Darussalaam Madrasah complex Bandartila EPZ

Darussalaam Madrasah complex Bandartila EPZ কোরআন, সুন্নাহ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়া ব্যতিক্রমধর্মী এক ক্যাম্পাস — সুযোগ্য ধার্মিক ও দেশপ্রেমী নাগরিক গঠনে আমরা অঙ্গিকারবদ্ধ।

আলহামদুলিল্লাহ!আজ ২০ মে ২০২৬ ইং, দারুসসালাম মাদ্রাসা কমপ্লেক্সের নূরানী ও হিফয বিভাগের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল আনুষ্...
20/05/2026

আলহামদুলিল্লাহ!
আজ ২০ মে ২০২৬ ইং, দারুসসালাম মাদ্রাসা কমপ্লেক্সের নূরানী ও হিফয বিভাগের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। একইসাথে নাজেরা বিভাগের ৪ জন ছাত্রকে কোরআন হিফয ছবক প্রদান এবং ৩ জন ছাত্রকে নাজেরা কোরআন ছবক প্রদান করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধনী ছবক প্রদান করেন ইপিজেড, নারিকেল তলা হক সাহেব জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব, হযরত মাওলানা ইলিয়াস সাহেব হাফিজাহুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য পেশ করেন বন্দরটিলা দারুত তানজিম মডেল মাদরাসার প্রধান শিক্ষক জনাব শাহিনুর ইসলাম স্যার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুসসালাম জামে মসজিদের খতিব ও অত্র মাদরাসার প্রধান পরিচালক হযরত মাওলানা জিয়াউল হক নোমানী সাহেব দা.বা.।

এছাড়াও উপস্থিত ছিলেন অত্র মাদরাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবক-অভিভাবিকা এবং সম্মানিত মেহমানবৃন্দ।

আলহামদুলিল্লাহ, এবারের পরীক্ষায় ছাত্রছাত্রীরা অসাধারণ ফলাফল অর্জন করেছে। আমরা আশাবাদী, তারা ভবিষ্যতেও আরও ভালো ফলাফলের মাধ্যমে নিজেদের, মা-বাবার এবং প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখবে ইনশাআল্লাহ। পাশাপাশি উত্তম আলেম ও আদর্শবান নাগরিক হিসেবে দ্বীন ও দেশের খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে—এটাই আমাদের প্রত্যাশা।

সকলের জন্য রইলো আন্তরিক দোআ ও শুভকামনা। 🌸

আলহামদুলিল্লাহ  🤲আজ ৫ই মে, রোজ মঙ্গলবার, বন্দরটিলা দারুসসালাম মাদ্রাসা কমপ্লেক্স-এর প্রথম সাময়িক পরীক্ষা অত্যন্ত সুন্দর ...
05/05/2026

আলহামদুলিল্লাহ 🤲
আজ ৫ই মে, রোজ মঙ্গলবার, বন্দরটিলা দারুসসালাম মাদ্রাসা কমপ্লেক্স-এর প্রথম সাময়িক পরীক্ষা অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হয়েছে।

পরবর্তীতে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান পরিচালক, মাওলানা জিয়াউল হক নোমানী সাহেব আনুষ্ঠানিকভাবে আগামী শনিবার পর্যন্ত মাদ্রাসার ক্লাস কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন।

—ছাত্রছাত্রী,শিক্ষকবৃন্দ ও অভিভাবকসহ সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

আলহামদুলিল্লাহআজ ৩০-০৪-২০২৬ ইং, রোজ বৃহস্পতিবার, চট্টগ্রাম বন্দরটিলার স্বনামধন্য প্রতিষ্ঠান দারুসসালাম মাদ্রাসা কমপ্লেক্...
30/04/2026

আলহামদুলিল্লাহ
আজ ৩০-০৪-২০২৬ ইং, রোজ বৃহস্পতিবার, চট্টগ্রাম বন্দরটিলার স্বনামধন্য প্রতিষ্ঠান দারুসসালাম মাদ্রাসা কমপ্লেক্সের প্রথম সাময়িক পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে শুরু হয়েছে। পরীক্ষা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সম্মানিত প্রধান পরিচালক মাওলানা জিয়াউল হক নোমানী সাহেবসহ সকল শিক্ষকবৃন্দ। তাদের আন্তরিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় পরীক্ষা শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে।

আল্লাহ তাআ'লা সকল পরীক্ষার্থীকে সুন্দর ও সুস্থ ভাবে পরীক্ষা সম্পন্ন করার তাওফিক দান করুন।

আলহামদুলিল্লাহ 💝😊চট্টগ্রাম সাংবাদিক ফোরামের উদ্যোগে আয়োজিত আজকের হিফজুল কোরআন প্রতিযোগিতায়।
11/03/2026

আলহামদুলিল্লাহ 💝😊

চট্টগ্রাম সাংবাদিক ফোরামের উদ্যোগে আয়োজিত আজকের হিফজুল কোরআন প্রতিযোগিতায়।

বই উৎসব 😍নতুন বইয়ের সুভাসে মুখর হয়ে উঠেছে সোনামণিরা। আগ্রহভরে বুকে জড়িয়ে তারা গ্রহণ করছে তাদের এক বছরের প্রিয় সঙ্গীর সুঘ...
01/01/2026

বই উৎসব 😍

নতুন বইয়ের সুভাসে মুখর হয়ে উঠেছে সোনামণিরা। আগ্রহভরে বুকে জড়িয়ে তারা গ্রহণ করছে তাদের এক বছরের প্রিয় সঙ্গীর সুঘ্রাণ।

আলহামদুলিল্লাহ গতকাল ৩১-১২-২৫ ইং আমাদের প্রিয় প্রতিষ্ঠান বন্দরটিলা দারুস সালাম মাদ্রাসা কমপ্লেক্স-এর বার্ষিক পরীক্ষার রে...
01/01/2026

আলহামদুলিল্লাহ গতকাল ৩১-১২-২৫ ইং
আমাদের প্রিয় প্রতিষ্ঠান বন্দরটিলা দারুস সালাম মাদ্রাসা কমপ্লেক্স-এর বার্ষিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা এসোসিয়েশন-এর সম্মানিত সেক্রেটারি, হাফেজ মাওলানা হাবিবুল্লাহ উসমানী সাহেব (হাফিঃ)। এছাড়াও অনুষ্ঠানে সভাপতিত্ব ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অত্র মাদ্রাসার সম্মানিত প্রধান পরিচালক মাওলানা জিয়াউল হক নোমানী সাহেব।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়, যা তাদের জন্য অনুপ্রেরণা এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও এগিয়ে যাওয়ার প্রেরণা হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ।

আল্লাহ তাআলা যেন আমাদের এই দ্বীনি প্রতিষ্ঠানকে আরও উন্নতি ও বরকত দান করেন এবং শিক্ষার্থীদের ইলমে নাফে‘ দ্বারা জাতি ও উম্মাহর খেদমত করার তাওফিক দান করেন—আমিন 🤍

আলহামদুলিল্লাহ 🇧🇩মহান স্বাধীনতা দিবস ১৬ই ডিসেম্বর উপলক্ষেবন্দরটিলা দারুস সালাম জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স এর উদ্যোগ...
16/12/2025

আলহামদুলিল্লাহ 🇧🇩
মহান স্বাধীনতা দিবস ১৬ই ডিসেম্বর উপলক্ষে
বন্দরটিলা দারুস সালাম জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স এর উদ্যোগে
হিফজখানা ও নূরানী বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে
একটি সম্মিলিত বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও দোয়া।
আল্লাহ তাআলা আমাদের প্রজন্মকে দেশপ্রেম, ঈমান ও আদর্শিক চেতনায় গড়ে তোলার তাওফিক দান করুন। 🤲

বাংলাদেশ জিন্দাবাদ 🇧🇩

আলহামদুলিল্লাহ।আজ ১১ ডিসেম্বর ২০২৫ ইং, দারুস সালাম মাদ্রাসা কমপ্লেক্স-এর হিফজ–জেনারেল ও নূরানী বিভাগের বার্ষিক পরীক্ষা আ...
11/12/2025

আলহামদুলিল্লাহ।
আজ ১১ ডিসেম্বর ২০২৫ ইং, দারুস সালাম মাদ্রাসা কমপ্লেক্স-এর হিফজ–জেনারেল ও নূরানী বিভাগের বার্ষিক পরীক্ষা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও পর্যবেক্ষণের জন্য উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান পরিচালক মাওলানা জিয়াউল হক নোমানী সাহেব এবং শিক্ষকবৃন্দ।

আল্লাহ তাআলা আমাদের প্রিয় শিক্ষার্থীদের কোরআন-সুন্নাহর আলোকে নেক, আদর্শবান ও উপকারী মানুষ হিসেবে গড়ে তোলার তাওফিক দান করুন।
তাদের ইলমে বারাকাহ দান করুন, আমলকে কবুল করুন, এবং ভবিষ্যৎ জীবনে দ্বীন ও দুনিয়ার সবখানে সাফল্যের পথ সহজ করে দিন— আমীন।

📢 ভর্তি চলছে _ ভর্তি চলছে _ ভর্তি চলছে…✨ দারুস সালাম মাদ্রাসা কমপ্লেক্সে ভর্তি চলছে.....আসন সংখ্যা খুব সীমিত তাই দেরি না...
04/12/2025

📢 ভর্তি চলছে _ ভর্তি চলছে _ ভর্তি চলছে…

✨ দারুস সালাম মাদ্রাসা কমপ্লেক্সে ভর্তি চলছে.....
আসন সংখ্যা খুব সীমিত তাই দেরি না করে আজই ভর্তি ফরম গ্রহণ করুন৷

🎁 ফেয়ার চলাকালীন ভর্তি হলে ১৫% ছাড়

🗓 ২৪ নভেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলমান থাকবে।

📘 ভর্তি পরীক্ষা:
🗓 ২৫ ডিসেম্বর ২০২৫ই (বৃহস্পতিবার)
⏰ সকাল ৮:০০ টা

📚 বই উৎসব:
🗓 ১লা জানুয়ারি ২০২৬ই (বৃহস্পতিবার)

🎉 উদ্বোধনী সবক:
🗓 ৩ই জানুয়ারি ২০২৬ই (শনিবার)

📌 বিভাগ সমূহ:
★ আদর্শ হিফজুল কুরআন
★ স্পেশাল নাজেরা
★ দাওর (রিভিশন)
★ নূরানী (নার্সারি,১ম, ২য় ও ৩য় শ্রেণি)

👉 হিফজ বিভাগ হতে জাতীয় ও আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুব্যবস্থা রয়েছে.....

📞 যোগাযোগ:
01911-155914 (পরিচালক)
01814-317607 (অফিস)

Address

Chittagong
4223

Website

Alerts

Be the first to know and let us send you an email when Darussalaam Madrasah complex Bandartila EPZ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category