08/02/2023
।।।।।। মাদককে না বলি,ক্রীড়াকে আঁকড়ে ধরি।।।।।
"আসুন প্রাণের মেলায়...
ঐতিহ্যবাহী ভলিবল খেলায়"
আমরা সকলে আনন্দে উদ্বেলিত,
তাই আপনাদের হৃদয়কে করছি লালায়িত..!!
বাহিরে আছেন যারা,
প্রস্তুতি নিন বাড়ি ফেরার তাড়া।
২০২৩ এ...
একটা ঈদ বাড়তি আছে...!!
ক্রীড়াপ্রেমীদের জন্য সুখবর আছে...!!
ভি.পি. শাপলা ভলিবল টুর্নামেন্ট অতি সন্নিকটে..!!
অতি আনন্দের সাথে জানাচ্ছি যে,খেলাধুলার আঁতুড়ঘর খ্যাত ভি.পি. শাপলা ক্লাবের সবচেয়ে বড় বিজ্ঞাপন,সবচেয়ে বিখ্যাত নিদর্শন,দেশব্যাপী সর্বত্র পরিচিত আসর,ভালকী-পায়রাডাঙ্গার আপামর জনসাধারণের নিকট তৃতীয় ঈদ খ্যাত "ভি.পি. শাপলা ভলিবল টুর্নামেন্ট" অচিরেই আয়োজিত হতে চলেছে ইনশাআল্লাহ।
আপনারা অবগত আছেন যে আশেপাশের কয়েক জেলার মধ্যে খেলাধুলার সবচেয়ে জাঁকজমকপূর্ণ আসরের মধ্যে অন্যতম একটি আসর হলো "ভি.পি. শাপলা ক্লাব কর্তৃক আয়োজিত ""ভি.পি. শাপলা ভলিবল টুর্নামেন্ট।"
দীর্ঘদিনের খরা কাটিয়ে,সকল বাঁধা অতিক্রম করে,ভালকী-পায়রাডাঙ্গার আবালবৃদ্ধবনিতার প্রাণের স্পন্দনে,সকল দুঃখ-ক্লেশ আর গ্লানি ভুলে,সেই প্রাণের মিলনমেলার আয়োজন করতে এবছর আমরা সকলে বদ্ধপরিকর।
ইতোমধ্যে এবিষয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনা ফলপ্রসূ হয়েছে।
অতীতের ঐতিহ্য ও খ্যাতির ধারাবাহিকতা বজায় রেখে জাতীয় দল,বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ডিফেন্স টিম সর্বোপরি দেশসেরা ভলিবল খেলোয়াড়বৃন্দ এবারের আসরেও অংশগ্রহণ করতে চলেছে ইনশাআল্লাহ।
ঝিনাইদহবাসী ভালকী-পায়রাডাঙ্গার মানুষের একতা,ভালোবাসা,আতিথিয়েতা ও ঐতিহ্যের সাক্ষী হওয়ার প্রস্তুতি নিন।
এলাকাবাসী আরেকটি এলাহি কান্ড বাস্তবায়নের মানসিক প্রস্তুতি নিন।
তারিখ ও সময় নির্ধারিত হওয়া মাত্রই জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।
আহা কি আনন্দ আকাশে-বাতাসে....
ঘটতে চলেছে ভালকী হাইস্কুল মাঠে...!!