04/12/2025
‘বাচ্চার ভালোর প্রশ্নে’ কোনো কম্প্রোমাইজ নয়। কেউ আপনাকে অভদ্র বা অসামাজিক ভাবলে ভাবুক, বাচ্চার নিরাপত্তার জায়গাটা আগে বুঝতে হবে। আশেপাশের অনেকে আদরের নামে এমন সব কাজ করেন যেগুলো আদর নয়, বরং অস্বস্তিকর। কাতুকুতু দেয়া, ঠোঁটে চুমু দেয়া, হঠাৎ কোলে তুলে শূন্যে ছুড়ে দেয়া কিংবা দুই হাত ধরে ঘুরানো এগুলো যে কতটা ঝুঁকিপূর্ণ অনেকেই বোঝেন না। আপনার বাচ্চার সাথে এমন কিছু হলে আপনি থামিয়ে দিন। বাচ্চারা অনেক সময় অস্বস্তি প্রকাশ করতে পারে না, তাই অভিভাবক হিসেবে আপনাকেই নজর রাখতে হবে।
আরো খারাপ হলো যাঁরা মজা করে বাচ্চাকে জামাই বা বউ বলে ডাকে, অশ্লীল কথা বলে কিংবা প্রাইভেট জায়গায় হাত দেয়। এদের একটুও প্রশ্রয় দেয়া যাবে না। আবার অনেক সময় মুরুব্বিরা আদর করে চিপস, চকলেট, জুস কিনে দেন আর আমরা ভদ্রতার জায়গা থেকে কিছু বলি না। অথচ এগুলোর ক্ষতি কিন্তু সরাসরি বাচ্চার স্বাস্থ্যে পড়ে। ওনাদেরকেও ভালোভাবে বোঝাতে হবে কেন এগুলো এড়িয়ে চলা জরুরি।
যে যাই ভাবুক, বাচ্চার ভালোর জন্য আপনাকে কিছুটা স্ট্রিক্ট থাকতেই হবে। আপনি যখন নিজের বাচ্চার বাউন্ডারি পরিষ্কারভাবে ধরে রাখবেন, তখন অন্যরাও স্বাভাবিকভাবে তাদের লিমিট বুঝে নেবে। সবাই ভালোবাসে ঠিকই, কিন্তু কিছু আচরণের ক্ষতিকর দিক অনেকেই জানে না। তাই সচেতন থাকুন।
@কপিপোস্ট