VEDIC

VEDIC Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from VEDIC, Religious school, Chawkbazar, Chittagong.

 #বেদমাতাঋগ্বেদের ধ্যান ঋগ্বেদঃ শ্বেতবর্ণঃ স্যাদ দ্বিভুজো রাসভাননঃ।অক্ষমালাযুতঃ সোম্যঃ প্রীতশচাধ্যায়নোধতঃ llঅর্থাৎ - ঋগ্...
30/06/2025

#বেদমাতা
ঋগ্বেদের ধ্যান
ঋগ্বেদঃ শ্বেতবর্ণঃ স্যাদ দ্বিভুজো রাসভাননঃ।
অক্ষমালাযুতঃ সোম্যঃ প্রীতশচাধ্যায়নোধতঃ ll

অর্থাৎ - ঋগ্বেদের গাত্রবর্ণ সাদা, তার দুটি হাত, মুখের আকৃতি গাধার মতন, তিনি অক্ষমালা সমন্বিত, তার স্বভাব সৌম্য, তিনি প্রসন্ন থাকেন ও অধ্যয়নে ব্যাস্ত থাকেন।

যজুর্বেদের ধ্যান
অজাস্যঃ পীতবর্ণঃ স্যাধ জুর্বেদোSক্ষসূত্রধৃক্ ।
বামে কুলিশপাণিস্তু ভূতিদো মঙ্গলপ্রদঃ ।।

অর্থাৎ - যজুর্বেদের মুখের আকৃতি ছাগলের মতন,গাত্রবর্ণ পীত (হলুদ) তথা ইনি অক্ষমালা ধারণ করেন, তিনি তার বাম হস্তে বজ্র ধারণ করেছেন, তিনি সর্বপ্রকারের ঐশর্য ও মঙ্গল প্রদান করেন ।

সামবেদের ধ্যান
নীলোৎপলদলাভাস সামবেদ হয়ানন ।
অক্ষমালান্বিতো দক্ষে বামে কম্বুধর স্মৃত ।।

অর্থাৎ - সামবেদের গাত্রবর্ণ নীলপদ্মের মতন, তার মুখের আকৃতি অশ্বের (ঘোড়া) মতন, তিনি তার ডান হস্তে অক্ষমালা ধারণ করেন ও বাম হস্তে শঙ্খ ধারণ করেন ।

অথর্ববেদের ধ্যান
অথর্বণাভিধো বেদো ধবলো মর্কটানন ।
অক্ষসুত্ৰং চ খট্বাঙ্গং বিভ্রাণো যজনপ্রিয় ।।

অর্থাৎ - অথর্বণ বা অথর্ববেদের গাত্রবর্ণ উজ্জ্বল, তার মুখের আকৃতি মর্কটের (বাদর) মতন, তিনি অক্ষমালা ও খট্বাঙ্গ ধারণ করে আছেন, তার যজনকর্ম (পূজা, যজ্ঞকরণ) অত্যন্ত প্রিয় ।।
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️☸️✡️✡️✡️✡️✡️✡️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️

Address

Chawkbazar
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when VEDIC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share