22/06/2026
❤️❤️
সমালোচনা আর হিংসা জীবনের এমন দুইটা জিনিস, যা সফলতার পথেই বেশি দেখা যায়। যারা তোমার উন্নতি দেখতে পারে না, তারাই তোমার ভুল খুঁজতে ব্যস্ত থাকে। কিন্তু মনে রেখো, মানুষের কথা কখনো থামবে না। তুমি ভালো করলেও বলবে, খারাপ করলেও বলবে।
তাই অন্যের সমালোচনায় নিজেকে বদলে ফেলো না। নিজের লক্ষ্যে অটল থাকো, নিজের স্বপ্নকে ভালোবাসো। কারণ দিনের শেষে তোমার সফলতাই হবে তাদের সব হিংসা আর সমালোচনার সবচেয়ে সুন্দর জবাব। 🖤✨