দত্তসার রহমানিয়া মাদ্রাসা আলকরা চৌদ্দগ্রাম কুমিল্লা

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • দত্তসার রহমানিয়া মাদ্রাসা আলকরা চৌদ্দগ্রাম কুমিল্লা

দত্তসার রহমানিয়া মাদ্রাসা আলকরা চৌদ্দগ্রাম কুমিল্লা স্থাপিতঃ-১৯১৪ইং

20/07/2026

দত্তসার রহমানিয়া মাদরাসা
আসমানী বিদ্যানিকেতনের অন্যতম একটি। আজ তার প্রতিটি ধূলিকণায় এক বিষণ্ণ শূন্যতা অনুভূত হচ্ছে। পুরো ক্যাম্পাস জুড়ে বিরহ বেদনার বাতাস বইছে।
কারণ আজ ২০/৭/২৬ ইং থেকে ২৪/৭/২৬ ইং রোজ শুক্রবার মাগরিব পরযনত মাদ্রাসা দরস- তাদরিস সাময়িক বন্ধ থাকবে।

হ্যাঁ, সত্যিই তো! যে ক্যাম্পাস সদা সরব থাকে প্রভুর মেহমানদের পদচারণায়! যে ক্যাম্পাস সর্বদা আন্দোলিত থাকে তলাবায়ে উলুমে নববীর পদদলিতে ! মোহিত থাকে রবের প্রতি তাদের নিমগ্ন ভালোবাসায়!
যাদের 'ক্বালাল্লাহু, ক্বালা রাসূলুহু' এর মধুর কলরবে মুগ্ধ হয় এ ক্যাম্পাস। ভোরের আলো ফুটতেই নামাজ শেষে যাদের তেলাওয়াতের জাদুময়ী গুঞ্জুরণে সুরভিত হয় তার আকাশ-বাতাস!

তাদের শূন্যতা সত্যিই বেদনা বিদুর! তাদের বিরহ সত্যি যন্ত্রণাদায়ক!
হে প্রিয় ছাত্র ভায়েরা! বাড়ি হলো তোমাদের জন্ম নিবাস। আর মাদরাস হলো তোমাদের আপন নিবাস! জীবন গড়ার কারখানা । ইমান বাঁচানোর সুরক্ষিত ও সুসংগঠিত নীড়।
নিশ্চয় তোমাদের অন্তরও এ আপন নীড়ের বিরহে ধুকধুক করছে! সে বিরহ যন্ত্রণার অবসান ঘটিয়ে আগামীকাল শুক্রবার আবার ( ২৪/০৭/২০২৬) আনন্দে আপ্লূত হয় চলে আসবে জীবন গড়ার কারখানায়। জীবন লক্ষ্যে পৌঁছার মেহনত খানায়।

রব যেনো তোমাদেরকে নিরাপদে বাড়িতে এবং পুনরায় প্রিয় ক্যাম্পাসে পৌঁছে দেন। (আমিন)
তবে মমতা জড়ানো মা-বাবা আর ভালোবাসা -স্নেহের ভাই-বোনদেরকে ছেড়ে আসতে একটু ব্যথা তো লাগবেই।
চিরস্থায়ী সুখ-স্বাচ্ছন্দ্যের আশে ক্ষণিকের খারাপ লাগাকে তো জলাঞ্জলি দিতে হবেই।

খাঁটি জ্ঞানান্বেষী যারা হবেন, তাদের বাড়ি ছেড়ে মাদরাসায় আসার অনুভূতি আর মজাই আলাদা! অতুলনীয় ও অনন্য বলতে হবে।

আমিও তোমাদের মতো ছাত্র ছিলাম, অনুভব অনুভূটিও তোমাদের মতো বেশ ভালই ছিল। মাদ্রাসায় আসার সময় পুলকে আত্মহারা হয়ে যেতাম!

এখনো তোমাদের মত ছাত্রই আছি, কিন্তু অনুভূতিটা একটু ভিন্ন হয়ে গেছে, হারিয়ে গেছে সে সোনালী অনুভূতি।
প্রভু হে! মৃত্যু পর্যন্ত ছাত্র হয়ে বেঁচে থাকার তৌফিক দান করিও! আমিন

আলহামদুলিল্লাহ। আজ থেকে ১৩/৭/২৬ প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে। আল্লাহ সকলকে পরীক্ষার মাধ্যমে সন্মানিত করুন আমিন। ইলম, ...
13/07/2026

আলহামদুলিল্লাহ। আজ থেকে ১৩/৭/২৬ প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে।
আল্লাহ সকলকে পরীক্ষার মাধ্যমে সন্মানিত করুন আমিন।
ইলম, আমলে ভরে উঠুক এই ইলমি কানন।

শোক বার্তা,দত্তসার রহমানিয়া মাদরাসার কৃতি ছাত্র শর্শদি মাদ্রাসার নন্দিত মুহাদ্দিস, উস্তাযুল আসাতিজাহযরত মাওলানা হাফেজ মি...
13/06/2026

শোক বার্তা,
দত্তসার রহমানিয়া মাদরাসার কৃতি ছাত্র
শর্শদি মাদ্রাসার নন্দিত মুহাদ্দিস, উস্তাযুল আসাতিজা
হযরত মাওলানা হাফেজ মিজানুর রহমান কাসেমী সাহেব (রহঃ) রাত ১:৪০ মিনিটে মাওলার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।
আল্লাহ পাক তিনাকে জান্নাতুল ফেরদাউস এর মেহমান হিসেবে কবুল করুক আমীন

06/06/2026

বিশেষ ঘোষণা --------------------------------------------------------
দত্তসার রহমানিয়া মাদরাসার সকল অবিভাবক ও ছাত্রদের অবগতির জন্য জানো যাচ্ছে যে ঈদুল আজহার ছুটি শেষ। আজ ৬-তারিখ শনিবার মাগরিবের আগে মাদরাসায় উপস্থিত হওয়া আবশ্যক। মাগরিবের পর হাজিরা হবে।ইনশাআললাহ।

তাই সকল শিক্ষার্থীকে আজ নির্ধারিত সময়ের মাঝে মাদরাসায় উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে আহবান করা গেলো।

আদেশ ক্রমে
মাদরাসা কতৃপক্ষ।

আলহামদুলিল্লাহ। অনুষ্ঠিত হলো বহুল কাঙ্খিত  "তারকীবী-মুবা'হাসাহ্"  (কুরআন থেকে)।উক্ত অনুষ্ঠানে মৌলিকভাবে চারটি বিষয় নিয়...
21/05/2026

আলহামদুলিল্লাহ। অনুষ্ঠিত হলো বহুল কাঙ্খিত "তারকীবী-মুবা'হাসাহ্" (কুরআন থেকে)।

উক্ত অনুষ্ঠানে মৌলিকভাবে চারটি বিষয় নিয়ে
ছাত্ররা পরস্পর আলোচনা-পর্যালোচনা করে থাকে।
১-বিশুদ্ধ অনুবাদ
২-সহীহ্ তারকীব
৩-নাহবী তাহ্ক্বীক
৪-সরফী তাহ্ক্বীক

ইলমী মুবাহাসাহ"র এই সিলসিলা মূলত শুরু হয়েছে জামি'আ মাদানিয়া ফেনী (সিলোনিয়া)
মাদ্রাসা থেকে। তারই ধারাবাহিকতায় আমাদের মাদরাসায় উক্ত প্রতিযোগিতার সূচনা করেছেন একঝাক তরুণ মেহনতী ওস্তাদ।
আল্লাহ তাদের ইলম, আমলের মাঝে উন্নতি দান করেন।
আর যারা এই তারকীবী মুবা'হাসাহ করছে তাদের কে মহাকিক আলেম হিসেবে কবুল করুন আমিন।

সন্মানিত খতিব সাহেব দের কে জুমার নামাজের পর এ'লান করার অনুরোধ করছি।  # আগামীকাল শনিবার  # বাদ মাগরিব।
08/05/2026

সন্মানিত খতিব সাহেব দের কে জুমার নামাজের পর এ'লান করার অনুরোধ করছি।
# আগামীকাল শনিবার # বাদ মাগরিব।

আগামী ৯ মে রোজ শনিবার। সময় বাদ মাগরিব। সকলের প্রতি দাওয়াত রইল।
03/05/2026

আগামী ৯ মে রোজ শনিবার। সময় বাদ মাগরিব।
সকলের প্রতি দাওয়াত রইল।

আজ থেকে শুরু হয়েছে হস্ত লিপি সুন্দর করন প্রশিক্ষণ। (বাংলা)  # সবাই ছাত্রদের সফলতার জন্য দোয়া করবেন। তত্ত্বাবধানেঃ আশ শফি...
20/04/2026

আজ থেকে শুরু হয়েছে হস্ত লিপি সুন্দর করন প্রশিক্ষণ। (বাংলা)
# সবাই ছাত্রদের সফলতার জন্য দোয়া করবেন।
তত্ত্বাবধানেঃ আশ শফিক হস্ত লিপি প্রশিক্ষণএকাডেমি।

03/04/2026

ইনশাআল্লাহ।
আগামীকাল রোজ শনিবার ১৪৪৭-৪৮ হিজরির শিক্ষা বর্ষের ইফতেতাহী দরস শুরু হবে।
#ইফতেতাহী দরস প্রদান করবেনঃজামিয়া মাদানিয়া সিলোনিয়া মাদরাসার নায়েব মুহতামিম ফেনী জেলার মুরুব্বি হযরত মাওঃ মুফতি আহমদুল্যাহ হাফিঃ।

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when দত্তসার রহমানিয়া মাদ্রাসা আলকরা চৌদ্দগ্রাম কুমিল্লা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category