24/01/2025
অনার্স ১ম বর্ষে ভর্তি :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২০২৫ সেশনে অনার্স ১ম বর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে।
আবেদন করুন কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন কলেজ, কাপ্তাই রোড, হাটহাজারী, চট্টগ্রাম।
অনলাইন আবেদন : ২১ জানুয়ারি, ২০২৫ হতে ২৮ ফেব্রুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ।
আবেদন ফরম ও আবেদন ফি কলেজে জমাদানের শেষ তারিখ : ২ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ।
ভর্তি পরীক্ষা : ৩ মে, ২০২৫ খ্রিষ্টাব্দ।
ভর্তি পরীক্ষার পদ্ধতি : MCQ, পূর্ণমান : ১০০
পাস নম্বর : ৩৫ (ভুল উত্তরের জন্য নম্বর কাটা যাবে না)। প্রাপ্ত নম্বরের সাথে এসএসসির ৪০% এবং এইচএসসির ৬০% পয়েন্ট যোগ করে ফলাফল তৈরি করা হবে।
ভর্তির যোগ্যতা :
মানবিক ও ব্যবসায় শিক্ষা :
২০২১/২০২২ সালের এসএসসি বা সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যুনতম ২.৫ পয়েন্ট এবং ২০২৩/২০২৪ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যুনতম ২.৫ পয়েন্ট। তবে উভয় পরীক্ষায় মোট ৫.৫ পয়েন্ট পেতে হবে।
বিজ্ঞান :
২০২১/২০২২ সালের এসএসসি বা সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যুনতম ২.৭৫ পয়েন্ট এবং ২০২৩/২০২৪ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যুনতম ২.৫ পয়েন্ট। তবে উভয় পরীক্ষায় মোট ৬.০০ পয়েন্ট পেতে হবে।
আবেদন সংক্রান্ত নিয়মাবলি ও ভর্তি পরীক্ষার নম্বর বন্টন :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/admissions এ পাওয়া যাবে।
কুয়াইশ কলেজের অনার্স বিষয়সমুহ :
১) রাষ্ট্রবিজ্ঞান ২) ইংরেজি
৩) হিসাববিজ্ঞান ৪) ব্যবস্থাপনা
অত্র কলেজের বৈশিষ্ট্য :
* চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক সরাসরি পরিচালিত।
* মাননীয় অধ্যক্ষ জনাব জয়নাল আবেদীন স্যারের সুযোগ্য ও সুদক্ষ নেতৃত্ব।
* মেধাবী, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান।
* জাতীয় বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষায় ঈর্ষনীয় ফলাফল।
* সমৃদ্ধ লাইব্রেরী ও সুসজ্জিত সেমিনার।
* সহশিক্ষা কার্যক্রম - স্কাউটস, বিএনসিসি, রেডক্রিসেন্ট এ অংশগ্রহণের সুযোগ।
* সহজ ও সাশ্রয়ী যোগাযোগ ব্যবস্থা এবং মনোরম পরিবেশ।
ভর্তি বিষয়ক তথ্যের জন্য যোগাযোগ :
* জনাব সুলতানা রাজিয়া বেগম,
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইংরেজি বিভাগ।
মোবাইল নং : 01814-419715
* জনাব আহমদ শাহ আলমগীর,
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।
মোবাইল নং : 01819-543087
* অধ্যাপক অপর্ণা রানী মজুমদার,
বিভাগীয় প্রধান, হিসাববিজ্ঞান বিভাগ।
মোবাইল নং : 01918-636517
* অধ্যাপক নিদা আহমেদ,
বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ।
মোবাইল নং : 01554-344144
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে, মাননীয় অধ্যক্ষ ও শিক্ষকমন্ডলীর আন্তরিক প্রচেষ্টায় কলেজটি অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে সফলতার চূড়ান্ত লক্ষ্যে। সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।
বিনীত
আহমদ শাহ আলমগীর
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান,
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।