09/04/2023
Kuddus Afia Shishu Shikkhalay
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kuddus Afia Shishu Shikkhalay, School, Cumilla.
09/04/2023
30/11/2022
Class party 🥳
08/11/2022
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ভর্তি চলছে! ভর্তি চলছে!
আপনার কোমলমতি শিশুকে সুশিক্ষায় শিক্ষিত করে একজন ভালো মনের মানুষ হিসাবে গড়ে তুলতে মহান আল্লাহ পাকের ইচ্ছায় এবং আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।ভর্তি ফরম বিতরন চলছে।
এইচ. এস. সি. পরীক্ষা --২০২২
অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর জন্য রইল দোয়া ও শুভকামনা।
30/10/2022
বাংলাদেশের একজন খ্যাতনামা বিশিষ্ট শিক্ষাবিদ ও নজরুল গবেষক মরহুম মোহাম্মদ আবদুল কুদ্দুস।(এ ডি এম হারবার্ড) শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য পেয়েছেন অমর একুশে পদক(১৯৮৩)। ১৯৫০ এর দশক থেকে দেশের শিক্ষা বিস্তারে কাজ করেছেন শিক্ষা প্রশাসনে।তিনি নিরন্তর নিঃস্বার্থ শ্রম দিয়ে বাংলাদেশের ঘরে ঘরে স্বাক্ষরতার বাণী পৌছে দেবার চেষ্টা করেছেন আমৃত্যু। বয়স্ক শিক্ষার পথিকৃৎ তো বটে বরং অগ্রপথিক। তিনি বাংলাদেশের প্রথম ব্যক্তি যিনি হারবার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নের সুযোগ পান।বর্ণভিত্তিক শিক্ষার পরিবর্তে শব্দভিত্তিক শিশু শিক্ষা প্রবর্তনের মাধ্যমে আন্তর্জাতিক মান সম্পন্ন অাধুনিক শিক্ষার আদলে ১৯৬২ সালে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান "কুমিল্লা মর্ড়ান স্কুল" স্হাপন করেন।তিনি শিশুদের খুব ভালোবাসতেন।শিশুরাই ভবিষ্যৎ দেশের কর্ণধার/রাষ্ট্রচালক,তাই যেখানেই পেরেছেন সেখানেই শিশুদের জন্য গড়েছেন আদর্শ স্কুল।শিশু সংগঠন "সত্যসেনা" গড়ে কুমিল্লা শহরে সকলের কাছে "দাদুভাই" বলে পরিচিত ছিলেন।পরবর্তীতে তাঁর মৃত্যুর পর আদর্শ --নীতির স্বরনে ও বাস্তবায়নের মাধ্যমে মান সম্পন্ন যুগপোযোগী আধুনিক শিক্ষার আদলে ১৯৯৮ইং সালে প্রতিষ্ঠিত হয় "কুদ্দুস আফিয়া শিশু শিক্ষালয়।"তাঁর নিজস্ব বাসভবনে।এদেশের শিক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা নিয়ে চিন্তাভাবনা ও বাস্তবায়নের মাধ্যমে যে দেশ প্রেমের স্বাক্ষর রেখে গেছেন সেই মহান ব্যক্তি সম্পর্কে না জানলে অজানা থেকে যাবে শিক্ষাক্ষেত্রে তার অবদান আর স্কুল গড়ার ইতিহাস।সে জন্যই অত্র স্কুলের শিক্ষক--শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য লেখা তার সংক্ষিপ্ত জীবনী।
14/10/2022
ভর্তি বিজ্ঞপ্তি
কুদ্দুস আফিয়া শিশু শিক্ষালয়
৯০০/দক্ষিণ বাগিচাগাঁও,কুমিল্লা।
স্বনামধন্য আধুনিক ও যুগোপযোগী শিক্ষালয় একটি আদর্শ শিশু প্রতিষ্ঠান শিশু শিক্ষাকে পূর্ণাঙ্গ করতে পারে।
সুধী অভিভাবক মহল ও সম্মানিত শুভানুধ্যায়ী আপনাদের অনাবিল উৎসাহ অনুপ্রেরণা ও সুচিন্তিত মতামত আমাদের প্রতিষ্ঠানকে সাফল্য মন্ডিত করে তুলবে।
এই প্রত্যাশায় "২০২৩" শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তি চলছে।
আমাদের বৈশিষ্ট্য:
#স্থায়ী ক্যাম্পাস।
#প্রাত্যাহিক সমাবেশ।
# অভিজ্ঞ ও দক্ষ বিষয় ভিত্তিক শিক্ষক দ্বারা পরিচালিত।
#সাপ্তাহিক, মাসিক ও শিখন মূল্যায়ন পরীক্ষা
নিয়মিত।
# এতিম ছেলে-মেয়েদের সম্পূর্ণ বিনা বেতনে এবং দরিদ্র মেধাবীদের স্বল্প খরচে পড়াশোনার বিশেষ সুযোগ রয়েছে।
# ধর্মীয় শিক্ষা সকল শ্রেণির জন্য পাঠ্যভুক্ত।
বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন
সকাল ৯.০০টা থেকে ১.০০ টা পর্যন্ত।
মোবাইল : ০১৭১০৮১৬৯৭৩
25/07/2022
"বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়া মানেই আপনার প্রিয় সন্তান ব্যর্থ না" সকল পিতা মাতার উদ্দেশ্যে বলছি সন্তান আপনার তাই আপনাকেই পাশে থাকতে হবে।
কুমিল্লা বোর্ডের সুইসাইড করা ১১ জন ছাত্রের মধ্যে ১ জনের সুইসাইড নোটঃ
"আগামি বছর আবার পরীক্ষা দিবো। মা, বাবাকে বুঝাইছি।
সবাই স্বাভাবিক ছিলো, আমিও। কিন্তু একের পর এক প্রতিবেশী সহপার্ঠীরা মিষ্টি আর কথার খোঁচা নিয়ে হাজির হতে লাগলো।
আমার মায়ের মাথা খারাপ হয়ে গেলো।
বাবাও আমাকে গালিগালাজ করলো। যে মা বাবা গতকাল আমার মাথায় হাত রেখে বলছিলো চিন্তা করিস না, বুড়ো হয়ে যাস নাই। সামনের বার আবার পরীক্ষা দিস, বছর যাইতে কয়দিন।
অথচ, প্রতিবেশীদের মিষ্টি পেয়ে সেই বাবা মা আমাকে জুতা দিয়ে পিঠলো, শুধু তাই নয়, আমার উপর রাগ করে বাবাপাতের ভাত লাথি মেরে ফেলে দিলো।
অনেক চেষ্টা করেছি লুকিয়ে থাকার, পারলাম না।
প্রতিবেশীরা এক হাত জিহ্ববা বের করে অনুশোচনা করলো, শুধু অনুশোচনা নয়, আমার জন্য নাকি আমার মা দায়ী। মায়ের আস্কারা পেয়ে আমি নষ্ট হয়ে গেছি।
তাদের কৈফিয়ত পেয়ে আমার বাবা মাকে উঠানে প্রচুর মেরেছে। মা এখনো বেহুঁশ। মার জ্ঞান ফিরার আগেই পৃথিবীকে বিদায় জানালাম।
ভালো থাকবেন প্রতিবেশীরা,
ভালো থেকো সহপার্ঠী বন্ধুরা...©
#বিশেষ_দ্রষ্টব্য
অভিভাবকসহ প্রতিবেশি সকলেরই মানসিকতা পরিবর্তন করা উচিত। বিশ্ববিদ্যালয়ে চাঞ্জ না পেলেও সফল হওয়া যাবে কিন্তু কারো সন্তান সুইসাইড করলে আর ফিরে আসবে না।
এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১১ই মে রোজ বুধবার সকাল ৯:৫০ মিনিটে সকল ছাত্র-ছাত্রীদের স্কুলে উপস্থিত থাকা বাধ্যতামূলক।
08/05/2022
শিক্ষা জাতির মেরুদন্ড📚📚
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Cumilla