Rawdah Academy - أكاديمية الروضة

Rawdah Academy - أكاديمية الروضة 𝐑𝐚𝐰𝐝𝐚𝐡 𝐀𝐜𝐚𝐝𝐞𝐦𝐲 𝐢𝐬 𝐚𝐧 𝐀𝐫𝐚𝐛𝐢𝐜-𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡 𝐦𝐞𝐝𝐢𝐮𝐦 𝐢𝐧𝐭𝐞𝐫𝐧𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐬𝐭𝐚𝐧𝐝𝐚𝐫𝐝 𝐞𝐝𝐮𝐜𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐢𝐧𝐬𝐭𝐢𝐭𝐮𝐭𝐢𝐨𝐧.
(1)

Location: Taz Manzil, Eidgah Kacha Rasta, Halishahar Road, Chittagong. 01337904733

20/07/2026

বিকেলের আলোয় কুরআনের মক্তবে সুন্দর কিছু মুহূর্ত।
আল্লাহ আমাদের সন্তানদের কুরআনের আলোয় আলোকিত করুন।

#বৈকালিক_মক্তব

ইলমের সাথে আমলের সমন্বয়—এটাই রওদ্বাহ একাডেমীর শিক্ষা-দর্শন।শিক্ষার্থীদের মাঝে কেবল জ্ঞানার্জনই নয়; বরং সেই জ্ঞানের বাস্ত...
16/07/2026

ইলমের সাথে আমলের সমন্বয়—এটাই রওদ্বাহ একাডেমীর শিক্ষা-দর্শন।

শিক্ষার্থীদের মাঝে কেবল জ্ঞানার্জনই নয়; বরং সেই জ্ঞানের বাস্তব অনুশীলন, সালাতের প্রতি ভালোবাসা এবং ইসলামী আদর্শে চরিত্র গঠনের লক্ষ্যে আমরা প্রতিনিয়ত সচেষ্ট।

আজকের যোহরের সালাত আদায়ের কিছু মুহূর্ত। আল্লাহ তাআলা আমাদের শিক্ষার্থীদের ইলমকে উপকারী করুন, আমলকে কবুল করুন এবং তাদেরকে দ্বীন ও দুনিয়ার কল্যাণে কবুল বান্দা হিসেবে গড়ে তুলুন। আমীন।

রওদ্বাহ একাডেমীর বৈকালিক মক্তবের প্রাণবন্ত মুহূর্ত। যেকোনো স্কুল-মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা এই প্রোগ্রামে ভর্তি হয়ে বিশুদ্...
15/07/2026

রওদ্বাহ একাডেমীর বৈকালিক মক্তবের প্রাণবন্ত মুহূর্ত। যেকোনো স্কুল-মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা এই প্রোগ্রামে ভর্তি হয়ে বিশুদ্ধ কুরআন শিক্ষা ও দ্বীনি মৌলিক জ্ঞান অর্জন করতে পারবে।

ভর্তির জন্য ক্যাম্পাস অফিস ভিজিট করুন।

আল্লাহ তাআলা আমাদের এই ইলমের মজলিসকে কবুল করুন, সকল উস্তায ও শিক্ষার্থীর প্রচেষ্টায় বরকত দান করুন। আমীন। 🤲

শিক্ষা ও ইবাদতের অপূর্ব সমন্বয়। রওদ্বাহ একাডেমীতে শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি নিয়মিত জামাআতে সালাত আদায়, ইসলামী আ...
14/07/2026

শিক্ষা ও ইবাদতের অপূর্ব সমন্বয়। রওদ্বাহ একাডেমীতে শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি নিয়মিত জামাআতে সালাত আদায়, ইসলামী আদব-আখলাক ও উত্তম চরিত্র গঠনের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আল্লাহ তাআলা আমাদের প্রিয় শিক্ষার্থীদের দীনের উপর অবিচল রাখুন এবং তাদেরকে নেককার, আদর্শবান ও উম্মাহর সম্পদ হিসেবে কবুল করুন। আমীন।

বৃষ্টিস্নাত দিনেও আমাদের প্রাণচঞ্চল শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে রওদ্বাহ একাডেমীর পাঠদান কার্যক্রম যথারীতি চলমা...
12/07/2026

বৃষ্টিস্নাত দিনেও আমাদের প্রাণচঞ্চল শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে রওদ্বাহ একাডেমীর পাঠদান কার্যক্রম যথারীতি চলমান।

08/07/2026
08/07/2026



আমাদের সম্মানিত উস্তাযগণ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিশুদের কুরআন শিক্ষা ও ইসলামের মৌলিক জ্ঞান প্রদান করছেন। 📖

বিকেলের এই মক্তব শুধু একটি পাঠশালা নয়, এটি দ্বীনি জ্ঞান ও সুন্দর চরিত্র গঠনের এক আলোকিত অঙ্গন।
আল্লাহ তাআলা তাঁদের এই খেদমত কবুল করুন এবং আমাদের শিক্ষার্থীদের দ্বীন ও দুনিয়ার কল্যাণে কবুল করুন। আমীন।

07/07/2026

English Conversation by Mehmed Ibne Alom & Araf Hossain (Grade 1 Students) at the Fruits Festival 2026

06/07/2026

কুরআনুল কারীম সবক প্রদান অনুষ্ঠান
আয়োজনে: আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগ, রওদ্বাহ একাডেমী।

রওদ্বাহ একাডেমীর আরবী ও ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে আজ ৬ জুলাই ২০২৬, সোমবার, দুপুর ১২:৩০ মিনিটে একাডেমীর হলরুমে গ্রে...
06/07/2026

রওদ্বাহ একাডেমীর আরবী ও ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে আজ ৬ জুলাই ২০২৬, সোমবার, দুপুর ১২:৩০ মিনিটে একাডেমীর হলরুমে গ্রেড–২ ও গ্রেড–৩-এর শিক্ষার্থীদের নিয়ে কুরআনুল কারীম সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কায়দা সম্পন্নকারী শিক্ষার্থীদের আমপারা এবং আমপারা সম্পন্নকারী শিক্ষার্থীদের নাজেরা পর্যায়ে উন্নীত হওয়ার শুভ সূচনা উপলক্ষে তাদের হাতে কুরআনুল কারীম তুলে দেওয়া হয় এবং নতুন সবক প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রওদ্বাহ একাডেমীর সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামিক স্কলার শায়খ এম. হাসিবুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একাডেমীর সম্মানিত প্রিন্সিপাল শায়খ হুসাইন মুহাম্মদ সারওয়ার।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি সম্মানিত অভিভাবকরাও আন্তরিকভাবে অংশগ্রহণ করেন। পবিত্র কুরআনের সঙ্গে শিক্ষার্থীদের এই নতুন পথচলার মুহূর্ত সবার জন্য ছিল অত্যন্ত আনন্দঘন ও আবেগময়।

আমরা মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করি, তিনি যেন আমাদের সকল শিক্ষার্থীকে কুরআনের আলোয় আলোকিত জীবন গড়ার তাওফীক দান করেন, কুরআনকে বুঝে পড়া, আমল করা এবং অন্যের কাছে পৌঁছে দেওয়ার সৌভাগ্য দান করেন। আমীন। 🤲

:::

Address

Taz Manzil, Eidgah Kacha Rasta, Halisahar Road
Chittagong
4202

Alerts

Be the first to know and let us send you an email when Rawdah Academy - أكاديمية الروضة posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share