22/08/2020
আলহামদুলিল্লাহ,
নির্বাহী কমিটির মিটিং সম্পন্ন।
করোনাকালীন সময়ে জুম মিটিং এর আয়োজন করেছে গ্রীণ বাডস স্কুল এন্ড কলেজ।নির্বাহী কমিটির সেক্রেটারি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন নির্বাহী কমিটির সভাপতি জনাব মোহাম্মদ ইসমাইল।মিটিং এ আরও যুক্ত ছিলেন নির্বাহী কমিটির কো চেয়ারম্যান জনাব জালাল উদ্দিন আকবর,সদস্য জনাব মিজানুর রহমান, জনাব হোসাইন জাবেদ, জনাব খানে আলম, জনাব মোহাম্মদ জাবেদ হিমেল, জনাব নেছারুল হক এবং প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহাম্মদ ইবরাহীম। মিটিং এ করোনাকালীন সময়ে বিদ্যালয় পরিচালনা, ছাত্র ছাত্রীদের অনলাইন পাঠদান এবং পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়।শিক্ষার্থীদের অনলাইন পাঠদানে শতভাগ যুক্ত করার পাশাপাশি অনলাইনে পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করার প্রতি সকলেই জোর দেন।পরিচালনা পর্ষদ বিদ্যালয়ের এ সকল সিদ্ধান্ত বাস্তবায়নে অভিভাবকদের বিশেষ সহযোগিতার অনুরোধ রাখেন।