20/09/2025
❤️
আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের স্কুল পর্যায়ের বাছাই পর্বের ম্যাচের নির্দেশনা প্রদান করছেন জনাব আতিকুর রহমান স্যার। ⚽
মধ্যম বিজয়পুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ বাছাই পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে জমে ওঠে ফুটবল উৎসব। 🎉
10/08/2025
🎉 শুভ জন্মদিন 🎉
আজ আমাদের বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমান স্যারের জন্মদিন।
এই বিশেষ দিনে, মধ্যম বিজয়পুর আদর্শ উচ্চ বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
স্যার, আপনার দূরদর্শী নেতৃত্ব, শিক্ষার প্রতি গভীর নিষ্ঠা এবং অক্লান্ত পরিশ্রমে আমাদের বিদ্যালয় প্রতিনিয়ত উন্নতির পথে অগ্রসর হচ্ছে। আপনার প্রতিটি পদক্ষেপে আমরা পেয়েছি অনুপ্রেরণা, শিক্ষার্থীরা পেয়েছে দিকনির্দেশনা এবং অভিভাবকরা পেয়েছেন আস্থা ও বিশ্বাসের আশ্রয়।
আপনার হাতে গড়ে উঠছে নতুন প্রজন্ম, যারা শিক্ষা, নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হয়ে একটি আলোকিত সমাজ গঠনে ভূমিকা রাখবে—এটাই আমাদের দৃঢ় বিশ্বাস।
এই শুভক্ষণে আমরা আল্লাহর দরবারে দোয়া করি, মহান আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, অফুরন্ত প্রজ্ঞা এবং অসীম কল্যাণ দান করুন। আপনার জীবনের প্রতিটি দিন হোক আনন্দময়, শান্তিময় ও সফলতায় পরিপূর্ণ।
শুভ জন্মদিন, স্যার।
— পরিবার, মধ্যম বিজয়পুর আদর্শ উচ্চ বিদ্যালয়
05/08/2025
৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫
আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
আজ আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান মধ্যম বিজয়পুর আদর্শ উচ্চ বিদ্যালয়-এ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫।
এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা ৩৬ জুলাইয়ের ইতিহাস, শহিদদের ত্যাগ ও গণঅধিকার আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন।
শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেখানে প্রতিটি চিত্রেই উঠে আসে স্বাধীনতা ও সচেতনতার বার্তা।
অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সাংকেতিক পরিবেশনার মাধ্যমে শহিদদের প্রতি জানানো হয় গভীর শ্রদ্ধা।
নিচে কিছু স্মরণীয় মুহূর্ত তুলে ধরা হলো…
#গণঅভ্যুত্থান_দিবস২০২৫
#মধ্যম_বিজয়পুর_আদর্শ_উচ্চ_বিদ্যালয়
02/08/2025
🌍 জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা – ২০২৫ 🗣️
গত বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৫, মধ্যম বিজয়পুর আদর্শ উচ্চ বিদ্যালয়-এ অনুষ্ঠিত হলো একটি জ্ঞানগর্ভ বিতর্ক প্রতিযোগিতা, যার মূল বিষয় ছিল “জলবায়ু পরিবর্তন ও সচেতনতা”।
ইভেন্টটিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা যুক্তি, তথ্য ও বিশ্লেষণের মাধ্যমে জলবায়ু সংকট নিয়ে মূল্যবান আলোচনা করেছে।
এই আয়োজন তাদেরকে পরিবেশ বিষয়ে সচেতন হতে এবং ভবিষ্যতের জন্য দায়িত্বশীল নাগরিক হয়ে উঠতে অনুপ্রাণিত করেছে।
📸 প্রতিযোগিতার কিছু মুহূর্তের ছবি নিচে সংযুক্ত করা হলো।
#মধ্যম_বিজয়পুর_আদর্শ_উচ্চ_বিদ্যালয়
#জলবায়ুপরিবর্তন
#পরিবেশসচেতনতা
#বিতর্কপ্রতিযোগিতা
21/07/2025
📢 গভীর শোক প্রকাশ
আজ রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আজ সোমবার বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের দশটি ইউনিট উদ্ধার অভিযানে অংশ নেয়।
এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।
🕊️ মধ্যম বিজয়পুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আতিকুর রহমান মহোদয় এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট পরিবার ও বাংলাদেশ বিমানবাহিনীর প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
আল্লাহ শহীদদের শহীদ হিসেবে কবুল করুন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করুন—এই আমাদের প্রার্থনা।
– (এডমিন)
মধ্যম বিজয়পুর আদর্শ উচ্চ বিদ্যালয়