Lore Prince Academy

Lore Prince Academy

Share

Driven by purpose, powered by learning,Balancing job, study, and self-growth every day. Recharging my mind with knowledge and new ideas.

Passionate about education, discipline, and progress. Building a brighter future through continuous learning. ✨

Photos from Lore Prince Academy 's post 12/04/2026
12/04/2026

🌄শুভ সকাল
⏰আজ রবিবার। ১২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ/২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ/২৩ শাওয়াল ১৪৪৭ হিজরি।

◻️আপনি জানেন কি? আজকের এইদিনে–
✍️ ১৯৬১ - বিশ্বের প্রথম মহাকাশ নভোচারী ইউরি গাগারিন মহাশূন্যে পাড়ি দেন।
✍️ ১৮০১ - উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার অধ্যাপক নিযুক্ত হন।
✍️ আন্তর্জাতিক পথশিশু দিবস।

12/04/2026

📌বাগধারা::

✔️মুখে ফুল-চন্দন পড়া= ভবিষ্যদ্বাণী বাস্তবায়িত হওয়ার কামনা।
✔️মামদোবাজি= প্রতারণা।
✔️ম-ম করা= সুগন্ধে ভরে যাওয়া।
✔️মকশো করা= অভ্যাস করা।
✔️মণিহারা ফণী= প্রিয়জনের জন্য অস্থির লোক।

✔️মন উচাটন হওয়া= অস্থির হওয়া।
✔️মশা মারতে কামান দাগা= সামান্য কাজে বিরাট আয়োজন।
✔️ময়ূর ছাড়া কার্তিক= রূপবান পুরুষ।
✔️মহাভারত অশুদ্ধ= বড় রকমের অপরাধ।
✔️মাছের তেলে মাছ ভাজা= পরের মাধ্যমে কার্যোদ্ধার।
✔️মাছের মায়ের পুত্রশোক= লোক দেখানো শোক।

✔️মাথায় আকাশ ভেঙে পড়া= আকস্মিক বিপদ।
✔️মাথার ঘায়ে কুকুর পাগল= ভীষণ বিপদে অস্থির অবস্থা।
✔️মানের গুড়ে বালি= সম্মানহানি।
✔️মিছরির ছুরি= মুখে মধু অন্তরে বিষ।
✔️মেঘ না চাইতে জল= আশাতীত ফল।
✔️মেঘে মেঘে বেলা হওয়া= বয়স বাড়া।

✔️মৌতাত চড়ানো= নেশা করা।
✔️মগের মুল্লুক= অরাজক দেশ।
✔️মরা কান্না= উচ্চকণ্ঠে শোক প্রকাশ।
✔️মরার উপর খারার ঘা= বিপন্ন লোকের উপর অত্যাচার।
✔️মাকাল ফল= অন্তঃসারশূন্য।
✔️ম্যাও ধরা= দায়িত্ব নেওয়া।
✔️মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত= সীমাবদ্ধতা।

✔️যখন-তখন অবস্থা= মুমূর্ষ অবস্থা।
✔️যশুরে কই= বেঢব/স্ফীত মস্তক শীর্ণ দেহী।
✔️যাহা বাহান্ন তাহা তিপ্পান্ন= খুব সামান্য তফাৎ।
✔️যক্ষের ধন= কৃপণের ধন।
✔️যমের অরুচি= যে সহজে মরে না।
✔️যম যন্ত্রনা= খুব কষ্ট।
✔️যমের দোসর= নিষ্ঠুর ব্যক্তি।
✔️যমের ভুল= যার মরণ হয় না।

✔️রথ দেখা কলা বেচা= উভয় কর্ম সাধন।
✔️রাম ভজি কি রহিম ভজি= উভয় সংকট।
✔️রক্তের অক্ষরে লেখা= সংগ্রামের কাহিনী।
✔️রগচটা= অল্পেই রাগ।
✔️রাঙা শুক্রবার= কোন দিনই নয়।
✔️না রাম না গঙ্গা= ভালো-মন্দ কিছুই না।

✔️রাম রাজত্ব= শান্তি-শৃঙ্খলাযুক্ত রাজ্য।
✔️রামগরুড়ের ছানা= গোমরামুখো লোক।
✔️রুই কাতলা= প্রতিপত্তিশালী লোকজন।
✔️রাই কুড়িয়ে বেল= ক্ষুদ্র সঞ্চয়ে বৃহৎ।
✔️রাঘব বোয়াল= সর্বগ্রাসী ব্যক্তি।

#বাগধারা

12/04/2026

বাগধারা ::

✔️রাঙা মুলো= প্রিয়দর্শন কিন্তু গুণহীন।
✔️রাজা উজির মারা= আড়ম্বরপূর্ণ গালগল্প /নিজেকে জাহির করা।
✔️রাবণের গোষ্ঠী= বড় পরিবার।

✔️লবেজান করা= নাজেহাল করা।
✔️লক্কা পায়রা= ফুলবাবু।
✔️লঘুপাপে গুরুদন্ড= সামান্য অপরাধে গুরুতর শাস্তি।
✔️লোটাকম্বল= সামান্য সংগতি।
✔️লোহার কার্তিক= কালো কুৎসিত লোক।
✔️লগনচাঁদা= অত্যন্ত ভাগ্যবান।
✔️লেজে গোবরে করা= বিশৃঙ্খলা করা।
✔️লেজে পা পড়া= স্বার্থহানি হওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়া

✔️শুঁড়ির সাক্ষী মাতাল= অসৎ লোকের অসৎ বন্ধু।
✔️শুম্ভ-নিশুম্বের যুদ্ধ= ভীষণ লড়াই।
✔️শবরীর প্রতীক্ষা= দীর্ঘকাল ধরে প্রতীক্ষা।
✔️শালগ্রামের শোয়া-বসা= নির্বিকার লোকের মনের অবস্থা।
✔️শিয়রে শমন= মৃত্যু আসন্ন।
✔️শিয়ালের যুক্তি= অসম্ভব যুক্তি।
✔️শিরে সংক্রান্তি= সামনেই বিপদ।
✔️শুঁড় বার করা= লোভ করা।

✔️শুয়োরের গোঁ= ভয়ানক।
✔️শ্মশান বৈরাগ্য= সাময়িক বৈরাগ্য।
✔️শকুনি মামা= অনিষ্টকর আত্মীয়।
✔️শনির দশা= দুঃসময়।
✔️শাক দিয়ে মাছ ঢাকা= দোষ গোপনের বৃথা চেষ্টা।
✔️শ্রীঘর= জেলখানা।
✔️শিকায় তোলা= স্থগিত।

✔️ষত্ব ণত্ব জ্ঞান= কাণ্ডজ্ঞান।
✔️ষোলো কড়াই কানা= সম্পূর্ণ বিনষ্ট বা সব ত্রুটিপূর্ণ।
✔️ষাটের কোলে= অধিক বয়স।

#বাগধারা
👉 Campus to Career-P2A

12/04/2026

📘65. Daily Vocabulary

🔤 Word: Mitigate (মিটিগেইট)
📖 Meaning (Bangla): উপশম করা / কমিয়ে আনা

📌 Part of Speech: Verb

🔁 Synonyms:

- Alleviate (অ্যালিভিয়েট) ⇒ উপশম করা
- Reduce (রিডিউস) ⇒ কমানো
- Ease (ইজ) ⇒ লাঘব করা

---

🔄 Antonyms:

- Aggravate (অ্যাগ্রাভেট) ⇒ আরো খারাপ করা
- Worsen (ওয়ারসেন) ⇒ অবনতি ঘটানো
- Intensify (ইনটেনসিফাই) ⇒ তীব্র করা

---

📝 Sentence:

- The government took steps to mitigate the flood damage.
👉 সরকার বন্যার ক্ষতি কমাতে পদক্ষেপ নিয়েছিল।

---

📖 Short Story:

Last year, a village faced heavy flooding. Water entered homes and destroyed crops. The villagers worked together to mitigate the damage. They used sandbags and helped each other. Because of their effort, the loss was reduced.

----
👉 বাংলা অর্থ:

গত বছর একটি গ্রামে ভয়াবহ বন্যা হয়েছিল। পানি ঘরে ঢুকে ফসল নষ্ট করে দেয়। গ্রামের মানুষ একসাথে কাজ করে ক্ষতি কমানোর চেষ্টা করে। তারা বালুর বস্তা ব্যবহার করে এবং একে অপরকে সাহায্য করে। তাদের প্রচেষ্টায় ক্ষতি অনেকটাই কমে যায়।

Photos from Job Hunter's post 12/04/2026
Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Chittagong
Chittagong