12/06/2026
অনেক মা বাবারাই মেয়ে বাবুর ক্ষেত্রে ছোটো বেলা থেকেই খুব পর্দা সচেতন হয় যেমন: ফুল স্লিভ জামা, হিজাব পড়ান মাশা আল্লাহ কিন্ত ছেলেদের ক্ষেত্রে যেহেতু এত বিষয় মেইনটেইন করতে হয় না তাদের লজ্জাশীলতার বিষয়টা এতোটা গুরুত্ব পায় না।
ছোটো তাই খালি গায়ে বা প্যান্ট ছাড়া রাখা, অন্যের সামনে কাপড় চেঞ্জ করে দেয়া এই কাজ গুলো করেন এতে করে বাচ্চাটাও এভাবেই অভ্যস্ত হয় মানুষ এর সামনে খালি গায়ে বা প্যান্ট ছাড়া, কাপড় চেঞ্জ করাতে লজ্জা পায় না। যদিও এটা গুনাহের কাজ না কিন্ত আমার কাছে মনে হয় আমাদের প্যারেন্টসদের বিশেষ করে মায়েদের উচিত ছেলে বাবুদেরও লজ্জাশীল হিসেবে গড়ে তোলা
আয়েশা (রাঃ) বর্ণিত হাদীছে এসেছে, রাসূলুল্লাহ (ﷺ) একদিন তার ঘরে উরু অথবা পা খোলা অবস্থায় শোয়া ছিলেন। সেসময় আবুবকর (রাঃ) অতঃপর ওমর (রাঃ) এসে অনুমতি চাইলে তিনি তাঁদেরকে অনুমতি দিলেন এবং ঐ অবস্থাতেই কথাবার্তা বললেন। কিন্তু উসমান (রাঃ) অনুমতি চাইলে রাসূলুল্লাহ (ﷺ) উঠে বসলেন এবং কাপড় ঠিক করলেন ও কথাবার্তা বলেন। পরে আয়েশা (রাঃ) এ ব্যাপারে জিজ্ঞেস করলে রাসূল (ﷺ) বললেন, ‘আমি কি সেই ব্যক্তিকে লজ্জা করবো না, ফেরেশতারা যাকে লজ্জা করে থাকেন’? [ মুসলিম হা/২৪০১; মিশকাত হা/৬০৬০ ]
উসমান (রা.) বাড়ীতে থাকা অবস্থাতেও সব সময় তার দরজা বন্ধ থাকত এবং গোসলের পানি গায়ে ঢালার সময়ও তিনি কাপড় খুলতেন না (আহমাদ হা/৫৪৩, সনদ হাসান)।
আমাদের সবার ই উচিত ছেলে বাবু হলেও তাদের হায়ায় ব্যপারে সতর্ক থাকা, কাপড় পরিয়ে রাখা, তাদের ভেতর লজ্জাশীলাতা গড়ে তোলা যেন বড় হয়ে তারা উত্তম ভাবে নজরের হিফাজত করতে পারে, লজ্জাশীলাতা বজায় রেখে চলে।
এই দিকটা মাকেই গুরুত্ব সহকারে দেখতে হবে, খেয়াল রাখতে হবে তবেই না আমাদের বাচ্চারাও হবে উসমান (রা.) মতো লজ্জাশীল, উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ আমাদের তাওফিক দান করুন, আমিন।
Quran Global Institute Cahttogram