24/08/2026
খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা:
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইউনিটভিত্তিক পরীক্ষার সময়সূচি:
• ১৭ ডিসেম্বর : ‘সি’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষা।
•‘সি’ ইউনিট : কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল, শিক্ষা স্কুল এবং চারুকলা স্কুল।
• ‘ডি’ ইউনিট : ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল।
• ১৮ ডিসেম্বর : ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা।
• ‘এ’ ইউনিট : বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল।
• ‘বি’ ইউনিট : জীববিজ্ঞান স্কুল।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও নির্দেশনা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
সূত্র: কমেন্টবক্সে দ্রষ্টব্য