15/09/2025
এইচএসসি'২৭ ব্যাচের
'ফার্স্ট ডে অ্যাট কলেজ' এই ফিলিংসটা মোটামুটি রেইনি সিজন প্যারাগ্রাফ হয় গেসে।
চট্টগ্রাম শহরে বৃষ্টির পানি-নালা-খালের পানি একাকার হয়ে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি করে। যেটি তোমাদের স্মরণীয় দিনের আনন্দকে কিছুটা হলেও ম্লান করেছে।
যা-ই হোক,
নতুন ক্যাম্পাস, বন্ধু, পরিবেশে ভালোভাবে মানিয়ে নিয়ে তোমাদের স্বপ্ন পূরণের যাত্রা সহজ,সুন্দর এবং মসৃণ হোক।
ইন্টারের অতি অল্প, মহা মূল্যাবান সময়কে যথাযথ কাজে লাগিয়ে নিজের প্রতিভার পূর্ণ বিকাশ করো। গুরুত্ববহ কলেজ লাইফের ঊষালগ্নে তোমাদের জানাচ্ছি অফুরন্ত শুভকামনা।