12/01/2026
Aburhat High School Ex Students এর এবারের আসরে একেবারেই নবাগত দল ছিল ২০২৪ ও ২০২৫ ব্যাচ। দুই দলই টুর্নামেন্টে নিজেদের সক্ষমতার জানান দিয়েছে। তবে ২০২৪ ব্যাচ খানিকটা আলাদা। ওরা "B" গ্রুপে সিনিয়রদের সাথে মোকাবেলা করেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২০১৫ ব্যাচের বিরুদ্ধে ১ রানে জয় লাভ করে সেমিফাইনালে উঠে। তাহলে ভাবুন কতটা কঠিন ম্যাচ হয়েছিল ওই ম্যাচটা। তাছাড়া সেমিফাইনালে '২১ ব্যাচকেও পরিক্ষা দিতে হয়েছে তাদের বিপক্ষে, তাই বলা যায় এই ব্যাচের কান্ডারীরা ভবিষ্যতে ভালো কিছু করবে। তাছাড়া '১৯ ও '২৩ ব্যাচকেও তারা হারায়। আবার '১৮ ব্যাচের বিপক্ষে মাত্র ২ উইকেটে হারে।
দলের সবকটা খেলোয়াড় যেকোনো পরিস্থিতিতে দলের হাল ধরার চেষ্টা করেছে।
নিজেদের প্রথম আসরে শক্তিমত্তার প্রমান দিয়েছে তারা। আর তাই নেক্সট টুর্নামেন্টে কোনো দলই চাইবে না এই দলকে হালকা ভাবে নিয়ে নিজেদের দলকে নিজেরাই বিপদে ডেকে আনতে। শুভকামনা রইল ব্যাচ-২০২৪।