Al-Islah Education / আল-ইসলাহ এডুকেশন

Al-Islah Education / আল-ইসলাহ এডুকেশন একটি ইংলিশ ভার্সন ইসলামিক স্কুল।

15/07/2025

এই বৃষ্টিস্নাত দিনে ইংলিশ মিডিয়াম পড়ুয়া আলোচিত সেই মেয়েটির বাবা-মার কথা ভাবছি। নিশ্চয় বুকে জমানো সবটুকু আবেগ, ভালোবাসা ও মমতা দিয়ে তারা মেয়েটিকে বড় করছিলেন।

ছোটবেলায় মেয়েটি যখন জ্বরে পড়েছে, বাবা-মার অসংখ্য নির্ঘুম রাত নিশ্চয় মেয়ের শিয়রে বসে কেটেছে। মেয়েটি কোনো কিছু পাওয়ার আব্দার করলে বাবা-মা হয়তো হৃদয় উজাড় করে তা দেয়ার চেষ্টা করেছেন। নিজেদের কষ্টার্জিত উপার্জন নিশ্চয় তারা ব্যয় করেছেন মেয়েটির সুস্থ-সবল ও হাসি-আনন্দে বেড়ে ওঠার জন্য। নিজেদের চেয়ে মেয়েকে অগ্রাধিকার দিয়েছেন সবকিছুতে।

মেয়ে বাবা-মার চক্ষু শীতলকারী সন্তান হবে— আর দশজন বাবা-মার মতো এমন স্বপ্ন তারাও নিশ্চয়ই লালন করতেন।

কিন্তু কে জানত, জীবনের মাঝপথে এসে ডানাভাঙা পাখির মতো তাদের সকল আশা লুটিয়ে পড়বে মাটিতে!

সন্তানের করা মামলায় সেই বাবা-মাকে যখন জনাকীর্ণ আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল, অসংখ্য মিডিয়ার সামনে তীর্যক গলায় মেয়েটি যখন বাবা-মাকে ক্রিমিনাল বলছিল, তাদের মনের অবস্থা কেমন হয়েছিল? নিশ্চয় তারা বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন। বড় বেশি মায়া হচ্ছে ওই হতবাক বাবা-মার জন্য।

আমরা প্রায় সকলেই ছোটবেলায় মা-বাবার শাসনের মধ্য দিয়ে বড় হয়েছি। এই পরিণত বয়সে এসে সেসব দৃশ্য যখন চোখের সামনে ভেসে ওঠে, বাবা-মায়ের প্রতি শ্রদ্ধায় নুয়ে পড়ে হৃদয়, চক্ষু হয়ে ওঠে অশ্রুসজল।

তাদের সেসব আদরমাখা শাসনই আমাদের আজকের সাফল্যের সিঁড়ি। আজ এই মুহূর্তে একটি কথা বড় বেশি মনে হচ্ছে, তাদের শাসন ছিল অন্যদের আদরের চেয়েও মূল্যবান, জীবনের পথ নির্দেশক।

আজকাল প্রায়ই সন্তানরা আমাদের স্বপ্নভঙ্গ করছে। এর দায় অধিকাংশ ক্ষেত্রে আমাদের, মা-বাবাদের। পশ্চিমা সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়ে আমরা অনেক বেশি বস্তুবাদী, ভোগবাদী, আত্মকেন্দ্রীক ও ক্যারিয়ারিস্ট হয়ে উঠছি।

সন্তান প্রতিপালনের ক্ষেত্রে ঈমান, আত্মপরিচয়, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে আমরা উপেক্ষা করছি। সন্তানের ক্যারিয়ার, ইহজাগতিক সাফল্যই আমাদের কাছে হয়ে উঠছে প্রধান অর্জন।

ফলে একটা সময় আমাদের সন্তানরা হয়ে উঠছে স্বেচ্ছাচারী, উশৃঙ্খল, বেপরোয়া। যার সর্বশেষ পরিণতি আমরা দেখলাম, অধিকার খর্বের অভিযোগে বাবা-মার বিরুদ্ধে সন্তানের মামলা। এটাই বোধহয় সতর্কতার কফিনে শেষ পেরেক।

এরপরও যদি আমরা না শুধরাই, পড়াশোনার পাশাপাশি সন্তানকে আত্মপরিচয় ও মূল্যবোধ না শেখাই, তবে আফসোস, হতাশা ও স্বপ্নভঙ্গের বেদনাই হবে আমাদের চিরসাথী।

সেই দুর্দিন আসার আগেই আসুন সচেতন হই।

Copy post: Ahmadullah

 #আফটার মক্তব স্কুলের গুরুত্ব সংক্ষেপে:১.  #দ্বীনি শিক্ষার প্রসার:সাধারণ স্কুলে ধর্মীয় শিক্ষার সুযোগ সীমিত। আফটার মক্তব ...
12/07/2025

#আফটার মক্তব স্কুলের গুরুত্ব সংক্ষেপে:

১. #দ্বীনি শিক্ষার প্রসার:

সাধারণ স্কুলে ধর্মীয় শিক্ষার সুযোগ সীমিত। আফটার মক্তব স্কুল শিশুদেরকে কুরআন তিলাওয়াত, হাদীস, নামাজ শিক্ষা, দোয়া ও ইসলামি আদর্শে জীবন গঠনের শিক্ষা দেয়।

২. #নৈতিক ও চরিত্র গঠন:

আফটার মক্তবের মাধ্যমে শিশুদের মধ্যে সততা, ভদ্রতা, দায়িত্ববোধ, বড়দের সম্মান ইত্যাদি গুণাবলি তৈরি হয়।

৩. #নামাজের প্রতি অভ্যাস গড়ে তোলা:

নিয়মিতভাবে নামাজ শিখিয়ে এবং নামাজে অংশগ্রহণ করিয়ে তাদের জীবনে ইসলামের মূল স্তম্ভ প্রতিষ্ঠিত করা হয়।

৪. #সময়ের সঠিক ব্যবহার:

স্কুল শেষে অলস সময় কাটানোর পরিবর্তে শিশুদের সময়টি কাজে লাগিয়ে গঠনমূলক শিক্ষার সুযোগ দেয়।

৫. #দ্বীন ও দুনিয়ার সমন্বয়:

আধুনিক শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষা গ্রহণ করে তারা এক ভারসাম্যপূর্ণ, সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে।

৬. #পিতামাতার জন্য সহায়ক:

অনেক পিতা-মাতা ব্যস্ত থাকেন, তারা চান সন্তানরা যেন নিরাপদ পরিবেশে দ্বীনি ও নৈতিক শিক্ষা গ্রহণ করে। আফটার মক্তব সে দায়িত্ব পালন করে।

৭. #সমাজে শান্তি ও সম্প্রীতি আনা:

সততা, সহানুভূতি ও নৈতিকতা শেখার ফলে তারা সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখতে সাহায্য করে।

 #ইসলামি শিক্ষার গুরুত্ব ও ফজিলত -: #অর্জনের মাধ্যম নয়, বরং আখিরাতের মুক্তির পথপ্রদর্শকও বটে। ইসলাম এমন একটি পূর্ণাঙ্গ ...
11/07/2025

#ইসলামি শিক্ষার গুরুত্ব ও ফজিলত -:
#অর্জনের মাধ্যম নয়, বরং আখিরাতের মুক্তির পথপ্রদর্শকও বটে। ইসলাম এমন একটি পূর্ণাঙ্গ জীবনবিধান যা জীবনের প্রতিটি ক্ষেত্রকে আলো করে তোলে। নিচে ইসলামী শিক্ষার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করা হলো:

#ইসলামী শিক্ষার গুরুত্ব-:
1. আল্লাহর পরিচয় লাভ
ইসলামী শিক্ষার মাধ্যমে মানুষ তার সৃষ্টিকর্তা আল্লাহ্‌ তায়ালাকে সঠিকভাবে চিনতে পারে এবং তাঁর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করতে শেখে।

2. #আখিরাতের মুক্তির পথ
দুনিয়ার জীবন অস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। ইসলামী শিক্ষা মানুষকে নেক আমলের প্রতি উৎসাহিত করে এবং জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার উপায় শেখায়।

3. #নৈতিক চরিত্র গঠন
একজন মুসলমানকে উত্তম চরিত্রের অধিকারী করে তোলে ইসলামী শিক্ষা। যেমন: সত্যবাদিতা, আমানতদারি, নম্রতা, ধৈর্য ইত্যাদি।

4. #সঠিক পথের দিশা
জীবনযাত্রায় যেসব সমস্যার মুখোমুখি হতে হয়, ইসলামী শিক্ষা সেইসব সমস্যার সমাধান দেয় কুরআন ও হাদীসের আলোকে।

5. #সমাজ গঠনে ভূমিকা
ইসলামী শিক্ষিত মানুষ সমাজে শান্তি, ন্যায়বিচার ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে।

6. #ইসলামী শিক্ষার ফজিলত (গুণ ও পুরস্কার)
1. ইলম অর্জন করা ফরজ
হাদীসে এসেছে:
“প্রত্যেক মুসলমান নর-নারীর উপর ইলম (জ্ঞান) অর্জন করা ফরজ।”
— (ইবনে মাজাহ: ২২৪)

2. #ইলমের পথ জান্নাতের পথ
রাসূল (সা.) বলেছেন:
“যে ব্যক্তি জ্ঞানের সন্ধানে কোনো পথে চলে, আল্লাহ তাকে জান্নাতের পথে চালিয়ে দেন।”
— (সহীহ মুসলিম: ২৬৯৯)

3. #আল্লাহর রহমতের ছায়া
আল্লাহ তা’আলা বলেন:
“আল্লাহ সেইসবকে উত্তম মর্যাদা দান করেন, যারা ঈমান এনেছে এবং যারা জ্ঞান অর্জন করেছে।”
— (সূরা আল-মুজাদালা: ১১)

4. #ফেরেশতারা দোয়া করে
হাদীসে এসেছে,
“আলেমদের জন্য ফেরেশতারা তাদের পাখা বিছিয়ে দেয় সন্তুষ্টির নিদর্শন স্বরূপ।”
— (তিরমিজি: ২৬৮২)

05/07/2025

-2

Will এর ব্যবহার। এভাবে বিভিন্ন শব্দ দিয়ে আমরা বাক্য তেরী করে অনুশীলন করব।

゚viralシfypシ゚viralシalシ

-IslahEducation

26/06/2025

আল-ইসলাহ এডুকেশন

26/06/2025

ABC থেকে ইংলিশ স্পোকেন শিখুন।
Video -1

Al-Islah Education

আমাদের কোর্স সমূহ -:
24/06/2025

আমাদের কোর্স সমূহ -:

 -Islah Educationআল-ইসলাহ এডুকেশন শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি একটি স্বপ্ন গড়ার কারখানা।  #আল-ইসলাহ এমন এক প্রতি...
24/06/2025

-Islah Education
আল-ইসলাহ এডুকেশন শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি একটি স্বপ্ন গড়ার কারখানা।

#আল-ইসলাহ এমন এক প্রতিষ্ঠান, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের স্বপ্নের পথ খুঁজে পায়, আত্মবিশ্বাস অর্জন করে এবং সমাজে আলোর দিশারি হয়ে উঠে। এটি শুধু জ্ঞান নয়, বরং আদর্শ, চরিত্র ও দায়িত্ববোধের এক বিশুদ্ধ পাঠশালা।

Address

Banskhali
Chittagong
4390

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Islah Education / আল-ইসলাহ এডুকেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share