23/08/2026
হযরত টাক শাহ মিয়া (র.) ইসলামিক একাডেমি ও এতিমখানার যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) পালিত
-----------------------------------------------------------
সুস্থ ও মানবিক সমাজ গঠনে নিয়ামক ভূমিকা পালন করে ঈদে মিলাদুন্নবী - অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দীন
--------------------------------------------------------------
বরেণ্য আলেমেদ্বীন অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন বলেছেন- ঈদে মিলাদুন্নবী (দ.) সামাাজিক জীবনে শান্তি, সৌহার্দ্য ও নৈতিকতা প্রতিষ্ঠায় মানুষকে উজ্জীবীত করে। এটি কেবল উৎসব নয়, বরং নবীজির আদর্শ অনুসরণের মাধ্যমে একটি আদর্শিক, সুস্থ ও মানবিক সমাজ গঠনে নিয়ামক ভূমিকা পালন করে। নবীজির দয়া ও ক্ষমার আদর্শ প্রচার করে সমাজে সংঘাত- সহিংসতা, পারস্পরিক বিভেদ -বিসম্বাদ ও কলহ-দ্বন্দ দূর করার বার্তা দেয়। সততা, ন্যায়পরায়ণতা ও মানবতা রক্ষায় মহানবীর জীবনদর্শন অনুসরণে উদ্বুদ্ধ করে। সর্বোপরি মানুষের মাঝে পারস্পরিক মেলবন্ধন ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হয়। হযরত টাক শাহ মিয়া (র.) ইসলামিক একাডেমি ও এতিমখানার যৌথ উদ্যোগে অদ্য ২২ আগস্ট '২৬ শনিবার বিকেল ৫টায় মাদরাসা ক্যাম্পাসে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দানকালে উপরোক্ত মন্তব্য করেন।
বিশিষ্ট চিকিৎসক ও শিক্ষাবিদ ডাঃ মুহাম্মদ হাসান মুরাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - বরেণ্য আলেমেদ্বীন অধ্যক্ষ আল্লামা ছৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দীন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ - বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - বিশিষ্ট আলেমেদ্বীন অধ্যক্ষ মাওলানা ছৈয়দ মুহাম্মদ আবু ছালেহ এবং বিশিষ্ট আইনজীবী এডভোকেট তৌহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মাওলানা আনিসুর রহমান, মাওলানা মুহাম্মদ এহসানুল হক, আব্দুল্লাহ আল মামুন,এম আবু তাহের, হাসান ইমাম, মুহাম্মদ সাইফুল ইসলাম, হাফেজ মুহাম্মদ বোরহান, হাফেজ হাবিবুর রহমান, হাফেজ ইব্রাহিম খলিল, হাফেজ মুহাম্মদ জালাল, হাফেজ মুহাম্মদ রাসেল এবং রবিউল হোসেন প্রমূখ।
বার্তা প্রেরক
স্বাক্ষরিত
মাওলানা মুহাম্মদ এহসান
অফিস সহকারী
হযরত টাক শাহ মিয়া (র.) ইসলামিক একাডেমি ও এতিমখানা
চকবাজার, চট্টগ্রাম।
ক্যাপশন- পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) এর আলোচনা সভায় বক্তব্য রাখছেন- অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন।