17/05/2026
আলহামদুলিল্লাহ গতবছরের ন্যায় এবছরও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বনভোজন সুষ্ঠু ভাবে সম্পূর্ণ হলো এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক ও শিক্ষাবিদ জনাব আব্দুল হাকিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ পতেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সৌমেন সেন, আরও উপস্থিত ছিলেন আদর্শ বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক জনাব আল আমিন স্যার, বিশিষ্ট ইসলামিক বক্তা জনাব মাওলানা জামাল উদ্দিন ইকবাল, ডুরিয়া পাড়া মনছুর আলী সেরাং জামে মসজিদের ইমাম জনাব মাওলানা মনিরুল ইসলাম, বর্ণমালা পাবলিক স্কুলের পরিচালক জনাব মোঃ জাবের, এতে আরও বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক জনাব আবুল কাশেম আলী, সহকারী প্রধান শিক্ষিকা জনাবা পারভিন আকতার।