ব্যতিক্রম টিউশন মিডিয়া- চট্টগ্রাম

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • ব্যতিক্রম টিউশন মিডিয়া- চট্টগ্রাম

ব্যতিক্রম টিউশন মিডিয়া- চট্টগ্রাম আপনার পছন্দের গৃহশিক্ষক-শিক্ষিকার জন্য
Call or WhatsApp: 01725-198301

এসএসসি পরীক্ষা-২০২৬ইং এর প্রাপ্ত ফলাফলে চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে প্রথম হয়েছেন মো: সাদমান ইসলাম (১২৫০ এরমধ্যে ...
13/08/2026

এসএসসি পরীক্ষা-২০২৬ইং এর প্রাপ্ত ফলাফলে চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে প্রথম হয়েছেন মো: সাদমান ইসলাম (১২৫০ এরমধ্যে ১২২১ নাম্বার)। সে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী ছিলেন। তাকে অনেক অনেক অভিনন্দন।

এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের জানাই অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা।আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও উচ্চ মাধ্...
10/08/2026

এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের জানাই অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা।

আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও উচ্চ মাধ্যমিকের শিক্ষা জীবনের জন্য অগ্রিম শুভ কামনা রইলো।

সেরা শিক্ষাব্যবস্থার দেশগুলো আসলে কী করে?শিক্ষকতা আর শিক্ষা নিয়ে কাজ করার সুবাদে মাঝে মাঝে বিভিন্ন দেশের কারিকুলাম ঘাঁট...
12/07/2026

সেরা শিক্ষাব্যবস্থার দেশগুলো আসলে কী করে?

শিক্ষকতা আর শিক্ষা নিয়ে কাজ করার সুবাদে মাঝে মাঝে বিভিন্ন দেশের কারিকুলাম ঘাঁটতে হয়। জাপান, ফিনল্যান্ড, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়ার শিক্ষাব্যবস্থা গভীর অন্বেষণ করতে গিয়ে কিছু বিষয় চোখে পড়েছে, যা আমাদের সবার জানা দরকার বলে মনে হলো। তাই লিখছি....

আমরা ভাবি, ওই দেশের বাচ্চারা বুঝি দিনরাত পড়ে বলেই এত ভালো করে। আসলে ব্যাপারটা উল্টো। রহস্যটা পড়ার পরিমাণে নয়, পড়ানোর ধরনে।

জাপানে ছোটবেলায় পরীক্ষার চেয়ে বেশি গুরুত্ব পায় চরিত্র গঠন। বাচ্চারা নিজেরাই ক্লাসরুম পরিষ্কার করে, নিজেরাই খাবার পরিবেশন করে। স্কুল আগে মানুষ বানায়, তারপর ছাত্র।

ফিনল্যান্ডে সাত বছর বয়সের আগে আনুষ্ঠানিক পড়াশোনাই শুরু হয় না। শিশুরা শেখে খেলতে খেলতে। প্রাথমিকে পরীক্ষার দৌড় নেই, বাড়ির কাজের পাহাড় নেই। অথচ ফলাফলে ওরা বিশ্বসেরা। আর সেখানে শিক্ষক হতে চাইলে মাস্টার্স ডিগ্রি বাধ্যতামূলক। শিক্ষকের সম্মান ডাক্তারের চেয়ে কোনো অংশে কম নয়।

সিঙ্গাপুর গণিত শেখায় তিন ধাপে। প্রথমে হাতে ধরা বাস্তব জিনিস দিয়ে, তারপর ছবি দিয়ে, সবশেষে সংখ্যা দিয়ে। ফলে বাচ্চা সূত্র মুখস্থ করে না, ধারণাটাই বুঝে ফেলে। এজন্যই ওরা গণিতে পৃথিবীর সেরা।

আর দক্ষিণ কোরিয়া শিক্ষাকে বানিয়েছে জাতীয় অগ্রাধিকার। প্রাথমিক থেকেই প্রযুক্তি আর ডিজিটাল দক্ষতা শেখানো হয় কারিকুলামের ভেতরেই।

লক্ষ করলে দেখা যায়, দেশগুলো আলাদা হলেও চারটি জায়গায় সবাই এক-
01. শৈশব শুরু হয় খেলা দিয়ে, বইয়ের বোঝা দিয়ে নয়।
02. মুখস্থ নয়, শেখানো হয় ভাবতে। প্রশ্ন করতে শেখানো হয়, উত্তর গেলানো হয় না।
03. শিক্ষক সেখানে সবচেয়ে প্রশিক্ষিত ও সম্মানিত পেশাজীবী।
04. পড়ার সঙ্গে সঙ্গে শেখানো হয় নৈতিকতা, শৃঙ্খলা আর জীবনদক্ষতা।

এবার নিজেদের দিকে তাকাই। আমরা এখনো মাপি কে কত পৃষ্ঠা মুখস্থ করল। অথচ পৃথিবী মাপছে কে কত গভীরভাবে ভাবতে শিখেছে।

তাই সন্তানকে প্রশ্ন করতে দিন, খেলতে দিন, ভুল করতে দিন। মুখস্থবিদ্যা সাময়িক নম্বর দেয়, চিন্তার দক্ষতা দেয় সারা জীবনের সম্পদ।

জাতি বদলাতে চাইলে আগে বদলাতে হবে শ্রেণীকক্ষে পড়ানোর ধরন। যে জাতি তার শিশু আর শিক্ষককে যত সম্মান দেয়, সে জাতি তত এগিয়ে যায়।

আপনার কী মনে হয়, আমাদের শিক্ষাব্যবস্থায় সবার আগে কোন পরিবর্তনটা দরকার? মন্তব্যে জানাবেন-

11/07/2026

হে আল্লাহ প্রিয় চট্টগ্রামবাসীকে রক্ষা করুন।

আগামীকাল ১১ জুলাই চট্টগ্রাম অঞ্চলে এইচএসসি, আলিম ও সমমনা পরীক্ষা স্থগিত   #চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও চট্টগ্রাম শিক্ষা বোর...
10/07/2026

আগামীকাল ১১ জুলাই চট্টগ্রাম অঞ্চলে এইচএসসি, আলিম ও সমমনা পরীক্ষা স্থগিত
#চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সকল শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য)

মা মা'রা যাওয়ার ৭ দিন পর পচাগলা দেহ উ'দ্ধা'র করেছে পুলিশ- সেই মায়ের এক ছেলে বর্তমানে যুগ্মসচিব, আরেকজন বুয়েটের অধ্যাপক.....
03/06/2026

মা মা'রা যাওয়ার ৭ দিন পর পচাগলা দেহ উ'দ্ধা'র করেছে পুলিশ- সেই মায়ের এক ছেলে বর্তমানে যুগ্মসচিব, আরেকজন বুয়েটের অধ্যাপক... এদের পরিচয়ও এখন জানে গিয়েছে... সরকারকে অনুরোধ করবো দ্রুত এদের চাকরিচ্যুত করে আইনের আওতায় আনা হোক। চাকরি প্রার্থী ও চাকরিজীবীদের অবশ্যই নৈতিকতা থাকতে হবে- যারা আপন মায়ের-ই সেবা করতে পারে না, তারা কিভাবে রাষ্ট্রের জনগণের সেবা করবে???

ব্যতিক্রম টিউশন মিডিয়া- চট্টগ্রাম এর পক্ষ থেকে পেইজে যুক্ত দেশ ও প্রবাসে অবস্থানরত সকল সদস্য ও প্রিয় অবিভাবকদের জানাই পব...
28/05/2026

ব্যতিক্রম টিউশন মিডিয়া- চট্টগ্রাম এর পক্ষ থেকে পেইজে যুক্ত দেশ ও প্রবাসে অবস্থানরত সকল সদস্য ও প্রিয় অবিভাবকদের জানাই পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা।
تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنكُم

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
ইদ মোবারক🌙

রামিসা ধর্ষনের বিচার চাই। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই।
21/05/2026

রামিসা ধর্ষনের বিচার চাই। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই।

“কৃষ্ণচূড়ার তলায় দাঁড়ালে মনে হয়, প্রকৃতির শিল্পী যেন তার সমস্ত লাল রঙ ঢেলে দিয়েছে এই একটি ফুলের মাঝে।”
19/05/2026

“কৃষ্ণচূড়ার তলায় দাঁড়ালে মনে হয়, প্রকৃতির শিল্পী যেন তার সমস্ত লাল রঙ ঢেলে দিয়েছে এই একটি ফুলের মাঝে।”

18/05/2026

আপনার অর্জিত জ্ঞান যদি আপনাকে মানুষের প্রতি অমায়িক হতে না শিখায় তবে বুঝতে হবে আপনার ভিতর জ্ঞানের অহামিকা রয়েছে। মানলাম আপনি বিসিএস ক্যাডার কিন্তু আচরণে আপনি একজন ফেইলার।

Address

Rahattarpool, Chattogram
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when ব্যতিক্রম টিউশন মিডিয়া- চট্টগ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category