01/04/2026
অপ্রোয়জনীয় ব্যানার ঝুলিয়ে রাখার সংস্কৃতি দূর হোক :
আমাদের চারপাশের পরিবেশ, আমাদের চিন্তা ও সংস্কৃতির প্রতিফলন। একটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে প্রচারণার পর অপ্রয়োজনীয় ব্যানার বা পোস্টার সরিয়ে ফেলা অত্যন্ত জরুরি। উৎসব বা অনুষ্ঠান শেষ হওয়ার পরও যত্রতত্র ব্যানার ঝুলিয়ে রাখার সংস্কৃতি আমাদের শহরের সৌন্দর্য নষ্ট করে।
এই পুরনো সংস্কৃতির ইতি ঘটাতে সুন্দর সমাজ ও পরিবেশ গঠনের লক্ষ্যে মাদার্শা তারুণ্য মঞ্চ কর্তৃক আয়োজিত 'ঈদ উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা' র প্রচারণা ব্যানার ও ঈদের শুভেচ্ছা ব্যানার তারুণ্য মঞ্চের কর্মীদের একান্ত প্রচেষ্টায় ঈদের ৯ম দিনে সরিয়ে ফেলা হয়েছে।
আসুন, সুন্দর পরিবেশ রক্ষায় নিজ নিজ পোগ্রাম শেষে, অপ্রয়োজনীয় ব্যানার,ফেস্টুন ও পোস্টার সরিয়ে মাদার্শাবাসীকে সুন্দর পরিবেশ উপহার দিই।
মাদার্শা তারুণ্য মঞ্চ
০১-০৪-২০২৬ ইং
#মাদার্শাতারুণ্যমঞ্চ #সংস্কৃতি