This is the Official Page of Shafiul Alam | Member of Parliament Candidate, Chattogram-11 | Ex-Councilor, 37 No.
Ward, Chittagong City Corporation | Director, Office of the Board of Trustees, IIUC | Secretary, Citizens Forum, Bandar Police Station, CMP এক পলকে আলহাজ্ব মোহাম্মদ শফিউল আলম
পারিবারিক পরিচিতি
পিতা: জনাব জানে আলম, ফ্লাইট সার্জেন্ট (অবঃ), বাংলাদেশ বিমান বাহিনী
মাতা: মিসেস জরিনা বেগম, অবসরপ্রাপ্ত শিক্ষিকা, করাচী মৌরীপুর হাইস্কুল, পাকিস্তান (১৯৬৯-৭২),
মুন্সিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় (১৯৭৩-১৯৯
৫)
স্ত্রী: মিসেস বিলকিস আক্তার, বিএসএস (অনার্স), এমএসএস প্রিন্সিপাল, হালিশহর প্রি-ক্যাডেট স্কুল
ভাই: জনাব রফিকুল আলম, মেরিনার (বর্তমানে সিঙ্গাপুরে কর্মরত)
এডভোকেট খোরশেদ আলম, বিএ (অনার্স), এমএ, এলএলবি, এডভোকেট, চট্টগ্রাম জজ কোর্ট
জনাব শফিউল আলম ২ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক।
সাংগঠনিক সংযুক্তি
পরিচালক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম
প্রতিষ্ঠাতা সেক্রেটারী, হালিশহর ট্রাস্ট, চট্টগ্রাম
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, হালিশহর প্রি-ক্যাডেট স্কুল
পরিচালক ও জোনাল চীফ, নিডাস কর্পোরেশন লিমিটেড, বৃহত্তর চট্টগ্রাম
প্রধান পৃষ্ঠপোষক, নাগরিক ঐক্য পরিষদ, ৩৭ নং মুনিরনগর ওয়ার্ড
প্রধান উপদেষ্টা, বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদ, বন্দর থানা, চট্টগ্রাম
সাবেক জিএস (১৯৯৫-৯৬), বাংলাদেশ সামুদ্রিক বিজ্ঞান সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রধান উপদেষ্টা, বাংলাদেশ চাষী কল্যাণ সমিতি, বন্দর-হালিশহর অঞ্চল, চট্টগ্রাম মহানগরী
সমাজ-উন্নয়ন প্রয়াস
- ৩৭নং মুনিরনগর ওয়ার্ডে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষিত ও স্বল্প শিক্ষিত তরুণ-তরুণীদের চাকুরী প্রদান
- বিগত ৫ বছরে ১০০ জনেরও বেশী দুঃস্থ ও দরিদ্র মহিলাদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ
- মুন্সিপাড়া ও আনন্দবাজার এলাকার বিভিন্ন পুকুরঘাট নির্মাণ ও কবরস্থানের মাটি ভরাট কাজে সহায়তা প্রদান ও সুপেয় পানির ব্যবস্থাকল্পে টিউবওয়েল স্থাপন
- কর্মসংস্থানের উদ্দেশ্যে উল্লেখযোগ্য সংখ্যক নিরক্ষর ও বেকার লোকদের ভ্যান-গাড়ী প্রদান
- বিভিন্ন ক্লাব, কোচিং সেন্টার, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে আসবাবপত্র ও বৈদ্যুতিক সরঞ্জাম প্রদান
- অর্থের অভাবে যেসব গরীব মেধাবী শিক্ষার্থীর উচ্চ শিক্ষার পথ বন্ধ হয়ে যায়, তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য আর্থিক সাহায্য প্রদান। দুঃস্থ ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে অর্থ ও শিক্ষাসামগ্রী বিতরণ
- এলাকার তিন শতাধিক শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সহায়তা প্রদান
- ধর্ম-বর্ণ নির্বিশেষে দুঃস্থ ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র, ইফতারী, ঈদ সামগ্রী, খাদ্যসামগ্রী ইত্যাদি বিতরণ
- মসজিদ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অবকাঠামোগত ও অর্থসহায়তা প্রদান
- গরীব রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং সংকটাপন্ন রোগীদের জরুরী মুহুর্তে রক্তের ব্যবস্থাকরণ
- গরীব মেয়েদের বিয়ের জন্য আর্থিক অনুদান। এতিম শিশুদেরকে প্রয়োজনীয় অর্থ ও খাদ্য সহায়তা প্রদান
- এলাকার বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠান ও পাড়াভিত্তিক তরুণ সংগঠনকে ক্রীড়া সামগ্রী প্রদান
20/02/2026
চৌধুরী মিনি সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের স্থান পরিদর্শনে শফিউল আলম
চট্টগ্রাম নগরীর ৩৯ নং ওয়ার্ডের ইপিজেড মোড়ে অবস্থিত চৌধুরী মিনি সুপার মার্কেটে গত রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রা দ্রুত খবর দিলে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই মার্কেটের বেশ কয়েকটি দোকানের বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জুমার নামাযের পর সাবেক কাউন্সিলর মোহাম্মদ শফিউল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ক্ষয়ক্ষতির সঠিক তালিকা প্রণয়ন ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আহ্বান জানান।
13/02/2026
পতেঙ্গা থানার ৪১ নং ওয়ার্ড নাজিরপাড়া জুমার নামাজ আদায় করেন জনাব শফিউল আলম। নামায শেষে মসজিদের বাইরে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের রায়ই চূড়ান্ত, আমরা সেই রায়কে সম্মান ও স্বাগত জানাই। নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মাঝেও আমাদের মনোবল সবসময় অটুট ছিল।
ফলাফল যাই হোক, দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি আমাদের দায়িত্ব ও ভালোবাসা অটুট থাকবে। আমি সবসময় আপনাদের পাশেই ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ।
আমার প্রাণপ্রিয় দ্বীনি ভাইবোন এবং ১১ আসনের যারা দাঁড়িপাল্লার বিজয়ের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা।
আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আর তিনিই কতই না উত্তম কর্মবিধায়ক; তিনি উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী।
12/02/2026
🔴LIVE🔴>>>>
৩৮ নং ওয়ার্ড হালিশহর মেহের আফজল উচ্চ বিদ্যালয় পরিদর্শন
12/02/2026
🔴LIVE🔴>>>>
ইপিজেড কর্ণফুলী স্কুল পরিদর্শন
12/02/2026
সকাল ৯টায় চট্টগ্রাম-১১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. শফিউল আলম ভোট প্রদান করেছেন হালিশহর মুন্সীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (নতুন ভবন) মুনিরনগর ওয়ার্ডে।
12/02/2026
🔴LIVE🔴>>>>
চট্টগ্রাম-১১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শফিউল আলম পতেঙ্গা মহিলা কলেজ পরিদর্শন করছেন
12/02/2026
🔴LIVE🔴>>>>
চট্টগ্রাম-১১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শফিউল আলম পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ে পরিদর্শন করছেন
12/02/2026
🔴LIVE🔴>>>>
চট্টগ্রাম-১১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শফিউল আলম দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে পরিদর্শন করছেন
12/02/2026
🔴LIVE🔴>>>>
চট্টগ্রাম-১১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শফিউল আলম হালিশহর মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজ ভোট প্রদান করেন।