Armed Police Battalion Public School, Chattogram

Armed Police Battalion Public School, Chattogram আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল, চট্টগ্রাম

24/03/2026
আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল, চট্টগ্রামের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান  ১৭/০২/২০২৬ খ্রিঃ...
20/02/2026

আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল, চট্টগ্রামের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ১৭/০২/২০২৬ খ্রিঃ ব্যাটালিয়ন প্যারেড মাঠে আয়োজিত হয়। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ এপিবিএন, চট্টগ্রামের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব মোহাম্মদ সামছুল ইসলাম আকন্দ।

স্কুলের শিক্ষার্থী কর্তৃক আয়োজিত মনোমুগ্ধকর কুচকাওয়াজের মাধ্যমে অনুষ্ঠান শুরু হওয়ার পর পর্যায়ক্রমে শিক্ষার্থী এবং অভিভাবকদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা হয়।

প্রতিযোগিতা শেষে স্কুলের ২০২৪ এবং ২০২৫ খ্রিঃ সালে এসএসসি পরীক্ষায় এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট এবং শুভেচ্ছা উপহার তুলে দেন প্রধান অতিথি। এছাড়াও তিনি বার্ষিক পরীক্ষায় প্রতিটি ক্লাসে ১ম, ২য় এবং ৩য় স্থান অধিকারকারীদের মাঝে ক্রেস্ট এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ‘যেমন খুশি তেমন সাজো’ ইভেন্টে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারীদের পুরস্কার এবং এ ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রত্যেককে আর্থিক পুরস্কারে ভূষিত করেন।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ সালাউদ্দিন স্যারের সমাপনী বক্তব্যে মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি হয়।

অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকসহ ব্যাটালিয়নের বিভিন্ন পদমর্যাদার অফিসার এবং সদস্যগণ উপস্থিত ছিলেন।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ ইং এবং২০২৪, ২০২৫ সালের এসএসসি এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্...
16/02/2026

বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ ইং এবং
২০২৪, ২০২৫ সালের এসএসসি এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

সিসি ক্যামেরা, বিজ্ঞানাগার, লাইব্রেরি এবং শিশুশ্রেণির শ্রেণিকক্ষ আধুনিকায়ন উদ্বোধন করেন  প্রতিষ্ঠানের সভাপতি,  ৯ আর্মড প...
09/02/2026

সিসি ক্যামেরা, বিজ্ঞানাগার, লাইব্রেরি এবং শিশুশ্রেণির শ্রেণিকক্ষ আধুনিকায়ন উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সভাপতি, ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, চট্টগ্রামের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব মোহাম্মদ সামছুল ইসলাম আকন্দ,ব্যাটালিয়ন সহ-অধিনায়ক (পুলিশ সুপার) জনাব দীপক জ্যোতি খীসা এবং প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ সালাহ্উদ্দীন। তখন আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ অহিদুর রহমান (অতিরিক্ত পুলিশ সুপার), জনাব অংশু কুমার দেব ( সহকারী পুলিশ সুপার), জনাব মোঃ তারেক আহাম্মদ(সহকারী পুলিশ সুপার) সহ আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

02/02/2026

শীত, ঐতিহ্য ও তারুণ্যের মিলনমেলা।

এপিবিএন পাবলিক স্কুলের আয়োজনে পিঠা উৎসব।

অদ্য ২৬/০১/২০২৬ খ্রিঃ ব্যাটালিয়ন প্যারেড মাঠে আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল, চট্টগ্রাম পিঠা উৎসবের আয়োজন করে। ফিতা কেটে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে আয়োজিত উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, চট্টগ্রামের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব মোহাম্মদ সামছুল ইসলাম আকন্দ।

প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে ঐতিহ্যবাহী পিঠার সমারোহে সজ্জিত স্টলগুলো পরিদর্শন করেন।

প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ সালাহ্উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি সমাগতদের উদ্দেশ্যে প্রদত্ত বক্তব্যে উৎসব ও সাংস্কৃতিক কর্মকান্ডের গুরুত্ব তুলে ধরেন। তিনি বিচারকদের রায়ে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করা স্টলগুলিকে ক্রেস্ট এবং অংশগ্রহণকারী প্রতিটি স্টলকে আর্থিক পুরস্কার প্রদান করেন। এতে আরও বক্তব্য রাখেন ব্যাটালিয়ন সহ-অধিনায়ক (পুলিশ সুপার) জনাব দীপক জ্যোতি খীসা।

শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ছাড়াও ব্যাটালিয়নের সকল পর্যায়ের অফিসার এবং সদস্যগণ উৎসবে সামিল হন এবং হরেক রকম পিঠা-পুলির স্বাদ গ্রহণ করেন।

পিঠা উৎসব।২৬ জানুয়ারি ২০২৬
22/01/2026

পিঠা উৎসব।
২৬ জানুয়ারি ২০২৬

Address

Bayzid Bostami
Chittagong
4210

Alerts

Be the first to know and let us send you an email when Armed Police Battalion Public School, Chattogram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category