পড়াশোনার বাইরের যে জিনিসগুলো
আপনাকে প্রতিনিয়ত আসলে বড় করে -
১/ বই -
নাম্বার বাড়ানোর জন্য না,
চিন্তা বড় করার জন্য নিয়মিত বই পড়ুন।
একটা ভালো বই আপনাকে এমন সব প্রশ্ন শেখায়,
যেগুলোর উত্তর চাইলেও মুখস্থ করা যায় না।
২/ মানুষ -
ভালো মানুষেরা আপনাকে গড়ে তোলে,
আর ভুল মানুষেরা আপনাকে মানুষ চিনতে শেখায়।
সত্যি বলতে, জীবনে দুটোই বেশ দরকার।
৩/ অভিজ্ঞতা -
জীবনের সব শিক্ষা ক্লাসরুমে হয় না।
কিছু শিক্ষা হয় রাস্তায়, কিছু হয় একা বসে,
আর কিছু হয় ভুল সিদ্ধান্ত নিয়ে।
৪/ ব্যর্থতা -
এটাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষক।
ব্যর্থতা আপনাকে জীবনে মিথ্যা আশ্বাস দেয় না,
এটা সোজা আপনাকে আয়না ধরিয়ে দেয়।
মনে রাখবেন, সিলেবাসে যেগুলো নেই,
জীবনের আসল পরীক্ষাগুলো কিন্ত সেখান থেকেই আসে।
শুধু পড়াশোনা করলে আপনি হয়তো পাশ করবেন।
কিন্তু আজীবন শেখা চালু রাখলে, আপনি সত্যিকার অর্থেই বড় একজন মানুষ হিসেবে গড়ে উঠবেন।
-লেখা: আসাদুজ্জামান জয়।
Plasma Chem
Plasma Chem—A educational platform for grades 8–12 mentored by Arafat Sir
27/01/2026
❤️
26/01/2026
ভর্তি চলছে!!! ভর্তি চলছে!!!ভর্তি চলছে....
Plasma Chem এ শুরু হতে যাচ্ছে ৩য় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ফ্রী ক্লাস...বিস্তারিত জানতে ইনবক্স করুন..
🧪🧪রসায়ন: মৌলের কিছু গুরুত্বপূর্ণ তথ্য
📌 পরীক্ষায় বারবার আসা দরকারি তথ্যগুলো এক নজরে—
✨ গুরুত্বপূর্ণ তথ্যসমূহ ✨
✅ সবচেয়ে হালকা ধাতু → লিথিয়াম (Li)
✅ তরল অধাতু → ব্রোমিন (Br)
✅ সবচেয়ে হালকা মৌল → হাইড্রোজেন (H)
✅ সবচেয়ে ভারী ধাতব তরল → পারদ (Hg)
✅ সবচেয়ে ভারী ধাতু → অস্মিয়াম (Os)
✅ সবচেয়ে মূল্যবান ধাতু → প্লাটিনাম (Pt)
✅ সবচেয়ে তড়িৎ ধনাত্মক গ্রুপ → IA (Alkali Metals)
✅ সবচেয়ে তড়িৎ ঋণাত্মক গ্রুপ → VIIA (Halogens)
✅ সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল → ফ্রান্সিয়াম (Fr)
✅ সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল → ফ্লোরিন (F)
✅ সবচেয়ে নমনীয় ও প্রসারণশীল ধাতু → স্বর্ণ (Au)
✅ সবচেয়ে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট ধাতু → টাংস্টেন (W)
✅ সবচেয়ে নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট ধাতু → পারদ (Hg)
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Chittagong