস ইঞ্জিন লিমিটেড, বাংলা পাজেল লিমিটেড এবং এমআরকে ইনটিগ্রেটেড সিস্টেম। এ প্রকল্পের আওতায় ইতোমধ্যে আমরা ২০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রত্যেক শিক্ষার্থীকে যুগোপুযোগী ইংরেজি, বেসিক কম্পিউটার, ডিজিটাল মার্কেটিং, এসইও-র উপরে দক্ষ করে গড়ে তোলা হয়েছে।
ইতোমধ্যে আমাদের শিক্ষার্থীরা দেশি এবং বিদেশি ক্লায়েন্টদের থেকে উপার্জন শুরু করেছে।
আজ শেয়ার করছি আমাদের কুমিল্লার প্রশিক্ষণার্থী তাসনিন হাসানের কথা। ফেসবুকে ১২টি বিজ্ঞাপন যাচ্ছে তার। তাসনিন হাসানের মত প্রশিক্ষণার্থীরা প্রমাণ করছে ৪র্থ শিল্প-বিপ্লবের নেতৃত্ব প্রদানে বাংলাদেশও সামনের কাতারে থাকবে।
11/06/2022
আমাদের কুমিল্লা জেলার সি ব্যাচের প্রশিক্ষণার্থী কাকলী অমর আঁখি তার ২য় কাজ জমা দিয়েছেন। মানসম্পন্ন কাজ জমাদানের কারণে পেয়েছেন ৫ স্টার রিভিউ।
22/05/2022
চট্টগ্রাম জেলার D ব্যাচের প্রশিক্ষনার্থী Aineen Bintay Saqi সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে প্রথমে ১৫০$ এবং পরে ৩০$ সহ মোট ১৮০$ কাজ পেয়েছেন। শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার প্রজেক্টের ভেন্ডর প্রতিষ্ঠান সার্ভিস ইঞ্জিন লিমিটেড (SEBPO Bangladesh), বাংলা পাজল লিমিটেড (Bangla Puzzle Limited) এবং এম আর কে ইন্টিগ্রেটেড সিস্টেমের (MRK Integrated System) পক্ষ থেকে তাঁকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। আশা করছি, এভাবেই আমাদের শিক্ষার্থীরা এগিয়ে যাবেন। আপনাদের সফলতাই আমাদের প্রশান্তি।
17/04/2022
গতকাল চট্টগ্রামের কুটুমবাড়ি রেস্টুরেন্টের চকবাজার শাখায় শেখ কামাল আইটি ইনকিবেটশন অ্যান্ড ট্রেইনিং সেন্টারের ডিজিটাল মার্কেটিং এবং এসইও কোর্সের চট্টগ্রামের শিক্ষার্থীদের নিয়ে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা পাজেল লিমিটেডের সিইও নাদিম মজিদ। তিনি প্রশিক্ষণার্থীদের প্রত্যাশা-প্রাপ্তি শোনেন। ক্যারিয়ার গড়ার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
উল্লেখ্য, চট্টগ্রাম এবং কুমিল্লায় ডিজিটাল মার্কেটিং এবং এসইও কোর্সের প্রশিক্ষণ প্রদান করছে সার্ভিস ইঞ্জিন লিমিটেড, বাংলা পাজেল লিমিটেড এবং এমআরকে ইনটিগ্রেটেড সিস্টেম।
05/03/2022
গত বছরের নভেম্বর মাস থেকে আমাদের শিক্ষার্থীরা ডিজিটাল মার্কেটিং এবং এসইও বিষয়ে কোর্স করছে। আইসিটি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ হাইটেক পার্কের শেখ কামাল আইটি ইনকিউবেশনের আওতায় শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে এ কোর্স করছে। গতানুগতিক কোর্সের বাইরে সরাসরি ফিল্ড লেভেলের জ্ঞান আহরণ করছে। কোর্সের আওতায় প্রতিটি ক্লাস হাতেকলমে নেয়া হয়ে থাকে।
আজ শেয়ার করলাম চট্টগ্রামের তিন শিক্ষার্থী আবু সালেহ, জুবায়ের এবং স্বস্তিকার গ্রুপওয়ার্ক। তারা একটি ফেসবুক ইভেন্টকে বুস্ট করে নির্দিষ্ট টার্গেটের মধ্যে ছড়িয়ে দেয়া যায়, তার কাজটি হাতেকলমে তুলে ধরা হয়েছে।
চট্টগ্রাম এবং কুমিল্লায় ডিজিটাল মার্কেটিং এবং এসইও কোর্স পরিচালনা করছে সার্ভিসইঞ্জিন লিমিটেড, বাংলা পাজেল লিমিটেড এবং এমআরকে ইনটিগ্রেটেড সিস্টেম।
দক্ষ জনশক্তি তৈরিতে আপনারা আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।
চট্টগ্রামে ডিজিটাল মার্কেটিং এবং এসইও কোর্সে উত্তীর্ণ (১-১৪০ তম) হওয়া সকলকে আমরা মেসেজ পাঠিয়েছি। উত্তীর্ণদের মধ্যে কেউ মেসেজ না পেয়ে থাকলে ইনবক্স করুন অথবা চট্টগ্রাম প্রতিনিধির সাথে যোগাযোগ করুন।
08/11/2021
শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার প্রকল্পের অধীনে চট্টগ্রাম জেলায় ডিজিটাল মার্কেটিং এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কোর্সে আবেদনকৃত পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষা ৩ নভেম্বর এবং ভাইবা পরীক্ষা ৪ নভেম্বর অনুষ্ঠিত হয়। লিখিত এবং ভাইবা পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ১-১৪০ তম স্থান পর্যন্ত সিরিয়ালে থাকা আবেদনকারীদের মেধাতালিকায় স্থান দেয়া হল। তারা সরাসরি কোর্সে ভর্তি হতে পারবে। ১৪১-১৬৪তম স্থান পর্যন্ত সিরিয়ালে আবেদনকারীদের অপেক্ষমান তালিকায় রাখা হল।
বিশেষ দ্রষ্টব্য:
১) প্রশিক্ষণের স্থান: কাজেম আলী স্কুল এন্ড কলেজ
২) সপ্তাহে তিনদিন (শনি-সোম-বুধ বা রবি-মঙ্গল-বৃহস্পতিবার) ব্যাচ অনুসারে ক্লাস হবে।
৩) শিফট: সকাল ১০টা – বেলা ১ টা এবং বিকেল ২টা – বেলা ৫টা
৪) কোনো শিক্ষার্থী পরপর ৩ দিন ক্লাস না করলে তার ভর্তি বাতিল হয়ে যাবে।
৫) যেহেতু এটি দক্ষতা বৃদ্ধিমূলক কোর্স। তাই, প্রতিদিন ২ ঘণ্টা কাজ করার হোমওয়ার্ক থাকবে। ভর্তির আগেই বিষয়টি শিক্ষার্থীদের মাথায় রাখতে হবে।
কোনো সমস্যা বা প্রয়োজনে যোগাযোগ করুন- 01975867784 (ইশফাক)
ধন্যবাদান্তে
নাদিম মজিদ
সমন্বয়ক
ডিজিটাল মার্কেটিং এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কোর্স (চট্টগ্রাম জেলা)
চট্টগ্রামে আজ ভাইবা দিতে আসা সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সবচেয়ে বেশি আবেদন ডিজিটাল মার্কেটিং কোর্সে সবচেয়ে বেশি আবেদন এসেছিল। সবচেয়ে বেশি শিক্ষার্থী এ বিষয়ে পাস করেছে।
আপনাদের ফলাফল আমরা ইতোমধ্যে ডিসি অফিসে হস্তান্তর করেছি। আগামী সপ্তাহের মধ্যে ফলাফল দেয়া হবে।
চট্টগ্রামে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকলের কাছে গতকাল রাতেই এসএমএস গিয়েছে। উত্তীর্ণদের আজ সকাল দশটায় চট্টগ্রামের এমইএস কলেজে প্রয়োজনীয় ডকুমেন্টসহ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Website
Address
Cumilla
Opening Hours
| Monday | 08:00 - 18:00 |
| Tuesday | 08:00 - 18:00 |
| Wednesday | 08:00 - 18:00 |
| Thursday | 08:00 - 18:00 |
| Friday | 08:00 - 18:00 |
| Saturday | 08:00 - 18:00 |
| Sunday | 20:00 - 06:00 |