Silver Jubilee Celebration

Silver Jubilee Celebration

Share

Celebrating 25 years of excellence in Environmental Science at IFESCU.

Silver Jubilee • 13 December 2025
Academic programs, exhibitions, cultural events & alumni networking to honor our journey in education, research, and environmental leadership.

Photos from Silver Jubilee Celebration's post 15/12/2025

২৫ বছরের গৌরবময় পথচলা, এক মিলনমেলা!

Photos from Silver Jubilee Celebration's post 13/12/2025

Glimpse of the day!

Photos from Silver Jubilee Celebration's post 13/12/2025

চবি ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের পরিবেশ বিজ্ঞানের রজতজয়ন্তী অনুষ্ঠিত
=====
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের উদ্যোগে পরিবেশ বিজ্ঞান বিষয়ের গ্র্যাজুয়েটদের ২৫ বছর পূর্তি রজতজয়ন্তী উপলক্ষে আজ শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় ইনস্টিটিউট প্রাঙ্গণে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া দিনব্যাপী গ্র্যাজুয়েটদের মিলনমেলা, স্মৃতিচারণমূলক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার সবাইকে স্বাগত জানিয়ে বলেন, চবি ফরেস্ট্রি এন্ড ইনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয়ের খুবই গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট। এ ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা গবেষণায় ভালো অবদান রাখছেন। বর্তমানে নতুন শিক্ষক যারা আপানারা আরও বেশি গবেষণায় মনোনিবেশ করবেন। শিক্ষার্থীরাও শিক্ষকদের সাথে যৌথভাবে কাজে সংযুক্ত থাকতে পারেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যিালয় এগিয়ে যাবে। ক্যাম্পাসে এখন চমৎকার পরিবেশ বিরাজ করছে। ক্যাম্পাসের সর্বত্র একাডেমিক, গবেষণামূলক ও খেলাধুলাসহ নানা সহ-শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এখন হল দখল নেই, মারামারি নেই। এমন একটা পরিবেশ আমরা দেখতে চেয়েছিলাম। এ দারুণ পরিবেশ তৈরি করেছে শিক্ষার্থীরা। এ পরিবেশ ধরে রাখতে হবে। উপাচার্য বলেন, আমরা যোগ্য শিক্ষক নিয়োগ এবং যোগ্য শিক্ষার্থী তৈরি করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এজন্য নতুন শিক্ষক নীতিমালা প্রণয়ন করা হয়েছে। আমরা বিশ্বাস করি, যোগ্য শিক্ষক নিয়োগ হলে যোগ্য গ্র্যাজুয়েট তৈরি হবে। এতে সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে। সাবেকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের ক্যাম্পাসে স্বাগত জানাচ্ছি। এ ক্যাম্পাস আপনাদের। এ ক্যাম্পাসকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। পরিবেশ বিজ্ঞান বিভাগের সমৃদ্ধ ইতিহাস রয়েছে। আমি এ বিভাগের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও অনুষ্ঠানের আহ্বায়ক ড. শ্যামল কর্মকার। এসময় আরও উপস্থিত ছিলেন ইউনেস্কোর বাংলাদেশ অফিসের প্রধান ও বাংলাদেশ প্রতিনিধি সুসান ভিজে, চবি মাস্টারদ্য সূর্যসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. সৈয়দ মুহাম্মদ শামসুল হুদা, ইনস্টিটিউটের অন্যান্য শিক্ষকবৃন্দ, সাবেক-বর্তমান শিক্ষার্থীবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ড. সোহাগ মিয়া।

এর আগে এদিন সকাল ৯.৩০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এর সঙ্গে চবি উপাচার্য দপ্তরে ইউনেস্কোর বাংলাদেশ অফিসের প্রধান ও বাংলাদেশ প্রতিনিধি সুসান ভিজে সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন চবি রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, চবি জাদুঘরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জাহিদুর রহমান, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন ও বিএনসিসি সমন্বয়ক কর্মকর্তা ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের প্রফেসর ড. বায়েজীদ মাহমুদ খানসহ ইনস্টিটিউটের অন্যান্য শিক্ষকবৃন্দ।
--------------
স্বাক্ষরিত/-
ডেপুটি রেজিস্ট্রার (তথ্য-ফটোগ্রাফি)
রেজিস্ট্রার দপ্তর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

13/12/2025

Attention Please
Those who cannot join us in person for today's joyful celebration of our Silver Jubilee, we still want you to be a part of this special moment.

We will be hosting a live online session at 3:00 PM (BDT) today(13th of October), where we will conduct a short 30-minute session with our alumni.

Your virtual presence will truly make us happy.

If you are interested in joining, please react to this message. We will personally reach out to you with further details.

We warmly invite you to join the meeting through the link below. Your presence at this special moment will make the occasion even more meaningful.

The meeting link is here:

https://bdren.zoom.us/my/iwater

13/12/2025

বুথ রেজিস্ট্রেশন ও কার্যক্রম শুরু :
আমাদের অতিথিরাও চলে এসেছেন।

13/12/2025

আসসালামু আলাইকুম,
সিলভার জুবিলী উপলক্ষে সকাল ১০ টা পর্যন্ত, জিরো পয়েন্ট হতে IFESCU পর্যন্ত ১টি ই-কার চালু থাকবে।

12/12/2025

As part of our Silver Jubilee celebration, we will host an insightful seminar on “𝐀𝐜𝐚𝐝𝐞𝐦𝐢𝐚 𝐭𝐨 𝐈𝐧𝐝𝐮𝐬𝐭𝐫𝐲: 𝐏𝐚𝐭𝐡𝐰𝐚𝐲𝐬 𝐟𝐨𝐫 𝐄𝐧𝐯𝐢𝐫𝐨𝐧𝐦𝐞𝐧𝐭𝐚𝐥 𝐒𝐜𝐢𝐞𝐧𝐜𝐞 𝐆𝐫𝐚𝐝𝐮𝐚𝐭𝐞𝐬.”
Let us introduce our distinguished experts from leading national and international organizations, who will share valuable perspectives to bridge knowledge, skills, and real-world opportunities for our students.

12/12/2025

𝐆𝐞𝐭 𝐫𝐞𝐚𝐝𝐲 𝐭𝐨 𝐜𝐞𝐥𝐞𝐛𝐫𝐚𝐭𝐞, 𝐜𝐨𝐧𝐧𝐞𝐜𝐭, 𝐚𝐧𝐝 𝐛𝐞 𝐢𝐧𝐬𝐩𝐢𝐫𝐞𝐝!

Here’s the full line-up of our exciting programme,something special for everyone. Don’t miss a moment!

Photos from Silver Jubilee Celebration's post 12/12/2025

Let's meet our honorable guests!

12/12/2025

এনভায়রনমেন্টাল সায়েন্সের রজতজয়ন্তী প্রোগ্রাম উপলক্ষে আপনাদের সুবিধার জন্য বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে।

🚍 বিশেষ বাস সার্ভিস (শহর থেকে ক্যাম্পাসগামী)

সময়: সকাল ৭:০০টা
বাসের সংখ্যা :১টি
স্টপেজসমূহ:

১)বটতলী পুরাতন স্টেশন
২) গরীবুল্লাহ শাহ (সৌদিয়া / সোহাগ বাস কাউন্টার, দামপাড়া)
৩) ২নং গেট, কর্ণফুলী মার্কেট
৪) অক্সিজেন – KDS-এর সামনে
৫) ইন্সটিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়


🚍 বিশেষ বাস সার্ভিস (ক্যাম্পাস থেকে শহরমুখী)

সময়: সন্ধ্যা ৬:০০টা
বাসের সংখ্যা: ২টি
স্টপেজসমূহ:

১) ইন্সটিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
২)অক্সিজেন – KDS-এর সামনে
৩)২নং গেট, কর্ণফুলী মার্কেট
৪)গরীবুল্লাহ শাহ (সৌদিয়া/সোহাগ বাস কাউন্টার, দামপাড়া)
৫) বটতলী পুরাতন স্টেশন

বাসের ব্যাপারে তথ্য জানতে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন :

ইলিয়াসঃ 01812884380
ভলান্টিয়ার : ইব্রাহিম খলিলুল্লাহ সিয়াম 01521515949

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Institute Of Forestry And Environmental Science Chittagong University (IFESCU)
Chittagong
4331