Bijoy Chowdhury's- Hub Of Accountancy & Finance.

Bijoy Chowdhury's- Hub Of Accountancy & Finance.

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bijoy Chowdhury's- Hub Of Accountancy & Finance., Education Website, Jamalkhan, Halishahar, Chittagong.

15/03/2026

কোম্পানি আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও ১ মাস বৃদ্ধি করা হয়েছে, এই বৃদ্ধির ফলে এখন রিটার্ন সাবমিট এর লাস্ট ডেট ১৫ই এপ্রিল, ২০২৬।

বাস্তবতা হলো—
কোম্পানির রিটার্ন সাবমিট করা মানে শুধু একটি ফরম পূরণ করা নয়। এর আগে প্রয়োজন হয়—

✔ কোম্পানির অডিট রিপোর্ট সম্পন্ন করা
✔ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রস্তুত করা
✔ তারপর আইন অনুযায়ী ট্যাক্স কম্পিউটেশন করা
✔ এবং সবশেষে রিটার্ন সাবমিট করা

এই পুরো প্রক্রিয়াটি যথেষ্ট সময়সাপেক্ষ এবং দায়িত্বশীল কাজ।

অনেক কোম্পানির ক্ষেত্রেই অডিট রিপোর্ট সম্পন্ন হতে দেরি হয়, ফলে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করা কঠিন হয়ে পড়ে। সেই বাস্তবতাকে বিবেচনায় নিয়েই জাতীয় রাজস্ব বোর্ড (NBR) সময়সীমা আরও ১ মাস বৃদ্ধি করেছে—যা করদাতা, অডিটর এবং ট্যাক্স প্র্যাকটিশনারদের জন্য অবশ্যই স্বস্তির খবর।

Solution of Business Administration - SBA Bijoy Chowdhury Sir's - Academy of Accountancy & Finance Bijoy Chowdhury's- Hub Of Accountancy & Finance.

03/03/2026

ট্রেজারী বিলের সুদের হার ১০% এর নিচে নামলো!

কী বুঝলেন এটা থেকে.?

26/02/2026

BBA সম্পন্ন করার পর অনেকেই দ্বিধায় থাকেন—কোন পথে গেলে দ্রুত ক্যারিয়ার গড়া যাবে? বাস্তবতা হলো, এই ডিগ্রি আপনাকে শুধু চাকরির নয়, বরং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের পেশাগত সুযোগের দরজা খুলে দেয়। নিচে ২০টি ক্যারিয়ার পথ স্মার্টভাবে সাজানো হলো, যাতে আপনি নিজের লক্ষ্য অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন।
🎓 Professional Certification Track (উচ্চ মর্যাদার পেশা)
যারা গভীরভাবে Audit, Tax, Cost Management,Financial Reporting ও Corporate Finance-এ দক্ষ হতে চান, তাদের জন্য এই পথ।

ICAB – Chartered Accountancy (CA)
ICMAB – Cost & Management Accounting (CMA)
ACCA – International Accounting Certification
AICPA – CPA (Certified Public Accountant)

Solution of Business Administration - SBA

BBA কমপ্লিট করা স্টুডেন্টসদের জন্য ২০টি বিস্তারিত ক্যারিয়ার প্ল্যান দেওয়া হলো।

‎১. Chartered Accountancy (CA)

‎CA হলো অ্যাকাউন্টিং ক্ষেত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পেশা। যারা গভীরভাবে অডিট, ট্যাক্সেশন ও ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে দক্ষ হতে চান, তাদের জন্য এটি আদর্শ। বাংলাদেশে ICAB-এর মাধ্যমে বা বিদেশে ICAEW/ICAI-এর মাধ্যমে করা যায়। প্রথমদিকে কিছুটা কষ্ট হলেও সার্টিফিকেশন শেষ করলে বড় বড় অডিট ফার্ম, ব্যাংক, বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে উচ্চ বেতনের পদে কাজের সুযোগ পাওয়া যায়।

‎২. Cost and Management Accounting (CMA)

‎যারা প্রতিষ্ঠানের খরচ নিয়ন্ত্রণ, বাজেট তৈরি ও লাভ বিশ্লেষণের কাজ করতে চান, তাদের জন্য CMA একটি উপযুক্ত পথ। ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (ICMAB) এই প্রোগ্রামটি পরিচালনা করে। অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে শিল্প কারখানা ও প্রোডাকশন কোম্পানিতে উচ্চ পদে কাজ পাওয়া সম্ভব।

‎৩. ACCA (Association of Chartered Certified Accountants)

‎ACCA একটি আন্তর্জাতিক পেশাগত অ্যাকাউন্টিং সার্টিফিকেশন। এটি করলে বিদেশে বা বহুজাতিক কোম্পানিতে কাজের সুযোগ বহুগুণ বেড়ে যায়। অনেকে ACCA শেষ করে ইউকে, কানাডা, বা মধ্যপ্রাচ্যে চাকরি করেন। পাশাপাশি দেশে KPMG, PwC, Deloitte এর মতো বড় অডিট ফার্মেও কাজ করা যায়।

‎৪. CPA (Certified Public Accountant)

‎যারা যুক্তরাষ্ট্র বা আন্তর্জাতিক বাজারে কাজ করতে চান, তাদের জন্য CPA অত্যন্ত কার্যকর। এটি আমেরিকান মানের অ্যাকাউন্টিং, ট্যাক্সেশন ও ফিনান্স ম্যানেজমেন্ট শেখায়। CPA সম্পন্ন করলে বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি বিদেশে কাজের দরজা খোলে।

‎৫. Investment Banking বা Financial Analyst

‎এই পেশায় আপনি কোম্পানির বিনিয়োগ, শেয়ার মার্কেট বিশ্লেষণ, এবং ফাইনান্সিয়াল মডেলিং নিয়ে কাজ করবেন। Excel, Financial Modeling, এবং CFA (Chartered Financial Analyst) কোর্স করলে এই ক্যারিয়ারে দ্রুত উন্নতি সম্ভব। ভালো কোম্পানিতে কাজ করলে শুরু থেকেই আকর্ষণীয় বেতন পাওয়া যায়।

‎৬. Corporate Finance Executive

‎এই পদে আপনি কোনো প্রতিষ্ঠানের বাজেট, তহবিল ব্যবস্থাপনা, এবং আর্থিক সিদ্ধান্তে কাজ করবেন। MBA in Finance বা CFA করা থাকলে দ্রুত প্রমোশন পাওয়া যায়। বড় কর্পোরেট সংস্থায় কাজের পরিবেশ ও সুযোগও অনেক ভালো।

‎৭. Tax Consultant / VAT Specialist

‎অ্যাকাউন্টিং পড়া অনেকেই ট্যাক্স ও ভ্যাট পরামর্শক হিসেবে কাজ করেন। কর আইনের গভীর জ্ঞান থাকলে বড় প্রতিষ্ঠানে বা ফার্মে কাজের সুযোগ মেলে। সময়ের সাথে আপনি নিজস্ব ট্যাক্স কনসালটেন্সি অফিস খুলেও ভালো আয় করতে পারেন।

‎৮. Audit & Assurance Professional

‎এই ক্যারিয়ারে আপনি প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন যাচাই, ঝুঁকি বিশ্লেষণ, এবং কমপ্লায়েন্স দেখবেন। শুরুতে কোনো CA ফার্মে ইন্টার্ন হিসেবে কাজ শুরু করা ভালো। কয়েক বছরের মধ্যে সিনিয়র অডিটর বা ম্যানেজার পদে উন্নীত হওয়া সম্ভব।


‎৯. Banking Career

‎ব্যাংকিং খাত সবসময়ই অ্যাকাউন্টিং গ্র্যাজুয়েটদের জন্য আকর্ষণীয়। এখানে Loan Officer, Credit Analyst, Risk Manager ইত্যাদি পদে কাজ করা যায়। MBA বা Diploma in Banking করলে উন্নতির সুযোগ আরও বেড়ে যায়।

‎১০. ERP/Accounting Software Specialist

‎যারা অ্যাকাউন্টিংয়ের পাশাপাশি প্রযুক্তিতে আগ্রহী, তারা SAP, Oracle, Tally, বা QuickBooks শিখে ERP বিশেষজ্ঞ হতে পারেন। কোম্পানিগুলো এখন ফিনান্স অটোমেশন করছে, ফলে এই দক্ষতার চাহিদা ক্রমেই বাড়ছে।

‎১১. International Business / Trade Finance

‎যারা আমদানি-রপ্তানি বা আন্তর্জাতিক ব্যবসায় আগ্রহী, তারা LC (Letter of Credit), ফরেন এক্সচেঞ্জ, এবং আন্তর্জাতিক বাণিজ্য নীতি সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন। ব্যাংক ও এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানিতে এই পদগুলোর চাহিদা বেশি।

‎১২. Payroll & HR Finance Expert

‎অ্যাকাউন্টিংয়ের পাশাপাশি যদি HR সম্পর্কেও জ্ঞান থাকে, তবে Payroll Manager বা HR Finance Officer হিসেবে কাজ করা যায়। Multinational কোম্পানিগুলোতে এই পদে ভালো বেতন দেওয়া হয়।


‎১৩. Data Analytics for Finance

‎অ্যাকাউন্টিংয়ের তথ্য বিশ্লেষণ করতে Excel, Power BI, বা Tableau শেখা গেলে Data Analyst হিসেবে কাজের সুযোগ পাওয়া যায়। এই ক্ষেত্রটি দ্রুত বাড়ছে এবং বেতনও অনেক ভালো।

‎১৪. Entrepreneurship / Small Business Accounting

‎আপনি চাইলে নিজস্ব অ্যাকাউন্টিং ফার্ম, কনসালটেন্সি অফিস বা ছোট ব্যবসা শুরু করতে পারেন। শুরুতে স্থানীয় ব্যবসায়ীদের জন্য হিসাবরক্ষণ সেবা দিয়ে ধীরে ধীরে বড় ক্লায়েন্ট নেওয়া সম্ভব।

‎১৫. Teaching / Academic Career

‎যারা শিক্ষাক্ষেত্রে থাকতে চান, তারা MBA করে লেকচারার হিসেবে যোগ দিতে পারেন। অভিজ্ঞতা বাড়লে গবেষণা, কনসালটেন্সি, ও প্রশাসনিক পদেও কাজের সুযোগ পাওয়া যায়।

‎১৬. Treasury & Cash Management

‎প্রতিষ্ঠানের নগদ প্রবাহ ও তহবিল ব্যবস্থাপনা দেখার কাজ Treasury বিভাগে হয়। এই পদে কাজ করলে ফাইনান্সিয়াল কন্ট্রোল ও ক্যাশ ম্যানেজমেন্টে দক্ষতা গড়ে ওঠে।

‎১৭. Government / Public Sector Jobs

‎BCS (Audit & Accounts Cadre), ব্যাংক জব, বা সরকারি আর্থিক প্রতিষ্ঠানে কাজের সুযোগ রয়েছে। সরকারি চাকরির স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি সুবিধা এটিকে অনেকের কাছে আকর্ষণীয় করে তোলে।

‎১৮. MBA in Accounting/Finance (Higher Studies)

‎BBA শেষে MBA করলে ম্যানেজমেন্ট ও লিডারশিপ দক্ষতা বাড়ে। দেশে ও বিদেশে উচ্চমানের বিশ্ববিদ্যালয় থেকে MBA করলে কর্পোরেট সেক্টরে দ্রুত উন্নতির সুযোগ থাকে।

‎১৯. Financial Technology (FinTech)

‎যারা প্রযুক্তি ভালো বোঝেন, তারা ফিনটেক কোম্পানিতে কাজ করতে পারেন। এখানে Accounting ও Software Automation এর সমন্বয়ে কাজ করা হয়। মোবাইল ব্যাংকিং ও অনলাইন পেমেন্ট কোম্পানিগুলোতে এই পদগুলো জনপ্রিয়।


‎২০. Global Remote Accounting Jobs

‎বর্তমানে অনলাইনে অনেক আন্তর্জাতিক ক্লায়েন্ট QuickBooks, Xero, বা Zoho Books–এর মাধ্যমে অ্যাকাউন্টিং সেবা নেয়। ভালো ইংরেজি দক্ষতা ও অভিজ্ঞতা থাকলে Upwork বা Fiverr-এর মতো প্ল্যাটফর্মে বিদেশি ক্লায়েন্টের সঙ্গে কাজ করে ডলার ইনকাম করা যায়।

‎CA, ACCA, এবং CPA করলে কর্পোরেট ও অডিট ফার্মে উচ্চ বেতনের চাকরি পাওয়া যায়। সাধারণত শুরুর দিকে মাসিক বেতন থাকে ৮০,০০০ থেকে ১,২০,০০০ টাকার মধ্যে, এবং অভিজ্ঞতার সাথে তা ৩,০০,০০০ টাকাও ছাড়াতে পারে।

‎CFA বা ফাইনান্স অ্যানালিস্ট হিসেবে ব্যাংক, ব্রোকারেজ হাউজ, বা ইনভেস্টমেন্ট ফার্মে কাজ করলে শুরুতে ৭০,০০০ থেকে ১,০০,০০০ টাকা বেতন পাওয়া যায়, যা কয়েক বছরের মধ্যে ২,০০,০০০ টাকারও বেশি হতে পারে।

‎ERP বা Data Analytics শেখা থাকলে প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে ভালো সুযোগ মেলে। এই ক্ষেত্রে মাসিক বেতন সাধারণত ৬০,০০০ থেকে শুরু হয়ে অভিজ্ঞতার উপর নির্ভর করে ২,৫০,০০০ টাকা পর্যন্ত হতে পারে।

‎যারা ফ্রিল্যান্স বা রিমোট অ্যাকাউন্টিং কাজ করেন, তারা আন্তর্জাতিক ক্লায়েন্টদের কাছ থেকে প্রতি মাসে গড়ে ৫০০ থেকে ২০০০ মার্কিন ডলার পর্যন্ত আয় করতে পারেন (বাংলাদেশি টাকায় আনুমানিক ৬০,০০০ থেকে ২,৪০,০০০ টাকা বা তারও বেশি)।

‎সার্বিকভাবে, দক্ষতা ও পেশাগত সার্টিফিকেশন যত বেশি, তত দ্রুত উচ্চ বেতন ও স্থায়ী ক্যারিয়ার অর্জন করা সম্ভব।

Bijoy Chowdhury's- Hub Of Accountancy & Finance. Bijoy Chowdhury Sir's - Academy of Accountancy & Finance Bijoy Chowdhury

26/02/2026

A proud moment for CMA profession! Congratulations to our honorable FCMA Governor of Bangladesh Bank. Your journey inspires all of ICMAB to dream bigger and aim higher.

Bijoy Chowdhury Sir's - Academy of Accountancy & Finance Bijoy Chowdhury's- Hub Of Accountancy & Finance. Solution of Business Administration - SBA

21/02/2026

বাংলাদেশের 🇧🇩 রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম:
১. রাষ্ট্রপতি
২. প্রধানমন্ত্রী
৩. স্পিকার, জাতীয় সংসদ
৪.
🎯প্রধান বিচারপতি
🎯সাবেক রাষ্ট্রপতিগণ
৫.
🎯ক্যাবিনেট মন্ত্রিগণ 🔥
🎯চিফ হুইপ
🎯ডেপুটি স্পিকার
🎯জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা
৬. মন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত ব্যক্তি (কিন্তু মন্ত্রিসভার সদস্য নন)
৭. বাংলাদেশে নিয়োজিত রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ
৮.
📌প্রধান নির্বাচন কমিশনার
📌পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান
📌জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা
📌সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিগণ
📌রাষ্ট্র মন্ত্রীগণ
📌হুইপগণ
৯.
🎯নির্বাচন কমিশনারগণ
🎯সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ
🎯রাষ্ট্র মন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত ব্যক্তি
১০. উপমন্ত্রিগণ
১১.
📌বাংলাদেশে নিয়োজিত দূত ও পূর্ণক্ষমতাপ্রাপ্ত মন্ত্রী (Envoys / Ministers Plenipotentiary)
📌উপমন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত ব্যক্তি
১২.
🎯মন্ত্রিপরিষদ সচিব
🎯সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানগণ
🎯প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
১৩. জাতীয় সংসদের সদস্যগণ (এমপি) 🔥
১৪. বাংলাদেশে স্বীকৃত নন—এমন সফররত রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ
১৫.
⭕অ্যাটর্নি জেনারেল
⭕মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (C&AG)
⭕ন্যায়পাল
⭕বাংলাদেশ ব্যাংকের গভর্নর
⭕পিএসসি চেয়ারম্যান
⭕ইউজিসি চেয়ারম্যান
⭕পুলিশ মহাপরিদর্শক
⭕পরিকল্পনা কমিশনের সদস্যগণ
⭕মেজর জেনারেল ও সমমর্যাদার সামরিক কর্মকর্তা
⭕সরকারের সচিবগণ (সংসদ সচিবসহ)
১৬.
📌চার্জ দ্য অ্যাফেয়ার্স (বিদেশি)
📌এনএসআই মহাপরিচালক
📌ইউজিসির পূর্ণকালীন সদস্য
📌জাতীয় অধ্যাপকগণ
📌সচিব মর্যাদাপ্রাপ্ত কর্মকর্তা
📌বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ
১৭.
সিটি করপোরেশনের মেয়রগণ (নিজ নিজ অধিক্ষেত্রে)
১৮.
🎯অ্যাটর্নি জেনারেল
🎯অতিরিক্ত সচিব
🎯বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থার চেয়ারম্যানগণ
🎯দুদক মহাপরিচালক
🎯বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী ভাইস চেয়ারম্যান
🎯রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক
🎯নির্বাচিত গ্রেডের বিশ্ববিদ্যালয় অধ্যাপক
🎯বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ (বিদেশে নিয়োজিত)

Solution of Business Administration - SBA Bijoy Chowdhury Sir's - Academy of Accountancy & Finance Bijoy Chowdhury's- Hub Of Accountancy & Finance.

30/01/2026

✅ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সিদ্ধান্ত হয় সব দেশের মুদ্রা ডলারের সাথে বাঁধা থাকবে, আর ডলার সোনার সাথে।

✅ ১ আউন্স সোনার বিপরীতে ৩৫ ডলার ছাপাবে যুক্তরাষ্ট্র। (১ আউন্স = ২.৪৩ ভরি)

✅ এতে ডলার হয়ে ওঠে “বিশ্বের রিজার্ভ মুদ্রা”। তখন ডলারের ওপর লেখা থাকতো: “Redeemable in Gold on Demand.”

✅ কিন্তু পরবর্তী সময়ে, বিশেষ করে Vietnam War-এর সময় যুক্তরাষ্ট্র প্রচুর ডলার ছাপতে থাকে। এতে, সোনার বিপরীতে অতিরিক্ত ডলার বাজারে চলে আসে।

✅ অনেক দেশ যেমন: ফ্রান্স, জার্মানি তাদের ডলার ফেরত দিয়ে সোনা চাইতে শুরু করলো।

✅ কিন্তু মার্কিন ট্রেজারির কাছে এত সোনা ছিল না।তখন প্রেসিডেন্ট Richard Nixon ঘোষণা দেন “From today, the U.S. will no longer convert dollars into gold.” এটাকেই বলা হয় Nixon Shock।

✅ এভাবে ১৯৭১ সালের ১৫ আগস্ট প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন Gold Standard বাতিল করেন।

🤷‍♂️ তার পরই মাত্র ৯ বছরের ব্যবধানে সোনার দাম ২৪ গুণ বেড়ে যায়!

Bijoy Chowdhury Sir's - Academy of Accountancy & Finance Bijoy Chowdhury's- Hub Of Accountancy & Finance.Solution of Business Administration - SBA

Photos from Solution of Business Administration - SBA's post 25/01/2026
24/01/2026
Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Jamalkhan, Halishahar
Chittagong