Darul Hikmah School & College

Darul Hikmah School & College "Darul Hikmah School & College" is the latest educational institution

ভর্তি চলছে। ভর্তি চলছে। দারুল হিকমাহ ইসলামিয়া মাদ্রাসায় নাজেরা বিভাগ, হিফজুল কুরআন বিভাগ ও কিতাব বিভাগে ভর্তি চলছে। আল...
28/03/2026

ভর্তি চলছে। ভর্তি চলছে।

দারুল হিকমাহ ইসলামিয়া মাদ্রাসায় নাজেরা বিভাগ, হিফজুল কুরআন বিভাগ ও কিতাব বিভাগে ভর্তি চলছে। আলহামদুলিল্লাহ, আমাদের এই মারকায চট্টগ্রামস্থ দারুল মাআরিফের অনুকরণে আন্তর্জাতিক কারিক্যুলামের আলোকে পরিচালিত। এখানে বাংলা, আরবী ও ইংরেজিকে প্রাধান্য দেয়া হয়। আগামীকাল থেকে আমাদের সকল বিভাগ খোলা হবে, ইনশাআল্লাহ।

হাসানপুর, ঢালুয়া, নাঙ্গলকোট, কুমিল্লা
০১৮৬৫-৫৮৯৫১৫

19/03/2026

কওমি মাদ্রাসা জাদীদ ধারায় প্রত্যাবর্তন অপরিহার্য ...
------------------------------------
সচেতন ওলামায়ে কেরাম বাস্তবতা অনেক আগেই উপলব্ধি করেছেন। তাই তারা
القديم النافع والجديد الصالح
এর মাঝে সমন্বয় সাধন করেছেন। তারা কচিকাঁচা বাচ্চাদেরকে চার-পাঁচটি ভাষা একত্রে শিক্ষা দেওয়ার অপরিণামদর্শী সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। পৃথিবীর যেকোনো ভাষা শেখা একটি প্রশংসনীয় উদ্যোগ। প্রত্যেকটি ভাষা আল্লাহ তাআলার অপার দান। পৃথিবীজুড়ে বৈচিত্রময় ভাষা আল্লাহ তায়ালার একটি মহান নিদর্শন। ভাষা ও বর্ণের কারণে বৈষম্য করা ইসলামে হারাম। এই আত্ম উপলব্ধি হয়তো অনেকের ছিল না। তাই জগৎবিখ্যাত উলামায়ে কেরাম এ ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ করেছিলেন। যারা একযোগে চার-পাঁচটি ভাষা শিক্ষা দেওয়ার ব্যর্থ উদ্যোগ গ্রহণ করেছিলেন, তাদেরকে সতর্ক করেছেন। তাদের মধ্যে আল্লামা আবুল হাসান আলী নদভি রহমাতুল্লাহ আলাইহি অন্যতম।

তারপরও এখনো অনেক আলেম সেই ভুল আদিম ধারাকে অব্যাহত রাখার খোঁড়া যুক্তি পেশ করে থাকেন। চতুর্থ ও পঞ্চম শ্রেণীর প্রাথমিক লেভেলের একজন ছাত্রকে যখন উর্দু, ফার্সি, আরবি, বাংলা ও ইংরেজি একসাথে শিখতে বাধ্য করা হয়, তখন তার ধারণক্ষমতা শানিত হওয়ার পরিবর্তে অচল হয়ে যায়। পাঁচটি ভাষা শিখতে গিয়ে সে কোন ভাষারই প্রাথমিক জ্ঞান পর্যন্ত অর্জন করতে সক্ষম হয় না। এভাবে অনেকগুলো মেধা অসচেতনতায় ধ্বংস হয়ে যায়। আমি মনে করি এর জন্য কর্তৃপক্ষ আল্লাহর দরবারে জবাব দিতে হবে!

ইবতেদাইয়ার একজন ছাত্রকে সর্বপ্রথম মাতৃভাষা হিসেবে বাংলা ভাষা, ২ নম্বরে কোরআন হাদিসের দৃষ্টিকোণে আরবি ভাষা এবং ৩ নাম্বারে আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি। পাশাপাশি আকীদা, মাসলা-মাসায়েল ও জেনারেল সাবজেটগুলো থাকবে। এটাই সহজ সরল হিসাব। যারা এই সহজ বিষয়টুকু উপলব্ধি করেন না, তাদেরকে অনুরোধ করব একটু ভেবেচিন্তে উম্মতের লাভ ক্ষতির দিক বিবেচনায় আনুন। আমরা মেধাগুলোকে অংকুরেই ধ্বংস করে দিচ্ছি।

মাধ্যমিক স্তরে আরবি শিক্ষার পুরনো ধারা রেখে দিয়ে কোন উপকার হচ্ছে না। ছাত্ররা লেখালেখিতে, প্রচার-প্রচারণায় ও তর্ক বিতর্কে আরবি ভাষায় অত্যন্ত অদক্ষ থেকে যায়। হাতেগোনা কয়েকজন ছাড়া অধিকাংশই আরবি ভাষায় অদক্ষ হিসেবে তৈরি হয়। মাসলা মাসায়েল এর কিতাবগুলো অত্যন্ত কাদিম। অনেকগুলো অপ্রচলিত আবার কতোগুলো অপ্রয়োজনীয়। মাধ্যমিক স্তরের ছাত্রদের জন্য এটা সামঞ্জস্যশীল নয়।

উচ্চতর বিভাগেও করুণ দশা। ভাষার অদক্ষতার পাশাপাশি ইস্তেদলাল ও ইস্তেখরাজেও অত্যন্ত দুর্বল। সৃজনশীলতা নাই বললেই চলে। আওয়ালুন নাছ সম্পর্কেও অজ্ঞ। এভাবে যদি আগামী প্রজন্ম গড়ে ওঠে আমাদের কপালে খারাপি আছে। জাদীদ ফিকহের কোন কিতাব দরসে নেজামীতে রচনা করা হচ্ছে না, পড়ানো তো অনেক দূরের বিষয়। আবার তাখাসসুসাতের মধ্যে যা পড়ানো হয় তাও অন্তর্জাতিক মানের সাথে অনেক প্রতিষ্ঠানই সামঞ্জস্যতা বজায় রাখেন না। কর্ণধার পর্যায়ের ব্যক্তিত্বগণ যদি সহসা এ বিষয়টি উপলব্ধি না করেন, কালের আবর্তে কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার পরিণতি বহন করতে বাধ্য হবে।

আলিয়া মাদ্রাসার কথা বলাই বাহুল্য। তারা বহু আগেই ইসলামী শিক্ষার মূলধারা থেকে বিচ্ছিন্ন হয়ে জেনারেল সাবজেক্টগুলোকে প্রাধান্য দিতে গিয়ে স্কুল-কলেজে পরিণত হয়েছে। মাদ্রাসা হিসেবে এসব প্রতিষ্ঠানের আর কোন স্বকীয়তা রইল না। আলিয়া মাদ্রাসা থেকে আলেম তৈরি করা এখন দুঃস্বপ্নের মত। ভালো মানের কোন আলেম যদি তৈরি হয়ে থাকেন, তারা নিজস্ব উদ্যোগে হয়েছেন। এটা প্রতিষ্ঠানগুলোর নিজস্ব বৈশিষ্ট্য নয়।

মোঃ শরীফুল ইসলাম ফুয়াদ
মুহতামিম
Darul hikmah islamia madrasha

Saifur's লাকসাম ব্রাঞ্চের ইনচার্জ মুহতারাম নিজাম উদ্দিন স্যার আজ 'দারুল হিকমাহ ইসলামিয়া মাদ্রাসা' পরিদর্শনে আসায় অত্যন্ত...
15/01/2024

Saifur's লাকসাম ব্রাঞ্চের ইনচার্জ মুহতারাম নিজাম উদ্দিন স্যার আজ 'দারুল হিকমাহ ইসলামিয়া মাদ্রাসা' পরিদর্শনে আসায় অত্যন্ত আনন্দিত হয়েছি। তিনি আমার প্রিয় শিক্ষকগণের অন্যতম। তাঁর অমায়িক ব্যবহার যে কোন ব্যক্তিকে মুগ্ধ না করে পারে না। আল্লাহ তাঁকে নেক হায়াত দান করুন। আমীন।

ছবি: দারুল হিকমাহ'র অফিসকক্ষ।

আপনার কমেন্ট জানতে চাই।
13/01/2024

আপনার কমেন্ট জানতে চাই।

ভর্তি চলছে! ভর্তি চলছে!! প্লে থেকে ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। আপনার প্রাণপ্রিয় সন্তানের উন্নত ভবিষ্যত বিনির্মাণে ভর...
22/12/2023

ভর্তি চলছে! ভর্তি চলছে!!

প্লে থেকে ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে।
আপনার প্রাণপ্রিয় সন্তানের উন্নত ভবিষ্যত বিনির্মাণে ভর্তি করাতে ইচ্ছুক অভিভাবকগণকে 'দারুল হিকমাহ ইসলামিয়া মাদ্রাসা'র অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল। ইংরেজী ও আরবী ভাষায় দক্ষতা অর্জনে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ।

হাসানপুর, ঢালুয়া, নাঙ্গলকোট, কুমিল্লা
01865-589515

আলহামদুলিল্লাহ। অভিভাবক ও সুধী সমাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজকের সম্মেলন সফল হয়েছে।
16/12/2023

আলহামদুলিল্লাহ। অভিভাবক ও সুধী সমাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজকের সম্মেলন সফল হয়েছে।

02/12/2023

মাদ্রাসায় ছাত্রদের কাছ থেকে নামমাত্র কিছু বেতন নেওয়া হয়। এটাও ৫০% থাকে বকেয়া। তারপরও কিছু অভিভাবক বছর শেষে সেই বকেয়া পরিশোধ না করে উল্টো ছাত্র/ছাত্রীদেরকে মাদ্রাসা থেকে না বলে অন্যত্র ভর্তি করায়। চতুর অভিভাবকরা সামান্য কিছু সুবিধা আদায়ের জন্য নতুন প্রতিষ্ঠানে গিয়ে আগের মাদ্রাসার বদনাম গায়। আমি দেখেছি, এই অতিচালাক লোকগুলো নিজের অথবা সন্তানের কোন উন্নতি করতে পারেন না। অনেককেই দেখেছি, উল্টো ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের ওপর শিক্ষক ও মাদ্রাসার রুহানি অভিশাপ থাকায় তারা একেবারেই বিনাশ হয়েছেন। নাউজুবিল্লাহ...

মনে রাখবেন, আমরা গতানুগতিক কোন বিদ্যালয় কিংবা কোন ব্যবসা প্রতিষ্ঠান নই। এই মাদ্রাসাগুলো একনিষ্ঠভাবে রাসূল সা. এর ইলমে নববী তথা কুরআন-সুন্নাহ বিতরণ করে থাকে। আল্লাহ সবাইকে সহীহ বুঝ দান করুন এবং বিপদাপদ থেকে হেফাজত করুন। আমীন।

24/11/2023
Admission going on...
18/10/2023

Admission going on...

04/12/2022

'দারুল হিকমাহ'য় আপনাকে স্বাগতম।
ভর্তি চলছে...

Address

Hasanpur To Bangodda
Comilla

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Telephone

+8801917606763

Website

Alerts

Be the first to know and let us send you an email when Darul Hikmah School & College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Darul Hikmah School & College:

Shortcuts

Share

Category