17/08/2026
#অভিভাবক_সমাবেশ_ও_মতবিনিময়সভা
*গত ১৩/৮/২০২৬ইং রোজ বৃহস্পতিবার* #মুহাম্মদিয়া_গাউসিয়া_তাহ্ফিজুল_কুরআন_মডেল__মাদ্রাসায় এক বিশেষ আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা। এই সভার মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের মূল্যবান মতামত গ্রহণ এবং শিক্ষক-অভিভাবক পারস্পরিক বোঝাপড়া আরও মজবুত করা।
উক্ত অনুষ্ঠানে #প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ- হাফেজ মাওলানা মোহাম্মদ দিদারুল মোস্তাফা আল কাদেরী ( মাঃজিঃআঃ)
আরবি প্রভাষক: জামেয়া আহমদিয়া সুন্নিয়া দরসে নেজামী।
#প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেনঃ- জনাব মোহাম্মদ আবুল হোসেন তালুকদার সাহেব।
বিশিষ্ট ব্যাংকার
#অতিথি হিসাবে উপস্থিত ছিলেনঃ-মুহাম্মদ শহিদুল ইসলাম সাহেব।
বিশিষ্ট ব্যবসায়ী
#বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেনঃ মোহাম্মদ আব্দুল আহাদ সাহেব।
#এছাড়াও আরু উপস্থিত ছিলেনঃ আমাদের শ্রদ্ধেয় অভিভাবক হাজী মোহাম্মদ আবুল হাশেম সাহেব।
সভার প্রতিটি পর্বে আলোচনা হয়েছে শিক্ষার্থীদের একাডেমিক, মানসিক এবং নৈতিক উন্নয়নের বিষয়ে। অভিভাবকরা তাঁদের মূল্যবান মতামত ও পরামর্শ শেয়ার করেছেন, যা আমাদের শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে সহায়ক হবে।
আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সকল অভিভাবক, শিক্ষক এবং অতিথিদের, যাঁরা এই অনুষ্ঠানটি সফল ভাবে সম্পন্ন করতে সাহায্য করেছেন।
শিক্ষার আলো ছড়িয়ে যাক, এগিয়ে যাক আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। শিক্ষা হোক পথপ্রদর্শক, জীবন হোক আলোকিত।
♦️➤ আতুরার ডিপো, তুলা কোম্পানি মসজিদের সামনে, আবুল হাশেম ভিলা, বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম -৪২১১। পরিচালনায় : মাদরাসা কতৃপক্ষ
যোগাযোগ ✆01567886615
✆01871922312