"মাযহাব ও তাকলীদ, বাস্তবতা ও প্রয়োজনীয়তা, সংশয় ও বিভ্রান্তির নিরসন"- শীর্ষক ১ম সেমিনার
তারিখ: ২৭-১২-২৪ ইং
পর্ব- ০৮ (শেষ পর্ব)
বিষয়- প্রশ্নোত্তর
-উস্তাযে মুহতারাম মুফতী কিফায়াতুল্লাহ হাফি.
Risalatul Ihsan
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Risalatul Ihsan, Educational Research Center, Hathazari Pourashava, Chittagong.
"মাযহাব ও তাকলীদ, বাস্তবতা ও প্রয়োজনীয়তা, সংশয় ও বিভ্রান্তির নিরসন"- শীর্ষক ১ম সেমিনার
তারিখ: ২৭-১২-২৪ ইং
পর্ব- ৭
বিষয়- গৌণ বিষয়গুলো কুরআনে কেন বলা হয়নি?
-উস্তাযে মুহতারাম মুফতী কিফায়াতুল্লাহ হাফি.
"মাযহাব ও তাকলীদ, বাস্তবতা ও প্রয়োজনীয়তা, সংশয় ও বিভ্রান্তির নিরসন"- শীর্ষক ১ম সেমিনার
তারিখ: ২৭-১২-২৪ ইং
পর্ব- ০৬
বিষয়- গৌণ বিষয়ে মতামত দিবে কারা এবং কেন?
-উস্তাযে মুহতারাম মুফতী কিফায়াতুল্লাহ হাফি.
"মাযহাব ও তাকলীদ, বাস্তবতা ও প্রয়োজনীয়তা, সংশয় ও বিভ্রান্তির নিরসন"- শীর্ষক ১ম সেমিনার
তারিখ: ২৭-১২-২৪ ইং
পর্ব- ০৫
বিষয়- ইমামদের ইখতিলাফ কোথায় হয়
-উস্তাযে মুহতারাম মুফতী কিফায়াতুল্লাহ হাফি.
"মাযহাব ও তাকলীদ, বাস্তবতা ও প্রয়োজনীয়তা, সংশয় ও বিভ্রান্তির নিরসন"- শীর্ষক ১ম সেমিনার
তারিখ: ২৭-১২-২৪ ইং
পর্ব- ০৪
বিষয়- দ্বীন ও মাযহাব নিয়ে কিছু বিভ্রান্তি ও তার নিরসন
-উস্তাযে মুহতারাম মুফতী কিফায়াতুল্লাহ হাফি.
"মাযহাব ও তাকলীদ, বাস্তবতা ও প্রয়োজনীয়তা, সংশয় ও বিভ্রান্তির নিরসন"- শীর্ষক ১ম সেমিনার
তারিখ: ২৭-১২-২৪ ইং
পর্ব- ০৩
বিষয়- মজলিসের উদ্দেশ্য
-উস্তাযে মুহতারাম মুফতী কিফায়াতুল্লাহ হাফি.
"মাযহাব ও তাকলীদ, বাস্তবতা ও প্রয়োজনীয়তা, সংশয় ও বিভ্রান্তির নিরসন"- শীর্ষক ১ম সেমিনার
তারিখ: ২৭-১২-২৪ ইং
পর্ব- ০২
বিষয়- জ্ঞান অর্জনের নীতি
-উস্তাযে মুহতারাম মুফতী কিফায়াতুল্লাহ হাফি.
"মাযহাব ও তাকলীদ, বাস্তবতা ও প্রয়োজনীয়তা, সংশয় ও বিভ্রান্তির নিরসন"- শীর্ষক ১ম সেমিনার
তারিখ: ২৭-১২-২৪ ইং
পর্ব- ০১
বিষয়- মাজলিসের আদাব ও ফযীলত
-উস্তাযে মুহতারাম মুফতী কিফায়াতুল্লাহ হাফি.
29/08/2025
24/08/2025
মানবজীবনের একটি অপরিহার্য অনুষঙ্গ হলো অর্থনীতি। আর অর্থনীতির সিংহভাগ নিয়ন্ত্রণ করে ব্যবসা-বাণিজ্য। কাজেই বলা যায়, অর্থনীতির বুনিয়াদ ও ভিত্তিমূল হলো ব্যবসা-বাণিজ্য। এর বিপরীতে সুদ মুষ্টিমেয় পুঁজিপতির স্বার্থ রক্ষা করলেও সার্বজনীন কল্যাণকর অর্থনীতির জন্য তা ঘুণস্বরূপ, যা অর্থনীতিকে কুরে কুরে খেয়ে ধ্বংস করে দেয়। ফলে সমাজে যে অর্থনৈতিক বৈষম্যের সৃষ্টি হয়- তা সামগ্রিক মানবজীবনকে সংকীর্ণ ও সংকটগ্রস্ত করে তোলে, মানবসমাজকে ঠেলে দেয় ধ্বংসের মুখে। বর্তমান বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি তার জ্বলন্ত প্রমাণ।
এতদসত্ত্বেও অমুসলিম সম্প্রদায় তো বটেই, মুসলিম সম্প্রদায়ও আজ সুদি লেনদেনের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়েছে। একদিকে যেমন বিশ্বব্যবস্থা ও বৈশ্বিক অর্থব্যবস্থার একচ্ছত্র নিয়ন্ত্রণ ইসলাম বিরোধী অপশক্তির হাতে থাকায় সুদকে তারা অর্থব্যবস্থার অত্যাবশ্যকীয় অংশ হিসেবে প্রতিষ্ঠা করেছে। অপরদিকে প্রায় ৫৬টি মুসলিম প্রধান রাষ্ট্রের কোথাও পূর্ণাঙ্গ ইসলামী শাসনব্যবস্থা চালু না থাকায় সর্বত্র রাষ্ট্রীয় সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় সুদের কারবার চলছে।
এছাড়া ইসলামী শিক্ষার অভাবে মানুষের মাঝে সহানুভূতি ও সমবেদনার মত মানবীয় গুণাবলীর অনুপস্থিতির দরুন প্রয়োজনের সময় কারো কাছ থেকে আর্থিক সাহায্যলাভ খুবই দুঃসাধ্য ব্যাপারে পরিণত হয়েছে। ফলে মুসলমানদের প্রায় সকল স্তরে, এমনকি দীনী বিষয়ে রক্ষণশীল সমাজেও সুদের অবাধ প্রবাহ চলছে। অজান্তে-অজ্ঞাতসারে কিংবা প্রতিকূল পরিবেশে বাধ্য হয়ে অধিকাংশ মানুষই সুদি লেনদেনে জড়িয়ে পড়ছে...
#ব্যবসা_সুদ_ও_হীলা
-মুফতী কিফায়াতুল্লাহ হাফিযাহুল্লাহ
16/08/2025
তাদাব্বুরে ঈমান
হে মানুষ! পৃথিবীর এক অবিস্মরণীয় বাস্তবতা হলো— যখন তুমি কোনো মহীয়ান ব্যক্তির পরিচয় জানো, তাঁর মর্যাদা ও কৃতিত্ব গভীরভাবে উপলব্ধি করো, তখন তোমার অন্তর অনায়াসেই ভরে ওঠে ভালোবাসা ও শ্রদ্ধার মধুময় অনুভূতিতে। যেমন— মাদরাসায় কোনো উস্তাদের জ্ঞান, ত্যাগ ও অনন্য গুণাবলী জানার পর প্রতিটি তালিবুল ইলমের হৃদয়ে তাঁর জন্য গড়ে ওঠে সম্মান, মর্যাদা ও মুহাব্বতের এক অটল নিবাস।
অতএব একটু ভেবে দেখো— যদি তুমি তোমার রব, মহান আল্লাহ তা‘আলার একত্ববাদ, অপরিমেয় ক্ষমতা, অসীম রহমত ও মহিমাময় গুণাবলীগুলো সঠিকভাবে জানতে পারো; যদি তুমি আকাশ-পাতাল, সূর্য-চন্দ্র ও মহাবিশ্বের প্রতিটি সৃষ্টিতে আল্লাহর মহিমা, তাঁর গভীর পরিচয়, সৃষ্টির আসল রহস্য ও উদ্দেশ্য উন্মোচন করে হৃদয়ের গভীরে তা উপলব্ধি করতে পারো! তবে সত্যি তোমার হৃদয়ে বইবে ঈমানের অবিরাম ঝরনা! সেই ঈমান এমন দৃঢ় হবে— যা তোমার সকল দুঃখ মুছে দেবে, হতাশা বিলীন করে দেবে, অস্থিরতাগুলো প্রশান্তিতে বদলে দেবে, আর বেদনার সকল অন্তরাল ছিঁড়ে এনে দেবে শান্তি, স্বস্তি ও তৃপ্তির এক অবিচল আশ্রয়।
এমন ঈমান মানুষকে করে তোলে অদম্য— যে ইমানদার ঝড়ের আঘাতেও ভেঙে পড়ে না, বিপদের মুখোমুখি হয়েও পিছু হটে না; বরং আল্লাহর প্রেমে আরও দৃঢ় হয়ে দাঁড়িয়ে যায় অবিচল এক হৃদয় নিয়ে।
— উস্তাদে মুহতারাম মুফতি কিফায়েতুল্লাহ (হাফি.)
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Chittagong
4330