Desperately Seeking Cumilla.-DSCU

Desperately Seeking Cumilla.-DSCU

Share

মিল্লা ঝিল্লা 🙂‍↔️❤️ কুমিল্লা 🌺❤️

31/12/2022

নতুন বছরে সবার দিন ভাল কাটুক।

HAPPY NEW YEAR..🌼2️⃣0️⃣2️⃣3️⃣🌺..

07/12/2022

২০২২

10/07/2022

সিলেটের রাজা গৌড় গৌবিন্দ সম্পর্কে কম বেশি সবারই জানা। শেখ বোরহানউদ্দিন নামে একজন ব্যক্তি উনার শিশুপুত্রের আকিকার জন্য গরু কুরবানী করেছিলেন। এতে ক্রুদ্ধ হয়ে গৌড় গোবিন্দ শেখ বোরহানউদ্দিনের হাত কেটে দেয় এবং শিশু পুত্রকে হত্যা করেন। বোরহানউদ্দিন বাংলার সুলতান শামসউদ্দিন ফিরোজ শাহের কাছে গিয়ে বিচার প্রার্থনা করেন। ফিরোজ শাহ উনার ভাতিজা সিকান্দার গাজীর নেতৃত্বে একটা সেনাবাহিনী পাঠান। গৌড় গোবিন্দের শক্তিশালী বাহিনীর কাছে সিকান্দার গাজী দুইবার পরাজিত হন। তৃতীয়বার প্রধান সেনাপতি নাসিরুদ্দিনের নেতৃত্বে আবারও অভিযান প্রেরণ করা হয়। এই জিহাদে ৩৬০ জন দরবেশকে নিয়ে হযরত শাহজালাল (র.) নাসিরুদ্দিনের বাহিনীর সাথে যোগ দেন। এবার গৌড় গোবিন্দ পরাজিত হয় এবং সিলেট বাংলা সালতানাতের সাথে যুক্ত হয়। সময়টা ছিল ১৩০৩ সাল।

একই ধরনের ঘটনা ঘটে মুন্সিগঞ্জে। তবে আরো আগে। ১১৭৮ সালে এখানে ইসলাম প্রচার করতে আরব থেকে আসেন দরবেশ হযরত আদম (র.)। তিনি একটি গরু কোরবানি করেন। এতে রাজা বল্লাল সেন ক্রুদ্ধ হয়ে স্বসৈন্যে হযরত আদম (র.) এর বিরুদ্ধে অভিযানে নামেন। বল্লাল সেন আদম (র.)কে অত্যন্ত নৃশংস ভাবে হত্যা করেন। এর প্রতিক্রিয়াতে মুন্সিগঞ্জও বাংলা সালতানাত প্রতিষ্ঠা হয়।

১৭৫৭ সালে বাংলার স্বাধীনতার সূর্য অস্ত যায়। ব্রিটিশ ফিরিঙ্গিদের আমলে সূর্যাস্ত আইন, চিরস্থায়ী বন্দোবস্তসহ বিভিন্ন আইনের কারনে প্রায় সব মুসলিম জমিদার পরিবার ধ্বংস হয়ে যায়। তাদের স্থানে বসানো হয় হিন্দুদের। হিন্দু জমিদাররা পুনরায় তাদের পূর্বোক্ত গৌড় গৌবিন্দ, বল্লাল সেনদের মত গরু কোরবানির উপর কঠোর নিষেধাজ্ঞা দেয়।

মুসলমানরা এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিদ্রোহ করে, সংগ্রাম করে, ব্রিটিশ সরকারকে একাধিকবার স্মারকলিপি দেয়। তবে হিন্দু জমিদাররা চরমতম নিষ্ঠুরতা দেখিয়ে তা দমন করে।

ঢাকায় নবাব পরিবারের প্রভাব ছিল, একমাত্র এই ঢাকা ছাড়া সারাদেশে কোথাও মুসলমানরা গরু কোরবানি দিতে পারতো না। সবাই ছাগল(বকরি) কোরবানি দিতো। তাই কালক্রমে ঈদুল আজহা 'বকরির ঈদ' নামে পরিচিতি লাভ করে।

এভাবেই চলে শত বছর। এরপর খাজা সলিমুল্লাহ প্রতিষ্ঠা করে মুসলিম লীগ। তারপর হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আল্লামা মোহাম্মদ ইকবাল এবং কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহ এবং ১৯৪৭। পূর্ব বাংলা মুক্ত হয় ব্রিটিশ বেনিয়া এবং হিন্দু জমিদারদের কালো হাত থেকে।

সুবাতাস বইতে শুরু করে। তবে তা একদিনে হয়নি। প্রাক্তন আমলা পি.এ নজির "স্মৃতির পাতা থেকে" বইয়ে চাকুরী জীবনের কিছু ঘটনা উল্লেখ করেন। দেশভাগের পরেও ক্ষমতাবান সদ্য বিগত হওয়া হিন্দু জমিদারদের প্রভাবে গরু কুরবানি দেওয়া অঘোষিত ভাবে নিষিদ্ধ ছিল। ১৯৫৬ সালেও নাটোরের মানুষ গরু কোরবানি দেবার কথা ভাবতেও পারতো না। উনার উদ্যোগে ১৯৫৭ সালে নাটোর শহরে প্রথমবারের মত গরু কোরবানি দেওয়া হয় তাও বহু কাঠখড় পুড়িয়ে। একের পর এক বাঁধা আসে। একই অবস্থা ছিলো ময়মনসিংহ, খুলনা, যশোরে।

এখন এই পূর্ব বাংলায় গরু কোরবানি দিতে পারে কিন্তু ভারতের গল্প ভিন্ন। নড়বড়ে সীমান্তের ওপারে আরএসএস, বিজেপির ভারতে এখনো গরু কোরবানি করা নিষিদ্ধ। কাস্মীরে তো সব ধরনের কোরবানিই নিষিদ্ধ। এখনো পশ্চিম বাংলা এবং ভারতের মুসলমানরা ঈদুল আজহাতে ছাগল কোরবানি করে। এখনো পশ্চিম বাংলায় এবং ভারতে ঈদুল আজহাকে বকরির ঈদ বলে অভিহিত করা হয়।

গরুর মাংস নেহাৎ একটা খাবার না। গরুর মাংস পূর্ব বাংলার মুসলমানদের শত বছরের সংগ্রামের একটা চিহ্ন। এজন্য সম্ভবত নজরুল বলেছিলেন,

❝ওরে হত্যা নয় আজ 'সত্যাগ্রহ', শক্তির উদ্‌বোধন।
ওরে সত্য মুক্তি স্বাধীনতা দেবে এই সে খুন-মোচন!
ওরে হত্যা নয় আজ 'সত্যাগ্রহ', শক্তির উদ্‌বোধন।❞

লিখা: মীর সালমান সামিল

06/07/2022

কুমিল্লায় গরু ছাগলের হাঁটের তালিকা দেওয়া হল :-

👉নেউরা বাজার : বৃহস্প্রতিবার থেকে ঈদের দিন সকাল পর্যন্ত

👉চানঁপুর বাজার: বৃহস্প্রতিবার থেকে ঈদের দিন সকাল পর্যন্ত

👉মিরশান্নি বাজারঃ বুধবার ঈদের আগে শেষ বাজার ।

👉ঝালুয়াপারা : শুক্রবার (৭,৮তারিখ)

👉শাহপুর বাজার: বৃহস্প্রতিবার (৭ তারিখ)

👉মুন্সির বাজার:বৃহস্প্রতিবার, শুক্রবার ।

👉শিবির বাজার: বৃহস্প্রতিবার, শুক্রবার ।

👉বানাশুয়া বাজার: শুক্রবার (৮ তারিখ)

👉ময়নামতি বাজারঃ শুক্রবার(৮তারিখ)

👉বাজগড্ডা বাজার: বৃহস্প্রতিবার ৭ তারিখ ।

👉বালুতুপা বাজার: শুক্রবার ৮ তারিখ ॥

👉বিবির বাজার: শুক্রবার (৮ তারিখ)

👉চৌয়ারা বাজার: মঙ্গলবার থেকে ঈদের দিন পর্যন্ত

👉সুয়াগাজি বাজার: শুক্রবার,সোমবার ।

👉মিয়াবাজার: শুক্রবার (৮ তারিখ)

👉আমড়াতলি বাজার: বৃহস্প্রতিবার (৮ তারিখ)

👉ফকির বাজার: বুধবার (১ দিনের বাজার )

👉ছয়গ্রাম: মঙ্গলবার, শনিবার ।

👉কালিরবাজার: মঙ্গলবার (৫ তারিখ)

👉মুড়ার বাজার:বুধবার (৭ তারিখ)

ব্রিঃ দ্রঃ ( যদি কোন গরুর বাজারের নাম, তারিখ, স্থান বাদ যায় তাহলে কমেন্টে জানিয়ে দিবেন )

টিমঃ Desperately Seeking Cumilla - (DSCU)🌹🌻

02/07/2022
11/06/2022

কুমিল্লাতে আজ আগুন লেগে যাওয়ার মূহুর্তে... 😖

রাজগন্জ, কুমিল্লা!!

Want your school to be the top-listed School/college in Comilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Cumilla
Comilla
৩৫০০