15/12/2025
দুনিয়ার সবকিছুই রিজিক আর সেভিংস।
রিজিক মানে টাকা উপার্জন বা সেভিংস মানে টাকা জমানো না।
আপনি আপনার পরিবার নিয়ে একসাথে থাকতে পারেন এটাও রিজিক,সুস্থ আছেন এটাও রিজিক।
আপনি কোথাও ঘুরতে গেলেন,ভাল মেমোরি এড হল লাইফে এটাও সেভিংস।
স্টুডেন্ট লাইফে এডমিশন পিরিয়ড টা অনেক ভাইটাল রোল প্লে করে এবং সেটার দরকার আছে।এখানে প্রতিটা স্টুডেন্ট এর নিজের স্বপ্ন,বাবা-মায়ের স্বপ্ন,টিচারদের স্বপ্ন জড়িত।
আর মধ্যবিত্ত পরিবারের সন্তানদের তুহ এটা আরও বেশি দরকার এক কথায় ফরজ।
কারণ মধ্যবিত্ত পরিবারের সন্তানদের পাবলিক ছাড়া কোনো অপশন নাই।
বাবার টাকা নাই,ইমিডিয়েট টাকা থাকলেও পুরো ৪ বছরের জার্নিতে এত টাকা,এত খরচ করার সামর্থ্য নাও থাকতে পারে।
এই যে মেডিকেল এক্সাম হল,যারা চান্স পাইল আর যারা চান্স পাইল না।
এখানে চান্স পাওয়াদের একটা জগৎ এখন চান্স না পাওয়াদের আর একটা জগৎ।
কিন্তু যাদের মেডিকেলে আসল তাদের নিজেদের পরিকল্পনার সাথে আল্লাহর তাকে নিয়ে পরিকল্পনা একই ছিল তাই সে চান্স পাইছে।
আর যে চান্স পাই নাই তার নিজের পরিকল্পনার সাথে আল্লাহর তাকে নিয়ে পরিকল্পনা এক ছিল না।
কিন্তু এটা ভুলেও ভুলে যাওয়া যাবে না যে,
আল্লাহ জানেন আমার জন্য,আপনার জন্য,আমাদের জন্য কোনটা ভাল,কোনটা মঙ্গলজনক।
আজকে এই মুহুর্তে দাঁড়িয়ে যে জীবন বা ঘটনা নিয়ে অভিসাপ,নিজেকে অভিসপ্ত মনে হচ্ছে:
আজকে থেকে ৫ বছর ৬ বছর পর ঠিক এই অভিসাপ,এই অভিসপ্ত জীবন সবকিছুই আশীর্বাদ মনে হবে।
কারণ: আজকের অভিসাপ আগামী দিবের আশীর্বাদ।
সর্বোপরি পরামর্শ থাকবে:
যাদের মেডিকেল হয়নি তাদের কাছে এখনো অনেক অপশন আছে,অনেক পাবলিক ভার্সিটি আছে,যথেষ্ট সময় আছে।
সো আশাহত হওয়া যাবে,
জাস্ট একটা মোমেন্ট একটা কামব্যাক একটা চান্স একটা সিট,সব সবকিছু চেইঞ্জ করে দিবে।
উঠ,উঠে দাঁড়াও,বাঁচ,দেখাও,দেখিয়ে দাও
মেডিকেল এক্সাম ছিল কমা নট ফুল স্টপ,
ফুল স্টপ তোমার হাতে,তুমিই দাও সেই ফুল স্টপ।
মধ্যবিত্তদের আসলেই একটা সিট দরকার।
আল্লাহ সবার মনের আশা পূরণ করুক।
আমীন❤️
আমার স্টুডেন্ট বা পরিচিত কেউ খুব বেশি আপসেট,সবকিছু অন্ধকার মনে হলে:
একসাথে বসে চা এর দাওয়াত রইল বিকালে কিংবা সন্ধ্যায়।