07/12/2025
জামেয়া ভর্তি পরীক্ষার বাকী আর মাত্র ২৮ দিন!!
♦ভর্তি–ইচ্ছুক ছাত্রদের প্রতি কিছু নসিহত-
♦যারা এখন নিজ শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা দিচ্ছো
(কোরআন, ফিকহ, আরবি ১ম, আরবি ২য়, বাংলা, ইংরেজি, গণিত) এই সাতটি বিষয়ই ভর্তি পরীক্ষার অন্তর্ভুক্ত। তাই বার্ষিক পরীক্ষায় এগুলো গুরুত্বসহকারে, মনোযোগ দিয়ে প্রস্তুতি নেবে। কারণ ভর্তি পরীক্ষার প্রশ্ন মূলত এই সাবজেক্টগুলো থেকেই আসবে। অন্যান্য সাবজেক্টের তুলনায় এগুলোতে বেশি গুরুত্ব দাও।
♦হিফজ বিভাগ থেকে যারা সরাসরি ভর্তি পরীক্ষায় অংশ নেবে-তোমাদের অন্যদের তুলনায় একটু বেশি পরিশ্রম করতে হবে। যেহেতু সব বিষয় তোমাদের জন্য নতুন—
তাই কোচিংয়ের পাশাপাশি একজন ভালো শিক্ষকের কাছে নিয়মিত পড়ে সিলেবাস শেষ করাই উত্তম।
♦যাদের আরবি বা ইংরেজি পড়া/লেখায় সমস্যা আছে—
তোমাদের উচিত হবে লিখে লিখে পড়ার অভ্যাস তৈরি করা এবং প্রয়োজনীয় অংশ মুখস্থ করা।
♦আগামী ২৮ দিন পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত নিয়ম করে রুটিন সাজিয়ে পড়বে। যে বিষয়গুলো কঠিন লাগে সেগুলোতে বেশি সময় দেবে।
♦এই ২৮ দিন খেলাধুলা, বিয়ে, দাওয়াত, অনুষ্ঠানসহ যাবতীয় অপ্রয়োজনীয় কাজ থেকে দূরে থাকবে।
শুধুমাত্র পড়া–লেখায় সময় দাও। জামেয়াতে চান্স পেলে পরে সবকিছুই করা যাবে।
♦যা পড়বে— বুঝে পড়বে।
বোর্ড বইয়ের অনুশীলন প্রশ্নগুলো ভালোভাবে দেখবে।
গাইড থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন–উত্তরগুলোও মনোযোগ দিয়ে প্রস্তুত করবে।
♦শুধুমাত্র ভর্তি সহায়িকা রাহনুমার ওপর ভরসা করে প্রস্তুতি নিলে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা আছে।
‘রাহনুমা’ বইটি কেবল ধারণা বা সহায়িকা হিসেবে ব্যবহার করবে। মূল প্রস্তুতি হবে গাইড ও বোর্ড বইয়ের অনুশীলন প্রশ্ন–উত্তর থেকে।
♦জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া অন্য মাদ্রাসার মতো নয়। এখানে শুধুমাত্র মেধাবীরাই চান্স পায়।
তাই নিজের ওপর আস্থা রেখে, সর্বোচ্চ সময় দিয়ে কঠোর পরিশ্রম করতে হবে। সময় নষ্ট করলে স্বপ্ন পূরণ অসম্ভব।
এখন জামেয়াতে ভর্তি হওয়া অত্যন্ত কঠিন।
চান্স না পেলে কোনো সুপারিশ বা দরখাস্ত কাজে আসবে না।
ভর্তি–ইচ্ছুক সকল ছাত্রের জন্য রইলো আন্তরিক শুভকামনা। পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকলে ইনশাআল্লাহ জানানো হবে।