20/03/2026
🌙 ঈদ মোবারক!
পবিত্র ঈদ-উল-ফিতরের এই আনন্দঘন মুহূর্তে হোসেন আহম্মদ পাড়া আইডিয়াল একাডেমি এর সকল প্রাণপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষীদের জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের মাঝে বয়ে আনুক অনাবিল শান্তি, সম্প্রীতি এবং সমৃদ্ধি। আমাদের প্রতিটি শিক্ষার্থীর জীবন হয়ে উঠুক আনন্দময় এবং সাফল্যে উজ্জ্বল।
ঈদের এই খুশি ছড়িয়ে পড়ুক সবার হৃদয়ে। আপনারা সবাই সপরিবারে সুস্থ ও নিরাপদে ঈদ উদযাপন করুন—এই কামনাই করি।