ইনফিনিটি কোচিং হোম

ইনফিনিটি কোচিং হোম মেধা, অভিজ্ঞতা ও সৃজনশীলতার এক অনন্য ?

04/08/2022

জেনে নিন !

আপনার রেজিস্টার কৃত মোবাইল সিম হতে *16001 # ডায়াল করে ফিরতি মেসেজে আপনার এনআইডি/জাতীয় পরিচয় পত্রের last 4 টি ডিজিট সেন্ড করে জেনে নিন আপনার NID হতে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে ।

যদি আপনার ব্যবহৃত সিম ব্যতীত অন্য কোন সিম রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট অপারেটরের ফোন করে আজই রেজিস্ট্রেশন বাতিল করুন/অভিযোগ দিন। নতুবা উক্ত সিম দ্বারা কোন অপরাধজনক কার্যকলাপ হলে আপনি বিপদে পড়তে পারেন বা হয়রানির শিকার হতে পারেন । অতএব বাংলাদেশের নাগরিক হিসেবে নিজে সচেতন হোন, বিপদ থেকে মুক্ত থাকুন। ধন্যবাদ।

25/11/2021

সারাদেশের ন্যায় বন্দর নগরীর ১০টি সরকারি মাধ্যমিক ও বেসরকারি বিদ্যালয়ে আজ বৃহস্পতিবার থেকে ভর্তির আবেদন শুরু হচ.....

‘আমি ইচ্ছে করেই অভাব ফিল করাই যাতে সে বুঝুক জীবনটা কঠিন’অর্থবিত্ত হওয়া সত্ত্বেও আমি আমার একমাত্র ছেলেকে কখনো দশ টাকার বে...
09/11/2021

‘আমি ইচ্ছে করেই অভাব ফিল করাই যাতে সে বুঝুক জীবনটা কঠিন’

অর্থবিত্ত হওয়া সত্ত্বেও আমি আমার একমাত্র ছেলেকে কখনো দশ টাকার বেশি টিফিন খরচ দেইনি। সে বরাবরই তার বন্ধুদের দেখিয়ে বলে বাবা দেখো আজ সে কতো ব্রাণ্ডেড ঘড়িটা পরে এসেছে। বাবা দেখো তার স্কুল ব্যাগটা ইম্পোর্টেট। সুন্দর না বাবা!
আমি মাথা নাড়িয়ে শুধু সম্মতি দেই।
আমার ছেলের সাহস কিন্তু হয়নি কখনো সেম জিনিসটা চাওয়ার। একদিন তার পায়ে সামান্য ব্যথা। স্কুল যাওয়ার সময় বললো বাবা আমাকে তোমার সাথে অফিসের গাড়িতে নিয়ে স্কুলে নামিয়ে দিবে?
আমি তার সমস্যার কথা বিবেচনা করে বললাম ঠিক আছে। এরপর প্রায় এক সপ্তাহ সে আমার সাথেই গেলো। আমি চুপচাপ তাকে নামিয়ে দিতাম। আমার ছেলের এখন দেখছি হেঁটে যেতে ইচ্ছে করছেনা। পরেরদিন সকালে আমাকে বলার আগে আমিই বলে দিলাম অফিসিয়াল জিনিস ব্যক্তিগত ব্যবহারের জন্য নিষিদ্ধ। বাড়ি থেকে স্কুল দশ মিনিটের পথ নির্দিষ্ট সময়ের আরোও কিছুক্ষণ আগে বের হবে হেঁটে যেতে পারবে। ছেলে আমার প্রচণ্ড মন খারাপ করে বসে রইলো।
এদিকে আমার স্ত্রীও মন খারাপ করেছে। কেনো করি এমন! এর উত্তর জানা নেই।
আজ সন্ধ্যায় ছেলে আমার বাড়িতে এসেই বলেছে জানো আমার বন্ধু শহরের সবচেয়ে সেরা স্কুলে ভর্তি হয়েছে। আমিও ………বলার আগেই আমি তাকে থামিয়ে জানতে চাইলাম বাবা প্রতিষ্ঠান সেরা হয় নাকি ছাত্র? ধরো আমি তোমায় সে স্কুলে দিলাম কিন্তু তুমি ফেইল করলে কোনো সাবজেক্টে তাহলে আমি কি বলবো তুমি ফেইল নাকি স্কুল?
ছেলে বললো বুঝেছি বাবা।
আমি তার মাথায় হাত দিয়ে বললাম এই পর্যন্ত তোমার ক্লাসের কোনো ছেলেই তোমাকে কাটাতে পারেনি। তুমিই ফার্স্ট বয়। সুতরাং তুমি যেখানে সেরাটা দিবে সেই স্থানই সেরা তোমার মতো।
এরপর সে আর এরকম কোনো কথা বলেনি।
আজ বিকেলে ছেলে বলছে বাবা একজন এক্সট্রা টিউটর দরকার। আমার ম্যাথ ইংলিশে একটু সমস্যা হচ্ছে। আমি ছেলেকে বললাম বাবা একটু কষ্ট করতে হবে। আমি যখন রাত করে বাসায় ফিরবো ন’টা কিংবা দশটায় আমার কাছেই তোমাকে ম্যাথ আর ইংলিশ করতে হবে।
বাবা তুমি টায়ার্ড থাকো না?
আমি হেসে বললাম, না বাবা। আমার কাছে এতো সামর্থ্য নেই তোমাকে এক্সট্রা টিউটর দেওয়ার। আমি বরং একটু কষ্ট করি। কি বলো?
ছেলে আমাকে জড়িয়ে ধরে বললো ঠিক আছে বাবা।
স্ত্রী রাতের বেলা জিজ্ঞেস করলেন তুমি এরকম দশটা টিউটর রাখতে পারো কিন্তু!
কিন্তু আমি চাই আমার সন্তান বুঝুক আরাম করে কিছু পাওয়া যায় না। মানুষের জীবনে অভাব আসলে তা কিভাবে মোকাবিলা করতে হয় সে সিস্টেম সে শিখুক। কোনো কিছুই মন্দ নয় সে বুঝুক।
আমার স্ত্রী চুপ হয়ে গেলেন।
মাঝেমাঝে আমার ছেলেকে নিয়ে আমি ফুটপাতে হাঁটি। পথশিশু থেকে শুরু করে বিভিন্ন মানুষের সম্পর্কে জানাই। সে জানুক পৃথিবী শুধু চিন্তায় সুন্দর। বাস্তবে খুব কঠিন।
আমি চাওয়া মাত্রই তাকে কিছু দেইনি। একদিন সে বলেছিলো বাবা তুমি এরকম কেনো?
তাকে বলেছিলাম সময় হলে বুঝবে।
দুই তিনদিন আগে সে ইলিশ পোলাও খাবে।
তাকে বললাম টাকাতো কম। তোমার কাছে কিছু আছে? থাকলে ইলিশ আনা যাবে। ছেলে আমার পঞ্চাশটি দশ টাকার নোট বের করে দিল। আমি অবাক হয়ে বললাম তুমি খরচ করোনি?
সে মুচকি হাসি দিয়ে বললো, না বাবা। জমিয়েছি। আমার পরিচিত এক ভাই স্কুলে না খেয়েই আসে। কোনো টাকাও নেই তার কাছে। আসলে সে খুব অসহায় বাবা। আমি তাকে ক্ষুধার্ত দেখে বুঝতে পেরে সেদিনই তার সাথে খাই কারণ তখন সে না করে না। অন্যান্য দিনগুলো টাকা খরচ করিনা। জমিয়ে রাখি কারণ বাসা থেকে মা যা দেয় তাতো যথেষ্ট। আর কিছু মানুষ সামান্যটুকুও পায় না।
আমি ছেলের দিকে তাকিয়ে আছি।
সেই গুছানো টাকা নিয়ে আরোও টাকা মিলিয়ে ইলিশ এনে ছেলেকে ইলিশ পোলাও খাওয়ালাম। ইচ্ছে করেই অভাব ফিল করাই যাতে সে বুঝুক জীবনটা কঠিন। অনেক কঠিন।
ঈদের বাজারে গিয়ে তাকে বলেছি সাধ্যের মধ্যে নিতে। সে একটা প্যান্ট নিয়েছে শুধু। জানতে চাইলে বলে তোমার জন্য পাঞ্জাবি আর মায়ের জন্য শাড়ি নিয়েছি।
আমি হাসলাম।
সে বুঝতে শিখেছে টাকা কিভাবে খরচ করতে হয়।
একদিন বসে বসে বলছে বাবা সায়েমটা আর মানুষ হলো না অথচ আংকেল তার জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন। যা চেয়েছে সে, তার সবটাই তাকে দিয়েছেন। আমি ছেলেকে বললাম আমি কি তোমাকে কিছু দিতে পারিনি?
ছেলে আমার কোলে মাথা রেখে বললো প্রতিটা চাহিদা পূরণ করে শিখিয়েছ অভাবে যেন স্বভাব নষ্ট না হয়। তুমি জীবনের যে শিক্ষা দিয়েছ বাবা তা সব কিছুর উর্ধ্বে। তুমি শিখিয়েছ অভাবকে কিভাবে ভালবাসতে হয়। আমি এখনো জানি আমার বাবার আমি ছাড়া কিছু নাই। বাকিটা আমাকে করে নিতে হবে। সবকিছু ইউটিলাইজ করতে হবে। আমি সাধারণ জামাকাপড়েও হীনমন্যতায় ভুগি না বাবা। কারণ আমি জানি আমি কে!
তোমার দেয়া শিক্ষা আমি সারাজীবন ধরে রাখবো বাবা। চাওয়া মাত্রই পেয়ে গেলে আমি কখনো জানতামই না পঞ্চাশ দিন না খেয়ে টিফিন মানি জমালে পাঁচশো টাকা জমা হয়। তুমি আছো বলেই সম্ভব। আমি মানুষকে মানুষের চোখে দেখি। আমি বুঝি জীবন কতো কঠিন।
আমার স্ত্রী আজ খুব খুশি। বুঝতে পেরেছেন আমার উদ্দেশ্যটা।
প্রায় দশ বছর পর ছেলে প্রাইভেট কার কিনেছে নিজ ইনকামে। হাসতে হাসতে বলে বিগত পাঁচ বছরে টিফিন মানি আর বোনাসের জমিয়ে এটা কিনেছি।
বুঝতে পেরেছিলাম ছেলে আমার সঞ্চয়ি হয়েছে। সাথে হয়েছে মানুষও।
সপ্তাহখানিক পর যাবতীয় সম্পত্তি তার নামে লিখে দিয়ে বললাম সামলে রেখো। ছেলে দলিল আমার হাতে দিয়ে বললো তোমরা সাথে থেকো। আর কিছু লাগবে না।
আজ তাকে বুকে জড়িয়ে ধরে আমার স্ত্রী নীলিমাকে বললাম দেখেছো আমি ভুল করিনি। আমি আমার সন্তানকে মানুষ করতে গিয়ে জীবনের শ্রেষ্ঠ শিক্ষাটাই দিয়েছি যেমনটা আমার বাবা দিয়েছিলেন আমাকে। আমি অভাবে সন্তানকে লজ্জিত হওয়া নয় বরং দৃঢ় থাকতে শিখিয়েছি।

ফেসবুক থেকে সংগৃহীত।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

08/11/2021

#অসহায়_যাত্রী #

তেলের মুল্য বৃদ্ধিতে কপাল খুলেছে পরিবহণ মালিকদের। বাস মালিকরা তেলের দামে এক হাজার টাকা বেশি খরচ করে যাত্রীদের কাছ থেকে আদায় করবে ২৭০০ টাকা। তার মানে দাড়াচ্ছে তেলের মুল্য বৃদ্ধিতে বাস মালিকদের আয় বেড়ে গেলো প্রায় ১৭০০ টাকা। একটা ছোট্ট হিসেবে করলেই বিষয়টি স্পষ্ট।

চট্টগ্রাম থেকে ঢাকার দুরত্ব ২৩০ কিলোমিটার। আর এই দুরপাল্লার বাসে সরকার ভাড়া বাড়িয়েছে কিলোমিটার প্রতি ৪০ পয়সা। তার মানে ২৩০ কিলোমিটারে একটি বাসে একজন যাত্রীর ভাড়া বেড়েছে ৯২টাকা। একটি বাস এক লিটার ফুয়েলে চলে ৩ থেকে ৪ কিলোমিটার। যদি গড়ে ৩ কিলোমিটার লিটারে ধরা হয় তাহলে ২৩০ কিলোমিটারে একটি বাসের ফুয়েল খরচ হয় ৭৭ লিটার। সেই হিসেবে লিটারে ১৫টাকা মুল্য বৃদ্ধি হিসেবে ৭৭ লিটারে অতিরিক্ত ব্যয় হবে ১,১৫৫ টাকা। আর যাত্রী প্রতি ৯২ টাকা ভাড়া বাড়িয়ে একটি বাসে যদি কমপক্ষে ৩০জন যাত্রীও থাকে বাড়তি ভাড়া আদায় হবে ২৭৬০ টাকা। তার অর্থ দাড়াচ্ছে তেলের মুল্য বৃদ্ধিতে একটি বাসে এক ট্রিপে অতিরিক্ত লাভ হবে ১৬০৫ টাকা।

এবার সাধারণ মানুষ হিসেবে করে দেখুক তেলের মুল্য বৃদ্ধিতে কাদের কপাল খূলে গেলো।

শুধু দুর পাল্লার বাসে নয়। মহানগরীতে গণপরিবহনে প্রতি কিলোমিটারেই জনপ্রতি প্রায় ৩ থেকে ৫টাকা ভাড়া বাড়িয়ে দিয়েছে যানবাহন চালক-মালিকরা। তেলের দামে তারা ৫০টাকা বেশি খরচ করে যাত্রীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে ২শ' টাকা।

পরিবহন মালিকরা ৩ দিন ধরে সাধারণ মানুষকে জিম্মি করে রাখলো- কেউ প্রতিবাদ করলো না। তারা এখন তাদের দাবী অনুযায়ী ইচ্ছেমতো ভাড়া বাড়িয়ে নিলো- যাত্রীরাও দিতে বাধ্য, বলার কেউ নেই।

Copy Post

31/10/2021
28/10/2021

৮ নভেম্বর থেকে সব কোচিং সেন্টার বন্ধ

27/10/2021

ফেব্রুয়ারিতে হচ্ছে না আগামী বছরের এসএসসি পরীক্ষা

18/10/2021

Tutor Wanted from 1st November
Class 5
Place: Mousumi R/A, Nayabazar, Pahartoli, Chittagong.
Honorary: 2.5k. 5 days.

14/10/2021
29/09/2021

যেইদেশে শিক্ষকরা গুন্ডার মত আচরণ করে চাটুকারিতায় ব্যস্ত থাকে সেইদেশের ছাত্ররা আদর্শবান হয় কিভাবে? আবার শিক্ষকদের সম্মান করা শিখে কিভাবে?

স্কুলে থাকতেই যেইসব পোলাপান দেখে শিক্ষকের কাছে না পড়লে নাম্বার দিবে না, কলেজের স্যারের কাছে না পড়লে নাম্বার দিবে না, ভার্সিটির ফ্যাকাল্টির শিক্ষককে তেল না মারলে নাম্বার দেয় না, এরা শিক্ষকদের মর্যাদা বুঝবে কেমনে?

স্কুল-কলেজ জীবনে এমন শিক্ষক ও দেখেছি আবার বেশকিছু আদর্শবান শিক্ষক য দেখেছি।কিন্তু দুঃখের বিষয় হল অনৈতিক চর্চাকারী শিক্ষকদের সবসময় অনৈতিক কাজ করে পার পেয়ে যেতে দেখেছি।

Address

ইনফিনিটি কোচিং হোম
Chittagong
4224

Opening Hours

Monday 17:00 - 20:00
Tuesday 17:00 - 20:00
Wednesday 17:00 - 20:00
Thursday 17:00 - 20:00
Saturday 17:00 - 20:00
Sunday 17:00 - 20:00

Telephone

01814391630

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইনফিনিটি কোচিং হোম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to ইনফিনিটি কোচিং হোম:

Shortcuts

Share