Sher-e Bangla ICT School

Sher-e Bangla ICT School

Share

Institute of Diploma in Computer Science

08/01/2021
24/06/2020

একটি কম্পিউটার বিজ্ঞান বিষয়ক প্রতিষ্ঠান

24/06/2020

শিক্ষার্থীদের জন্য।

তথ্য প্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক খুব জনপ্রিয় একটি মাধ্যম। মাধ্যমিক পর্যায় থেকেই অধিকাংশ শিক্ষার্থী নিজেদের আইডি তৈরি করে ফেসবুক ব্যবহার শুরু করে। এবং আমি অবশ্যই এটাকে ভালো দিক হিসেবে দেখছি। বিভিন্ন শিক্ষামূলক গ্রুপ, পেইজ এছাড়াও নতুন নতুন তথ্যের সাথে পরিচিত হওয়া যায় এখানে।

কিন্তু এর ব্যবহারটা যদি হয় একটু এই রকম -
এলোমেলো চুলে বেপর্দার ছবি আপলোড
মাধ্যমিক শ্রেণিতে পড়ুয়া ছেলেটার পোস্ট “বিরহের যন্ত্রনায় নির্ঘুম রাত”
ভালো লাগা মানুষটাকে নিয়ে রোমান্টিক স্ট্যাটাস
কখনো বা অশ্লিল বাক্যে মজা করা স্ট্যাটাস
রাত গভিরে ম্যাসেঞ্জার অ্যাক্টিভ

আমাদের মনে রাখা উচিত -
আমাদের ফেসবুকে আমাদের পিতা-মাতা, শিক্ষক, গুরুজন, আত্মীয়স্বজন আছেন কিংবা থাকতে পারেন।
ফেসবুক ফ্রেন্ডলিস্টে অ্যাড থাকা মানেই সবাই বন্ধু নয়।
আমার স্ট্যাটাস শুধুমাত্র আমার বন্ধুদের কাছেই পৌছায় না।

ফেসবুক ব্যবহারে অবশ্যই আমাদের এই বিষয়গুলো মেনে চলতে হবে -
১। ফেসবুক স্ট্যাটাস হওয়া উচিত এই বিষয়ের উপর -
(ক) নিজেকে উপস্থাপন করা।
(খ) গুরুত্বপূর্ণ তথ্য সবার সাথে শেয়ার করা।
(গ) সংবাদ মাধ্যমের কোন সংবাদ শেয়ার করার পূর্বে সেই সংবাদ মাধ্যমের বৈধতা দেখা পূর্বক সত্য মিথ্যা যাচাই করা। এক্ষেত্রে বাংলাদেশের জাতীয় ওয়েব পোর্টাল কিংবা সরকার অনুমোদিত গণমাধ্যমের সংবাদ দেখা এবং শেয়ার করা।
(ঘ) রেফারেন্স লিংক ব্যতিত কোন সংবাদ শেয়ার না করা।

২। ফেসবুকে ছবি শেয়ার করার ক্ষেত্রে ইসলামিক দৃষ্ঠিতে বললে মুসলিম মেয়েদের ছবি আপলোড করাটা ঠিক নয়।

৩। কমেন্ট কিংবা মন্তব্য করার ক্ষেত্রে -
(ক) পোস্টদাতার আইডি দেখে নাও যে কার পোস্ট। সবার সাথে বন্ধুত্বের মত মন্তব্য করা যায় না।
(খ) ঘনিষ্ট বন্ধুত্ব হলেও অশালিন মন্তব্য করা উচিত নয়।
(গ) অপরিচিত আইডির ক্ষেত্রে শালিনতা বজায় রেখে মন্তব্য করা।

৪। শেয়ার করা ক্ষেত্রে সত্যতা যাচাই করা।

আশা করছি সবাইকে বুঝাতে পেরেছি। তোমাদের কোন প্রশ্ন থাকলে মন্তুব্য করতে পারো।

ধন্যবাদ সবাইকে
সাইদ আহমেদ
সহকারি শিক্ষক (আইসিটি)
নিমসার উচ্চ বিদ্যালয়।

22/06/2020

সুপ্রিয় দেশবাসী, সাধারণ ও অনলাইন প্রশিক্ষনার্থী, অভিভাবকবৃন্দ, প্রশিক্ষক ও সুধী আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমাদের প্রতিষ্ঠান শের-ই বাংলা আইসিটি স্কুল, বুড়িচং উপজেলায় নিমসারে একটি সনামধন্য নতুন আইটি প্রশিক্ষন প্রতিষ্ঠান। ২০১৯ সালের ১৮ই নভেম্বর আমাদের প্রতিষ্ঠানিক পদযাত্রা শুরু হয়। মাল্টিমিডিয়া ল্যাব ও ক্লাস রুমের মাধ্যমে প্রশিক্ষন প্রদান ও তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার এর লক্ষ্যে আমরা কম্পিউটার বিজ্ঞান বিষয়ক বিভিন্ন কোর্স চালু করেছি। প্রশিক্ষার্থী যেন ফলাফল ভাল করতে পারে সে জন্য পাঠ পরিকল্পনায় পাশাপাশি মনিটরিং ব্যবস্থাকে সবসময় গুরুত্ব দিয়ে আসছি এবং তা চলমান রয়েছে। বর্তমান সরকারের শিক্ষা পরিকল্পনায় তথ্য প্রযুত্তিকে ব্যবহার উপযোগী করা প্রশংসনীয় একটি পদক্ষেপ। তারই ধারাবাহিকতায় আমাদের এই বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যেয়ে ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, ডিজিটাল বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে আমাদের পথ চলা।

সুপ্রিয় দেশবাসী, অনেক কম্পিউটার বিজ্ঞান বিষয় প্রশিক্ষণ প্রতিষ্ঠান রয়েছে যেখান আপনাকে শুধু একটি সার্টিফিকেট ধরিয়ে দিবে। তিন/চার মাস পরে যেটুকু শিখবেন তাও ভূলে যাওয়াটা অস্বাভাকি কিছু নয়। আবার যো কোন এপ্লিকেশন কোর্সের সম্পূর্ণ বিষয় আপনাকে শেখানো হয় না বেসিক কিছু প্রোগাম অপশন ব্যতিত। তারই ফলশ্রুতিতে আজ অনেকেই কম্পিউার বিজ্ঞান বিষয়ক কোর্সের সাটিীফিকেন অজর্নকারী কিন্তু ব্যবহারিক প্রয়োগ শূণ্য প্রায় অনেকেই কাজ জানে না তখন কম্পিউটার কোর্সের সার্টিফিকেটটি শুধুমাত্র একটুকরো কাগজেই থেকে যায়।
এই সমস্ত বিষয় বিবেচনা পূর্বক আমরা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়ে দেশের প্রতিটি মানুষের মাঝে কম্পিউটার বিজ্ঞান বিষয়ক জ্ঞানের আলো পৌছে দিয়ে একটি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের শের-ই বাংলা আইসিটি স্কুল এর পদযাত্রা শুরু করে।
আমাদের প্রতিষ্ঠানের চলমান কোর্স সমূহ -
ডিপ্লোমা ইন কম্পিউটার সাইন্স
অফিস ম্যানেজমেন্ট প্রোগ্রাম
গ্রাফিক্স ডিজাইন
ভিডিও এডিটিং
অনলাইনে ইনকাম ফ্রিল্যান্সিং, আউটসোসিং, ইউটিউব

আপনারা জেনে আনন্দিত হবেন যে, আমাদের প্রতিষ্ঠান সাধারণ শিক্ষার পাশাপাশি দেশের প্রতিটি নাগরিকের কাছে কম্পিউটার শিক্ষা পৌছে দিতে অনলাইন কোর্স চালু করেছে। আমাদের প্রতিষ্ঠানের নিজস্ব মোবাইল অ্যাপস কম্পিউটার এডুকেশন যেখানে আপনি পাবেন কম্পিউটারের বিভিন্ন এপ্লিকেশন কোর্স, কম্পিউটার গাইড, হ্যান্ড নোট, কম্পিউটার টিপস, ট্রিকস, টিউটোরিয়াল। সাধারণ কোর্স এর পাশাপাশি দেশের প্রতিটি মানুষের মাঝে কম্পিউটার শিক্ষা পৌঁছে দিতে আমাদের এই প্রচেষ্টা। আমাদের SBICTS Online Course এর মাধ্যমে দেশের যেকোনো স্থান থেকে যেকোনো সময় অংশগ্রহণ করতে পারবেন।
আমাদের চলমান অনলাইন কোর্স সমূহ –
মাইক্রোসফট অফিস ওয়ার্ড ২০১৯
মাইক্রোসফট অফিস এক্সেল ২০১৯
মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট ২০১৯
মাইক্রোসফট অফিস এক্সেস ২০১৯
সেইফ ইন্টারনেট এক্সেস
বেসিক কম্পিউটার উইন্ডোস ১০
ইউস অফ গুগল একাউন্ড
ইউটিউব

শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের জন্য আমরা কিছু ক্রিয়েটিভাইটি প্রোগ্রাম করে থাকি। বর্তমান শিক্ষা ব্যবস্থায়, পাঠ দানে, স্কুল ব্যবস্থাপনায় আইসিটির ব্যবহারিক প্রয়োগ অনেক বেড়েছে। তাই একটি প্রতিষ্ঠানের অফিস স্টাফ থেকে শুরু করে সকল শিক্ষকদের আইসিটিস বিষয়ক জ্ঞান থাকাটা আবশ্যক হয়ে পড়েছে। তাই আমাদের প্রতিষ্ঠানে শিক্ষকদের জন্যও আইসিটি বিষয়কে প্রোগাম রয়েছে। সরকারি প্রশিক্ষনের পাশাপাশি একমাত্র আমরাই শিক্ষকদের প্রশিক্ষক কোর্স চালু করেছি
মাল্টিমিডিয়া কন্টেন তৈরি ও ব্যবহার
সেইফ ইন্টারনেট এক্সেস
ইউস অফ গুগল একাউন্ট
বেসিক কম্পিউটার
মাইক্রোসফট এক্সেল বেসিক

এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও শিক্ষা ব্যবস্থা অনন্য প্রতিষ্ঠানের থেকে অনেক ব্যতিক্রম। প্রতিটি শিক্ষার্থীদের আলাদা আলাদা ভাবে ক্লাস নেয়া হয় এবং সপ্তাহের শেষে ১০ জন করে একটি গ্রুপ ক্লাস নেয়া হয় যেখানে কোর্স এর বিষয়বস্তু ব্যতীত কম্পিউটার বিজ্ঞান বিষয়ে আলোচনা করা হয় এবং hardware ও software নিয়ে কাজ দেখানো হয়।

আমাদের রয়েছে –
নিজস্ব মোবাইল অ্যাপস। এর মাধ্যমে আপনি ঘরে বসেই আমাদের প্রতিষ্ঠানের এসবিআইসিটিএস অনলাইন কোর্সে অংশগ্রহণ করতে পারবেন।
Sher-e Bangla ICT School ইউটিব চ্যানেল। যেখানে আপনি কম্পিউটার বিষয়ক টিপস, টিউটোরিয়াল পাবেন।
নিজস্ব কম্পিউটার গাইড। যার মাধ্যমে ঘরে বসেই নিজে নিজে কম্পিউটার শিখতে পারবেন।
Sher-e Bangla ICT School অফিসিয়াল ফেইসবুক পেইজ। এখানে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সাথে যোগাযোগ, চলমান কোর্স, নোটিস ইত্যাদি বিষয়ে জানতে পারবেন
Computer Education ফেসবুক গ্রুপ। এটা কম্পিউটার বিজ্ঞান বিষয়ক লার্নি গ্রুপ। এখানে আপনি শিখবেন এবং শিখাবেন।
জেনারেল শিক্ষার্থীদের জন্য পেসবুক গ্রুপ Bangladesh Online Education

সুপ্রিয় অভিভাবকবৃন্দ
কম্পিউটার বিজ্ঞান বিষয়ক বিভিন্ন কোর্সে প্রশিক্ষনের পাশাপাশি আমাদের প্রতিষ্ঠান সাধারণ শিক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত সকল বিষয়ে শিক্ষার্থীদেরকে এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা পড়ানো হয়। এখানে জটিল ও কঠিন বিষয়ের উপর মাল্টিমিডিয়া প্রজেক্টটর ব্যবহার করে ভিডিও কনটেন্ট এর মাধ্যতে পাঠদান করানো হয় এবং শিক্ষার্থীরা খুব সহজেই জটিল ও কঠিন বিষয়গুলো সহজে বুঝতে পারবে। এখানে রয়েছে দুরবর্তী শিক্ষার্থীদের জন্য সিমিত আসনে থাকার সু-ব্যবস্থা।
আমরা আশা করছি আমাদের প্রতিষ্ঠান শুধু কুমিল্লা জেলার মাঝেই নয় সমগ্র দেশের মাঝে একটি সফল প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ। আমাদের কম্পিউটার বিজ্ঞান বিষয়ক প্রশিক্ষন পৌছে যাক সবার কাছে। দেশের প্রত্যেকে হয়ে উঠুক ডিজিটাল বাংলাদেশ গড়ার সৈনিক এই প্রত্যাশা রইলো।


শুভকামনায়
সাইদ আহমেদ
ব্যবস্থাপনা পরিচালক
শের-ই বাংলা আইসিটি স্কুল

22/06/2020

ইন্টারনেট ব্রাউজার

১। ব্যবহারের দিক থেকে প্রথম সারিতে আছে মজিলা ফায়ারফক্স। এই ওয়েব ব্রাউজারটি আপনি সকল অপরেটিং সিস্টেমের জন্য পাবেন।

২। ইন্টারনেট ব্রাউজার এর দ্বিতীয় অবস্থানে রয়েছে পৃথিবীর প্রথম সারির সার্চ ইঞ্চিন গুগল এর নিজস্ব ওয়েব ব্রাউজার গুগল ক্রম। সব অপারেটিং সিস্টেমে এই ব্রাউজারটি ব্যবহার করতে পারবেন।

৩। মাইক্রোসফট এর নিজস্ব ওয়েব ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার শুরুর দিকে এতটা জনপ্রিয় না হলেও সাম্রতি তাদের আপডেট ভার্সন মাইক্রোসফট এডজ তৃতীয় সারিতে উঠে এসেছে। এই ব্রাউজারটিও আপনি সব অপারেটিং সিস্টেমে ব্যবহার করতে পারবেন।

৪। সাফারি (ইংরেজি: Safari) অ্যাপল ইনকর্পোরেটেড নির্মিত ওয়েবকিট ইঞ্জিন-ভিত্তিক ওয়েব ব্রাউজার। এই ওয়েব ব্রাউজারটি অ্যাপল এর জন্য বেশ জনপ্রিয়।

৫। নম্বর পাঁচ এ আছে অপেরা ওয়েব ব্রাউজার। ফ্রি ভিপিন এর জন্য এটি ইন্টারনেট ব্যবহারকারিদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এই ওয়েব ব্রাউজারটিও আপনি সব অপারেটিং সিস্টেম এর জন্য পাবেন।

তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে
সাইদ আহমেদ
ব্যবস্থাপনা পরিচালক
শের-ই বাংলা আইসিটি স্কুল

14/06/2020

SBICTS Online Course
Safe Internet Access

14/06/2020

SBICTS Online Course
Microsoft Office Word 2019

14/06/2020

SBICTS Online Course
Microsoft Office PowerPoint 2019

14/06/2020

SBICTS Online Course
Microsoft Office Excel 2019

Photos from Sher-e Bangla ICT School's post 04/06/2020


আলহামদুলিল্লাহ। আমরা খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের প্রতিষ্ঠানের নিজস্ব মোবাইল apps তৈরির কাজ সম্পন্ন করলাম।

ধন্যবাদ সহ কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব মোঃ জসিম যার সাহসী উদ্যোগ এবং কম্পিউটার শিক্ষা বিস্তারের লক্ষে সুন্দর পরিকল্পনা গুলোকে বাস্তবে রূপান্তরের লক্ষ্যে পরিশ্রম করে যাচ্ছেন

ইনশাল্লাহ আমরা আরো সাফল্যের সাথে এগিয়ে যাবো, শিক্ষা নিয়ে গড়বো দেশ, ডিজিটাল বাংলাদেশ

খুব শীঘ্রই আমরা আমাদের apps এর download links পোস্টের মাধ্যমে আপনাদেরকে পৌঁছে দেব।

নিচে আমাদের apps এর কিছু screen short তুলে ধরলাম

Photos from Sher-e Bangla ICT School's post 31/05/2020

Name of institute :TAHERA JUNAB ALI GIRLS' HIGH SCHOOL (EIIN: 105280)
Centre: BURICHONG-2, Thana/Upazilla: Burichang, Cumilla

SSC 2020 Result information
Appeared : 55
Passed : 53
GPA 5 : 3

----------------------------------------------------------------

Name of institute :NIMSAR HIGH SCHOOL (EIIN: 105270)
Centre: BURICHONG-2, Thana/Upazilla: Burichang, Cumilla

SSC 2020 Result information
Appeared : 119
Passed : 114
GPA 5 : 6

Want your school to be the top-listed School/college in Cumilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Nimsar
Cumilla
3500

Opening Hours

Monday 08:00 - 08:00
Tuesday 08:00 - 08:00
Wednesday 08:00 - 08:00
Thursday 08:00 - 08:00
Friday 08:00 - 11:00
Saturday 08:00 - 08:00
Sunday 08:00 - 08:00