Feeling ণ কবিতা 🤣
#অপেক্ষা
তোমার জন্য অপেক্ষা
জানি সব কথার মানে হয় না
তবুও তোমাকেই যে চাই বড্ড বেশি
সব কথা চাইলেও গোপন রয় না।
কি এক অসুখে ভুগছি
লোকে ভালবাসা এরে কয়
দূর হতে দেখে উচ্ছ্বাস মনের কোনে
কাঠ কয়লার অনল হৃদয় নিত্য সয়।
যারে দেখে জমে ঘাম বিন্দু কপালে
দুরুদুরু কাঁপা কাঁপা বুক
এ অসুখ সেই অসুর
যাতে আছে নিজে পাওয়া সুখ।
জানি তুমি দূরের তারা
আমি বামন পৃথিবী গ্রহে
তবুও হাত বাড়িয়েছি মনে মনে
সত্যি তুমি তো আমার নহে।
হয়তো কোন কালে এক দন্ড দাঁড়ায়ে তুমি
ক্ষীণ দৃষ্টি মেলে তাকাও পর
সে আশাও যে বড় বেশি চাওয়া
তুমি রবে হৃদয়ে নিয়ত বহমান ধারা
একজীবনে আমার হবেনা জানি
তোমার কাছে যাওয়া আর তোমাকেই পাওয়া।
.. আহসানুল কবীর _০৬.০৭.১৯
Ahsanul KABIR Palash
This is an Academic & Information Page.... with More..
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ২০২ ও ৩১১ নং কোর্সের ক্লাস আগামিকাল ১৬.১০.১৭ তারিখ যথারীতি রুটিন অনুযায়ী হবে। সবাইকে নির্ধারিত সময়ে ক্লাসে উপস্থিত থাকার জন্য বলা হচ্ছে।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের ৩১১ নং কোর্সের ক্লাস আগামিকাল ১৫.১০.১৭ তারিখ যথারীতি রুটিন অনুযায়ী হবে। সবাইকে নির্ধারিত সময়ে ক্লাসে উপস্থিত থাকার জন্য বলা হচ্ছে।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২য় বর্ষের ২০২ নং কোর্সের টিউটোরিয়াল পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ছাত্র-ছাত্রীদেরকে নোটিশ বোর্ড দেখার জন্য বলা হচ্ছে।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ২০২ ও ৩১১ নং কোর্সের ক্লাস আগামিকাল ২১.০৪.১৬ তারিখ যথারীতি রুটিন অনুযায়ী হবে। সবাইকে নির্ধারিত সময়ের পুরবে ক্লাসে উপস্থিত থাকার জন্য বলা হচ্ছে।
11/11/2015
সবার জানার সুবিধার্থে সমাবর্তনের আবেদন ফর্ম এবং নিয়মাবলী সংযুক্ত করা হল।
অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন সমাবর্তনের জন্য কি কি লাগবে। চবি তে ভর্তি পরীক্ষা চলমান থাকায় সমাবর্তনের ব্যাপারে আপাতত এই তথ্য গুলো সবার জন্য দেয়া হল...
❑ চবির চতুর্থ সমাবর্তন এর রেজিস্ট্রেশন আগামী ১১ নভেম্বর থেকে শুরু হবে। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
❑ রেজি ফি ২০০০ টাকা।
❑ যারা সনদপত্র উত্তোলন করেছেন তাদেরকে সমাবর্তনের আগে সনদপত্র জমা দিতে হবে এবং গাউন সংগ্রহ করতে হবে।
❑ ২১ ডিসেম্বর চতুর্থ সমাবর্তন।
সুত্রঃ সংগৃহীত।
03/11/2015
অবশেষে অপেক্ষার অবসান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন ২১ ডিসেম্বর ২০১৫ অনুষ্ঠিত হবে।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এম এ (শেষ পর্ব) এর বাংলাদেশ ট্যুরের জন্য নির্ধারিত চাঁদার টাকা ক্লাশ প্রতিনিধির নিকট বুধবার অর্থাৎ ১৪ অক্টোবরের মধ্যে জমা দিতে বলা হয়েছে। ট্যুরের জন্য আগামী ১৭ অক্টোবর ২০১৫ শনিবার দিন ধার্য করা হয়েছে। বিশেষ প্রয়োজনে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের সাথে যোগাযোগ করতে বলা হচ্ছে। এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছি।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্র ছাত্রীদের ২০২ ও ৩১১ নং কোর্সের অ্যাসাইনমেণ্ট ১৫ অক্টোবরের মধ্যে জমা দিতে বলা হয়েছে। সবাই নির্ধারিত সময়ের মধ্যে অ্যাসাইনমেণ্ট জমা দিবে বলে আশা করছি।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের ৪০৪ নং কোর্সের অ্যাসাইনমেণ্ট সংক্রান্ত নোটিশ। যাদের রোল জোড় সংখ্যা তাদেরকে প্রাচীন পারস্য সভ্যতা এবং যাদের রোল বেজোড় সংখ্যা তাদেরকে গ্রীক সভ্যতা এর উপর অ্যাসাইনমেণ্ট তৈরি করে ১ লা সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে বলা হচ্ছে। কম্পিউটার টাইপ বাঞ্ছনীয়। কোন অবস্থাতেই নির্ধারিত তারিখের পরে অ্যাসাইনমেণ্ট জমা নেয়া হবে না।
আগামীকাল ১৯.০৮.১৫ তারিখ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষ ৩১১ নং কোর্সের ক্লাশ টেস্ট এবং চতুর্থ বর্ষের ৪০৪ নং কোর্সের ক্লাশ রুটিন অনুযায়ী স্ব স্ব রুমে হবে। সকল ছাত্র ছাত্রীকে উপস্থিত থাকতে বলা হচ্ছে।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Website
Address
Chittagong
4331