30/06/2026
শোকবার্তা
ঐতিহ্যবাহী কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষাগুরু বাবু গোপাল চন্দ্র শীল গতকাল রাত ১২:০০টায় পরলোকগমন করেছেন।
তাঁর মৃত্যুতে আমরা কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ২০০৩ সালের ব্যাচের শিক্ষার্থীবৃন্দ গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করছি।
তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক, স্নেহময় অভিভাবক এবং মানবিক গুণাবলির এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর জ্ঞান, সততা, নিষ্ঠা এবং শিক্ষার্থীদের প্রতি অকৃত্রিম ভালোবাসা আমাদের জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর সান্নিধ্যে থেকে আমরা শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের শিক্ষাও অর্জন করেছি।
আমরা তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। ঈশ্বর তাঁদের এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করুন।
বিনীত
কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের
২০০৩ ব্যাচের সালের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ