এ কে বি কে মাধ্যমিক বিদ্যালয়

এ কে বি কে মাধ্যমিক বিদ্যালয় আমাদের এই ছোট্ট স্কুল পেইজে আপনাকে স্?

আমাদের গ্রামের স্কুলের নাম এ কে বি কে সরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয়। সবাই হয়ত নাও চিনতে পারেন কারন আমাদের গ্রামের স্কুল শহর থেকে অনেক দুরে যার জন্য আমাদের স্কুলের সাথে social mediar মিডিয়ার কোনো connect নেই। যার জন্য আমরা সবাই মিলে এই পেজটি creat করেছি যাতে সবাই আমাদের স্কুলের সাথে পরিচিত হতে পারে।

02/06/2017

সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা

04/05/2017

আজ ২০১৭ সালের এস.এস.সি ও সমমানের পরীক্ষাথীদের পরীক্ষার ফলাফল ঘোষণা হবে। সকাল ১০:০০ টার সময় শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে পরীক্ষার ফলাফল তুলে দেবেন এবং দুপুর ১২:০০-১২:৩০ এর মধ্যে রেজাল্ট পুরোপুরিভাবে প্রকাশ করা হবে। সকল পরীক্ষার্থীরা এস এম এস ও ইন্টারনেটের মাধ্যমে নিজেদের পরীক্ষার ফলাফল জানতে পারবেন।

20/04/2017
19/04/2017

*. ভেক্টর রাশিসমূহ মনে রাখার ছন্দ.*
®"ভবে সব প্রিওতম প্রেমেতে ভাসে"®
ভবে = ভরবেগ, বেগ
সব=সরণ, বল
প্রিওতম= প্রাবল্য, ওজন, ত্বরণ , মন্দন
প্রেমেতে= পৃষ্ঠটান , মহাকর্ষীয় প্রাবল্য
ভাসে= ভ্রামক . সান্দ্রতা গুণাংক
এছাড়া চৌম্বক সংক্রান্ত সব রাশিই
ভেক্টর রাশি..

19/04/2017

ফ্রিয়নের সংকেত বের করার খুব সহজ
একটা পদ্ধতি
হল "90 method". এটা তোমাদের
অনেকেই হয়ত জানা আছে।
যাদের জানা নেই তারা এখন জেনে
নাও।
এক্ষেত্রে তোমাদের ফ্রিয়নের নাম এর
সাথে ৯0
যোগ করতে হবে শুধু। যেমন-ফ্রিয়ন ১২.
এক্ষেত্রে
১২+৯০=১০২ এখন যোগফলের বাম দিক
থেকে
অংকগুলো যথাক্রমে কার্বন
(C),হাইড্রোজেন (H) ও
ফ্রোরিন (F) এর সংখ্যা নির্দেশ করবে
এবং
কার্বনের
বাকি বন্ধন গুলো ক্লোরিন দ্বারা পূর্ণ
থাকবে।
এখানে ১টি কার্বন,হাইড্রোজেন
একটিও নাই,২টি ফ্লোরিন ও কার্বনের ২
টি বন্ধন
বাকি থাকায় ২টি ক্লোরিন থাকবে।
সুতরাং এটাই সংকেত CCI2F2.
আর একটি উদাহরণ দিলাম-ফ্রিয়ন ২১।
২১+৯০=১১১।
সুতরাং এখানে ১টি C,১টি H,১টি F ও
২টি Cl
আছে।
অতএব সংকেত CHCl2F. এভাবে তোমরা
নাম থেকে
সংকেত বের
করতে পারবা।
আবার সংকেতে C,H,F এর সংখ্যা
পাশাপাশি বসিয়ে তা থেকে ৯০ বিয়োগ
করে
ফ্রিয়ন এর নাম বের করতে পার।

19/04/2017

রসায়ন : ph নির্ণয়
খুব ছোট but কার্যকরী ১টা টিপস।
বিশেষ করে এসময়ে ক্যালকুলেটর
নিষিদ্ধকৃত ভার্সিটি ভর্তি
পরিক্ষায় অনেক কাজ দেবে আশা করি
.005 M H2SO4 এর pH কত ?
→ -log (0.005 x 2) [যেহেতু H ২টা ]
→ -log (.01)
→ 2
pH এর শর্টকাট ট্রিকঃ
যদি দশমিক সংখ্যার শেষ অঙ্ক 1
থাকে তবে দশমিকের
পর যতগুলো অঙ্ক থাকে তার pH তত ।
√√0.01 M ঘনমাত্রার pH এর কত ?
>>0.01 এখানে দশমিকের পর দুই ঘর আছে
তাই এর pH 2

19/04/2017

কোষ এর ঝিল্লিবদ্ধ অঙ্গাণু সমূহ এর ছন্দ
.
ছন্দ>>" মা এরা পাগল শুধু ভ্যা ভে করে"
.
মা-মাইটোকন্ড্রিয়া
.
এরা-এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
.
পা-পারঅক্সিসোম
.
গ-গলজি বডি
.
ল-লাইসোসোম
.
শুধু
.
ভ্যা-ভ্যাকুল
.
ভে-ভেসিকল
.
করে !

19/04/2017


.

.
Just ৪টা সূত্র মনে রাখ , তাহলে
এসিড ও ক্ষারক সহজেই চিনতে পারবে ।
#সূত্র_০১ : ধাতুর সাথে H/O/OH- থাকলে
সেগুলো ক্ষারক হবে ।
.
#সূত্র_০২ : অধাতুর সাথে H/O/OH-
থাকলে সেগুলো এসিড হবে ।
.
#সূত্র_০৩ : ধনাত্নক যৌগমূলক + OH-
=ক্ষারক ।
.
#সূত্র_০৪ : ঋণাত্মক যৌগমূলক H+ = এসিড।
.
.
সূত্রগুলোর ব্যাখ্যা নিচে দেওয়া হল:
.
ব্যাখ্যা ০১: ধাতুর সাথে হাইড্রোজেন
থাকলে সেটি ক্ষারক ।
যেমনঃ NaH, MgH2, KH, CaH2
_______________
ব্যাখ্যা ০২ : ধাতুর সাথে
অক্সিজেনথাকলেও সেটি ক্ষারক ।
যেমনঃ Na2O, MgO, K2O, CaO
_______________
ব্যাখ্যা ০৩: ধাতুর
সাথে হাইড্রোক্সাইড থাকলেও সেটি
ক্ষারক ।
যেমনঃ NaOH, Mg(OH)2, KOH, Ca
(OH)2
_______________
ব্যাখা ০৪: অধাতুর সাথে হাইড্রোজেন
থাকলে সেটি এসিড ।
যেমনঃ HBr, HCl, HF
_______________
ব্যাখা ০৫: অধাতুর সাথে অক্সিজেন
থাকলে সেটি এসিড ।
যেমনঃ CO2
_______________
ব্যাখা ০৬: অধাতুর সাথে
হাইড্রোক্সাইড থাকলে সেটি এসিড ।
যেমনঃ HClO, HBrO, HIO
_______________
ব্যাখা ০৭: ঋণাত্মক যৌগমূলকের সাথে H
+ যুক্ত হলে এসিড হয় ।
যেমনঃ HNO3, HNO2
_______________
ব্যাখা ০৮: ধনাত্নক যৌগমূলকের সাথে
OH- যুক্ত হলে ক্ষারক হয় ।
যেমনঃ NH4OH

19/04/2017

***৮ সংখ্যায় মনে রাখুন ::::
১. বর্তমানে জনসংখ্যায় বাংলাদেশ
পৃথিবীতে> ৮ম দেশ
২. মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর ছিল>
৮নং সেক্টর
৩. মাটি থেকে ভলিবল নেটের দূরত্ব>
৮ফুট
৪. পারমানবিক শক্তিধর অধিকারী
বিশ্বের মোট > ৮টি দেশ
৫. সূর্য থেকে পৃথিবীতে আলো
আসতে সময় লাগে> ৮মিনিট
২০সেকেন্ড
৬. বিশ্ব সাক্ষরতা দিবস>
৮সেপ্টেম্বর
৭. D-8 এর সদস্য দেশ মোট> ৮টি
৮. রাষ্ট্র পরিচালনার মূলনীতি
বর্ণিত আছে> সংবিধানের ৮নং
অনুচ্ছেদে
৯. মধ্য আমেরিকার দেশ> ৮টি
১০. ইসলাম কে রাষ্ট্রধর্ম ঘোষণা
করা হয় বাংলাদেশ সংবিধানের>
৮ম সংশোধনীতে
১১. SAARC এর সদস্য দেশ মোট> ৮টি
১২. আন্তর্জাতিক নারী দিবস> ৮
মার্চ
১৩. রংপুর এবং রাজশাহী বিভাগে
জেলা আছে মোট> ৮টি করে
১৪. সেন্টমার্টিন/তালপট্টী দ্বীপের
আয়তন> ৮ বর্গ কি মি.
১৫. বান কি মুন জাতিসংঘের> ৮ম
মহাসচিব
১৬. MDG (Millennium Development
Goal)-এর মোট লক্ষ্য হচ্ছে> ৮টি
১৭. বিশ্ব রেডক্রস দিবস> ৮মে
১৮. উরুগুয়ে রাউন্ডের সংলাপ চলে>
৮বছর
১৯. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার
বর্ণ>৮টি
২০. মাকড়সার পা মোট> ৮টি
২১. G-8 এর সদস্য দেশ> ৮টি
২২. এক বাইট এর সমান> ৮ বিট
২৩. অস্থায়ী সরকারের সচিবালয়
ছিল> ৮নং থিয়েটার রোড, কলকাতা
২৪. বাংলাদেশে মোট সার
কারখানা আছে> ৮টি
২৫. বাংলাদেশে মোট ইপিজেড-এর
সংখ্যা > ৮টি
২৬.অক্সিজেনের পারমানবিক
সংখ্যা> ৮টি

19/04/2017

Information
Related to Unlucky
Number - 13
১. আকবর সিংহাসনে আরোহন করেন-
১৩বছর বয়সে
২. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য
প্রকাশিত হয়- ১৩বছর বয়সে
৩. মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায়
রেখা আছে -১৩টি (৭ টি লাল ও ৬
টি সাদা এবং এই ১৩ টি ডোরাকাটা
দাগ দ্বারা ১৩ টি ব্রিটিশ
কলোনীকে বোঝায় যারা স্বাধীনতা
ঘোষণা করেছিল)
৪. গ্রীক গণিতবিদ ইউক্লিডের
মহাগ্রন্থ Elements এর খন্ড- ১৩ টি
৫. চর্যাপদের কবি কাহ্নপা রচনা
করেন সর্বাধিক পদ- ১৩টি
৬. বৃটেনের বণিক সম্প্রদায় যুক্তরাষ্ট
এ উপনিবেশ গড়ে তুলেছিল -১৩টি
রাজ্যে
৭. নাথান কমিশন গঠিত হয়েছিল ১৯১২
সালে যার সদস্য ছিল -১৩ জন
৮. প্রণব মুখাজি ভারতের – ১৩তম
রাষ্ট্রপতি
৯. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মোট
খন্ডের সংখ্যা- ১৩টি
১০. ইউনিয়ন পরিষদের সদস্য সংখ্যা-
১৩জন (১ জন চেয়ারম্যান, ৯ জন
মেম্বার এবং ৩ জন মহিলা মেম্বার)
১১. আয়তনে সূর্য পৃথিবীর চেয়ে বড় –
১৩ লক্ষ গুন
১২. আমেরিকার গৃহযুদ্ধর সময় প্রদেশ
ছিল- ১৩টি
১৩. তেলাপোকার হৃদপিন্ডে প্রকোষ্ট
আছে – ১৩টি

19/04/2017

অর্থো-প্যারা মেটা নির্দেশক এর
উদাহরণ মনে রাখার সবচেয়ে সহজ ও
কার্যকরী উপায়ঃ
যে সকল শাখা শিকল ছাড়া মূল
মূলকে (C,O,N,S) এর যেকোন দুটি
পরমাণু বিদ্যমান থাকে তারা সবাই
মেটা নির্দেশক এবং বাকি সব
অর্থো প্যারা নির্দেশক ।
মেটা নির্দেশকঃ -NO2, -CHO, -
COOH, -SO3H, -CN
অর্থো প্যারা নির্দেশকঃ -NH2, -
OH, -NHR, -OR
(বি. দ্র. এটা কোন সায়েন্টিফিক
ব্যাখা নয় সহজে মনে রেখে ভর্তি
পরীক্ষাইয় ভালো করার জন্যই এই
টেকনিক )

19/04/2017

অঙ্কের ক্লাসে লগারিদমের সাথে প্রথম পরিচয়েই
মনে প্রশ্ন জাগতে পারে, এই বিদ্ঘুটে ঘোরালো
হিসাব-নিকাশের কীইবা প্রয়োজন? এমনিতেও গণিতে
ভীতি আমাদের ছাত্র-ছাত্রীদের মনে কাঁপন ধরিয়ে
দেয়। তার ওপর আছে মুখস্তবিদ্যার চর্চা, যা করতে
গিয়ে কত বিনিদ্র রজনীই না নিঃশেষ হয়েছে!
লগারিদমের আপাত বিদঘুটে হিসাবও মুখস্ত করতে
হতো, কেন করছি, কী কাজে লাগে, তা না
জেনেই। অনেক গণিতের ছাত্রকেই “লগ কি খায়, না
মাথায় দেয়?” প্রশ্ন করলে তারা মাথা চুলকেও উত্তর
দিতে পারবেন না।
তাই আজ আসুন লগের প্রাথমিক ধারণার পাশাপাশি এর
প্রয়োজনীয়তা বা উপকারিতা সম্পর্কেও একটু
জেনে নিই। প্রথমেই প্রয়োগ। লগারিদমের
আবিষ্কার ঘটেছিল আজ থেকে প্রায় পাঁচশ বছর আগে,
ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে। সে সময়ে ছিল না
কোন ক্যালকুলেটর বা কম্পিউটার। গণিতের যত হিসাব-
নিকাশ, সব হাতে-কলমেই করতে হতো! এখন একবার
ভাবুন তো, লক্ষ বা কোটির ঘরের সংখ্যারাজি নিয়ে যদি
হিসাব করতে বসেন, তাদের গুণ-ভাগ-বর্গ-বর্গমূল
করতে হয়, তাহলে কী মুসিবতে পড়বেন? দিস্তার পর
দিস্তা কাগজ আর বালতি বালতি মাথার ঘাম শেষ হয়ে যাবে,
সময়ের দিকে তো তাকালামই না! এই মহাঝামেলা
মেটাতেই বড় বড় সংখ্যাকে ছোট করে এনে দ্রুত
হিসাবের একটা নিয়ম বের করা হয়, যে নিয়মের নাম
লগারিদম।
যেমন ধরুন, আমরা জানি যে y = a^x এরই অপর রূপ log
(a)(y) = x [একটু ধৈর্য ধরুন, এগুলোর মানে কী তা
অচিরেই ভেঙে বুঝাচ্ছি।]।
এই y = a^x ফাংশনটাকে বলে এক্সপোনেনশিয়াল
ফাংশন। নিরীহদর্শন এই ফাংশনকে গণিত, পদার্থবিদ্যা,
প্রকৌশলে বারবার খুঁজে পাবেন। অর্থাৎ জগতের বিভিন্ন
ঘটনাতেই এই ফাংশনের দরকার আছে। কিন্তু এই
ফাংশনের লগারিদম নেয়া হলে যে সরল রূপ হয়, সেটা
দিয়ে হিসাব করতে অনেক সুবিধা হয়।
প্রযুক্তির উন্নতির কারণে আজকাল হয়তো সংখ্যা ইনপুট
দিয়ে জটিল হিসাব মুহূর্তেই করতে পারছি, কিন্তু যদি
হাতের কাছে না থাকে ক্যালকুলেটর কিংবা কম্পিউটার, যদি
জীবন বিপন্ন হবার মুখে দ্রুত কোন হিসাব-নিকাশ করে
বিপদ থেকে উদ্ধারের পথ থাকে, তখন বলা যায় না, এই
লগারিদমই হতে পারে আপনার জীবন-মৃত্যুর সহায়! আর
অমন দুর্লভ পরিস্থিতি ছাড়াও, গণিতে ভাল ধারণার জন্যেও
লগের প্রয়োজন ও গুরুত্ব অনেক।
এক কথায় বললে, বড় সংখ্যার জটিল ও সময়সাপেক্ষ গুণ-
ভাগকে লগের সাহায্যে ছোট ছোট যোগ বা
বিয়োগে রূপান্তর করা যায়, আরও জটিল non-linear
সমীকরণকে করা যায় সরলরৈখিক (linear)।

Address

Adharmanik Village
Chuknagar

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when এ কে বি কে মাধ্যমিক বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category