ICT পাঠশালা by Pranta

ICT পাঠশালা by Pranta উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের আইসিটি বিষয়ের প্রস্তুতির জন্য নির্ভরযোগ্য ঠিকানা।

ঠিক বেঠিক এর চক্করে না থেকে মনে রাখো এইচএসসি'২৭ এর শিক্ষার্থীদের নতুন ব্যাচ কিন্তু আগামী মাসে ফার্স্ট ইয়ার ফাইনালের ঠিক ...
18/05/2026

ঠিক বেঠিক এর চক্করে না থেকে মনে রাখো এইচএসসি'২৭ এর শিক্ষার্থীদের নতুন ব্যাচ কিন্তু আগামী মাসে ফার্স্ট ইয়ার ফাইনালের ঠিক পরেই৷ ✌️👌

বিস্তারিত জানতে যোগাযোগ কর,
👉ICT পাঠশালা by Pranta
🎯বেসিক থেকে ব্রিলিয়ান্স
🌐 ictbypranta.com
01521-533370
📍হাইলেভেল রোড, ওয়াসা, চট্টগ্রাম।

বইয়ের পাতায় জ্ঞান খোঁজার আগে, আমরা জীবনকে চিনতে শিখি মায়ের চোখ দিয়ে। আমাদের প্রতিটি অর্জনের সবচেয়ে বড় অংশীদার হলেন মা।​স...
10/05/2026

বইয়ের পাতায় জ্ঞান খোঁজার আগে, আমরা জীবনকে চিনতে শিখি মায়ের চোখ দিয়ে। আমাদের প্রতিটি অর্জনের সবচেয়ে বড় অংশীদার হলেন মা।
​সকল মায়েদের নিঃস্বার্থ ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে ICT পাঠশালা by Pranta এর পক্ষ থেকে বিশ্বের সকল মা'কে জানাই মা দিবসের উষ্ণ শুভেচ্ছা। 💖

গতানুগতিক কোচিংয়ের গন্ডি পেরিয়ে এক ব্যতিক্রমী উদ্যোগ! পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত ক...
22/04/2026

গতানুগতিক কোচিংয়ের গন্ডি পেরিয়ে এক ব্যতিক্রমী উদ্যোগ! পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

আমাদের দেশে সাধারণত ব্যাচ বা কোচিং সেন্টারগুলোতে শুধুমাত্র সিলেবাস শেষ করার দিকেই মনোযোগ দেওয়া হয়। কিন্তু আমরা প্রায়শই ভুলে যাই যে, একজন শিক্ষার্থীর সেরা ফলাফলের পেছনে তার মানসিক প্রশান্তি এবং শারীরিক সুস্থতা কতটা অপরিহার্য! পড়াশোনার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশটি সাধারণত আমাদের ভাবনায় থাকে না।

এই প্রচলিত ধারণাকে বদলে দিতে এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণের লক্ষ্যে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে,
ICT পাঠশালা by Pranta এবং চট্টগ্রামের স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান MediAura Wellness Centre এর মধ্যে একটি সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই আনন্দঘন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে MediAura Wellness Centre-এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সম্মানিত চেয়ারম্যান ডাঃ আব্দুর রব স্যার।

এই চুক্তির মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই এমন একটি শিক্ষার্থীবান্ধব পরিবেশ, যেখানে পড়ালেখার পাশাপাশি তাদের সুস্বাস্থ্যও পাবে সমান গুরুত্ব।

এই চুক্তির আওতায়, আমাদের নিজস্ব ক্যাম্পাসে নিয়মিতভাবে আয়োজিত হবে পুষ্টি, মানসিক সুস্থতা, এবং লাইফস্টাইল বিষয়ক বিভিন্ন হেলথ ক্যাম্পেইন। এসব ক্যাম্পেইনে আমাদের শিক্ষার্থীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ নিতে পারবে!

🎁 শিক্ষার্থীদের জন্য আরও থাকছে সম্পূর্ণ ফ্রি "MediAura Health Card"! আমাদের প্রত্যেক শিক্ষার্থী বিনামূল্যে এই বিশেষ কার্ডটি পাবে, যার মাধ্যমে শিক্ষার্থী এবং তার পরিবারের সদস্যরা বছরজুড়ে যেসব সুবিধা উপভোগ করতে পারবেন:

✅ MediAura-এর সকল সেবায় ২০% থেকে ৩০% পর্যন্ত বিশেষ ছাড়!
✅ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ, মানসিক স্বাস্থ্য (Mental Health) ও কাউন্সেলিং সেবায় বিশেষ সুবিধা।
✅ পুষ্টি (Nutrition) এবং ডার্মাটোলজি সেবায় আকর্ষণীয় ছাড়।
✅ পরীক্ষার মানসিক চাপ সামলানো (Stress Management), মনোযোগ বৃদ্ধি এবং ক্যারিয়ার গাইডলাইন নিয়ে নিয়মিত সেমিনার ও ওয়ার্কশপ।
শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, আমরা গড়তে চাই আগামীর সুস্থ, আত্মবিশ্বাসী ও দক্ষ প্রজন্ম। শিক্ষার্থীদের প্রতি আমাদের এই দায়বদ্ধতা এবং অভিভাবকদের আস্থার প্রতি সম্মান জানাতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।💡
ব্যাচে ভর্তি হতে যোগাযোগ করুন,

প্রান্ত চৌধুরী,
ফাউন্ডার ও ইন্সট্রাক্টর, ICT পাঠশালা by Pranta
🌐 ictbypranta.com
📍হাইলেভেল রোড, ওয়াসা, চট্টগ্রাম।
📞 01521-533370

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW) আসলে কী এবং এর শুরুটা কীভাবে?​আজ আমরা ইন্টারনেটে যা কিছু করি—তথ্য খোঁজা থেকে শুরু করে সোশ্যাল ...
17/04/2026

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW) আসলে কী এবং এর শুরুটা কীভাবে?
​আজ আমরা ইন্টারনেটে যা কিছু করি—তথ্য খোঁজা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া স্ক্রলিং—সবকিছুর প্রাণভোমরা হলো "ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব" বা WWW। অনেকেই মনে করেন ইন্টারনেট আর ওয়েব একই জিনিস, কিন্তু আসলে তা নয়! ইন্টারনেট হলো বিশাল এক নেটওয়ার্ক, আর ওয়েব হলো সেই নেটওয়ার্কের ওপর চলা একটি সিস্টেম, যা তথ্য খুঁজে পাওয়া এবং শেয়ার করাকে পানির মতো সহজ করে দিয়েছে।
​💡 টিম বার্নার্স-লি’র সেই কালজয়ী ভাবনা:
১৯৮৯-১৯৯১ সালের কথা। সার্ন (CERN)-এ গবেষণার সময় ব্রিটিশ বিজ্ঞানী টিম বার্নার্স-লি লক্ষ্য করেন, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বিজ্ঞানীদের মধ্যে তথ্য আদান-প্রদান করা বেশ কঠিন। তিনি তখন একটি বৈপ্লবিক ধারণা দিলেন: এমন একটি সিস্টেম যেখানে প্রতিটি ডকুমেন্টে বিশেষ লিঙ্ক বা "হাইপারলিঙ্ক" থাকবে। এক ক্লিকেই পৌঁছে যাওয়া যাবে অন্য তথ্যের ভাণ্ডারে!
​🚀 যেভাবে বদলে গেল বিশ্ব:
এই ধারণা বাস্তবায়নের জন্য তিনি তিনটি মূল স্তম্ভ তৈরি করেন:
​HTML: পেজ তৈরির ভাষা।
​URL: তথ্যের ইউনিক ঠিকানা।
​HTTP: তথ্য আদান-প্রদানের নিয়ম।
​তিনি তৈরি করেছিলেন বিশ্বের প্রথম ব্রাউজার এবং প্রথম সার্ভার। ছবিতে দেখা যাচ্ছে সেই বিখ্যাত NeXT কম্পিউটার, যা প্রথম সার্ভার হিসেবে ব্যবহৃত হয়েছিল। হাইপারলিঙ্কের মাধ্যমে তথ্য জুড়ে দেওয়ার এই সাধারণ চিন্তাই আজ পুরো পৃথিবীকে এক সুতোয় গেঁথেছে এবং আমাদের তথ্যের জগতে প্রবেশের ধরন বদলে দিয়েছে চিরতরে।

এইচএসসি আইসিটি নিয়ে এমন আরও অজানা তথ্য জানতে আজই ফলো করে রাখুন ICT পাঠশালা by Pranta পেইজটি।
আমাদের এইচএসসি ব্যাচ সম্বন্ধে বিস্তারিত জানতে ভিজিট করুন 🌐 www.ictbypranta.com

🤔 HSC আইসিটি বইয়ের 'C' প্রোগ্রামিংয়ের নাম শুধু 'C' কেন? 'A' বা 'B' কেন নয়?এইচএসসি আইসিটি বইয়ের ৫ম অধ্যায় পড়তে গিয়ে কি কখ...
16/04/2026

🤔 HSC আইসিটি বইয়ের 'C' প্রোগ্রামিংয়ের নাম শুধু 'C' কেন? 'A' বা 'B' কেন নয়?
এইচএসসি আইসিটি বইয়ের ৫ম অধ্যায় পড়তে গিয়ে কি কখনো মনে প্রশ্ন জেগেছে— পৃথিবীর এত সুন্দর সুন্দর নাম থাকতে এই প্রোগ্রামিং ভাষার নাম শুধুই একটি ইংরেজি অক্ষর 'C' রাখা হলো কেন?
গল্পটা আসলে শুরু হয়েছিল 'B' থেকে!
সালটা ১৯৬৯। বেল ল্যাবরেটরিতে কেন থম্পসন (Ken Thompson) নামের এক বিজ্ঞানী একটি প্রোগ্রামিং ভাষা তৈরি করেন, যার নাম তিনি দিয়েছিলেন 'B' (যা মূলত BCPL নামের আরেকটি ভাষার শর্ট ফর্ম ছিল)। কিন্তু 'B' ভাষাতে কিছু সীমাবদ্ধতা ছিল, এটি দিয়ে সব ধরনের জটিল কাজ করা যেত না।
এরপর ১৯৭২ সালে একই ল্যাবের আরেক জিনিয়াস বিজ্ঞানী ডেনিস রিচি (Dennis Ritchie) সেই 'B' ভাষার সীমাবদ্ধতাগুলো দূর করে সম্পূর্ণ নতুন এবং পাওয়ারফুল একটি ভাষা তৈরি করেন। যেহেতু এটি 'B' ভাষার ঠিক পরের ভার্সন হিসেবে তৈরি হয়েছিল, তাই ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে এর নাম দেওয়া হয় 'C'!
কেন এটি এত স্পেশাল?
আজ থেকে ৫৪ বছর আগে তৈরি হলেও, 'C' ভাষাকে বলা হয় সব আধুনিক প্রোগ্রামিং ভাষার "মাদার ল্যাঙ্গুয়েজ" বা "মা"। তোমরা যারা এইচএসসিতে লুপ (Loop), অ্যারে (Array) বা ফাংশন (Function) শিখছো, তারা আসলে এমন এক ঐতিহাসিক ভাষা শিখছো যা পুরো পৃথিবীর সফটওয়্যার জগতকে বদলে দিয়েছিল! আজকের উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে শুরু করে অনেক বড় বড় প্রজেক্টের শুরুটা হয়েছিল এই 'C' দিয়েই।
বইয়ের পড়া শুধু পরীক্ষায় পাসের জন্য নয়, এর পেছনের ইতিহাস জানলে পড়াও হয়ে ওঠে দারুণ মজার! 💡

#বাংলাটেক

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। নতুন বছরের নতুন সূর্য বয়ে আনুক অনাবিল শান্তি, সমৃদ্ধি আর সম্ভাবনা। নতুন দিনের এই পথচলা...
14/04/2026

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। নতুন বছরের নতুন সূর্য বয়ে আনুক অনাবিল শান্তি, সমৃদ্ধি আর সম্ভাবনা। নতুন দিনের এই পথচলায় ICT পাঠশালা by Pranta আছে আপনাদের সাথে।
সবাইকে জানাই শুভ নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা! 🔴⚪

দীর্ঘদিনের পরিকল্পনা এবং প্রচেষ্টার পর,ICT পাঠশালা by Pranta  এর অফিসিয়াল ওয়েবসাইট (www.ictbypranta.com) আজ থেকে সবার জন...
11/04/2026

দীর্ঘদিনের পরিকল্পনা এবং প্রচেষ্টার পর,
ICT পাঠশালা by Pranta এর অফিসিয়াল ওয়েবসাইট (www.ictbypranta.com) আজ থেকে সবার জন্য উন্মুক্ত করা হলো।
একজন শিক্ষক হিসেবে আমি সব সময় চেয়েছি আমার স্টুডেন্টরা যেন শুধু মুখস্থ না করে, বরং প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে পড়াশোনাকে আরও কার্যকর করতে পারে। এই ওয়েবসাইটটি কোনো চটকদার বিজ্ঞাপন নয়, বরং শিক্ষার্থীদের প্রস্তুতির প্রতিটি ধাপকে সহজতর করার একটি সমন্বিত সিস্টেম।

এই প্ল্যাটফর্মে শিক্ষার্থীরা যা যা সুবিধা পাবে:

✅ ২৪/৭ সাপোর্ট (Spark AI): যেকোনো অধ্যায় পড়তে গিয়ে কোনো লজিক বা প্রোগ্রামিংয়ে আটকে গেলে আমাদের এআই অ্যাসিস্ট্যান্ট তাৎক্ষণিক সহায়তা প্রদান করবে।
✅ প্রগ্রেস ট্র্যাকিং: ড্যাশবোর্ডের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ক্লাসের উপস্থিতি, পরীক্ষার রেজাল্ট এবং ব্যাচ র‍্যাংকিং নিজেই মনিটর করতে পারবে।
✅ অটোমেটেড আপডেট: অনুপস্থিতি এবং পরীক্ষার ফলাফল সরাসরি SMS-এর মাধ্যমে অভিভাবকদের কাছে পৌঁছে যাবে, যা স্বচ্ছতা নিশ্চিত করবে।
✅ ডিজিটাল রিসোর্স: ক্লাসের লেকচার নোট, স্লাইড এবং প্রয়োজনীয় ফাইলগুলো এখন থেকে এক জায়গাতেই গোছানো থাকবে।
✅ ডেভেলপমেন্ট টুলস: মনোযোগ বৃদ্ধির জন্য পোমোডোরো টাইমার এবং মেন্টাল ওয়েলনেস টুলস যুক্ত করা হয়েছে।

বর্তমান শিক্ষার্থীদের জন্য নির্দেশনা:
আমাদের রানিং ব্যাচের সকল স্টুডেন্টের জন্য অ্যাকাউন্ট ইতোমধ্যেই তৈরি করা হয়েছে। আপনাদের ইনবক্সে পাঠানো ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে আজই লগইন করতে পারবেন।
প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের এ-প্লাস (A+) পাওয়ার যাত্রা আরও সহজ এবং গোছানো হোক—এটাই আমার মূল লক্ষ্য।

🌐 লিংক: www.ictbypranta.com
📍 ঠিকানা: হাই লেভেল রোড, ওয়াসা, চট্টগ্রাম।
📞 যোগাযোগ: 01521-533370

আমরা প্রতিদিন ফাইল শেয়ার করতে বা ওয়্যারলেস হেডফোনে গান শুনতে 'ব্লুটুথ' ব্যবহার করি। কিন্তু এই প্রযুক্তির নাম 'ব্লুটুথ' ব...
08/04/2026

আমরা প্রতিদিন ফাইল শেয়ার করতে বা ওয়্যারলেস হেডফোনে গান শুনতে 'ব্লুটুথ' ব্যবহার করি। কিন্তু এই প্রযুক্তির নাম 'ব্লুটুথ' বা 'নীল দাঁত' কেন হলো? 🦷🎧

ঘটনাটা দশম শতাব্দীর। ডেনমার্ক ও নরওয়ের একজন বিখ্যাত ভাইকিং রাজা ছিলেন, যার নাম 'হারাল্ড ব্লুটুথ' (Harald Gormsson, ডাকনাম Bluetooth)। ইতিহাসবিদদের মতে, তার একটি দাঁত নষ্ট হয়ে কালচে নীল রঙের হয়ে গিয়েছিল, যে কারণে সবাই তাকে এই নামে ডাকত।
রাজা হারাল্ড যেমন স্ক্যান্ডিনেভিয়ার বিভক্ত অঞ্চলগুলোকে শান্তি চুক্তির মাধ্যমে একত্রিত করেছিলেন, ঠিক তেমনি ১৯৯৬ সালে বিজ্ঞানীরা এমন একটি প্রযুক্তি তৈরি করতে চেয়েছিলেন, যা বিভিন্ন ডিভাইসকে (যেমন: কম্পিউটার, মোবাইল, হেডফোন) তার ছাড়াই একটি নেটওয়ার্কের মাধ্যমে একসাথে যুক্ত করতে পারে।
ইন্টেলের ইঞ্জিনিয়ার জিম কার্ডাচ রাজার এই গল্প থেকে অনুপ্রাণিত হয়েই এই ওয়্যারলেস প্রযুক্তির নাম প্রস্তাব করেন 'ব্লুটুথ'। আরও মজার বিষয় হলো, ব্লুটুথের যে বিখ্যাত লোগোটি আমরা দেখি, সেটি কোনো জ্যামিতিক নকশা নয়! এটি প্রাচীন স্ক্যান্ডিনেভিয়ান রুনস (Runes) ভাষার দুটি বর্ণ (ᚼ এবং ᛒ)—অর্থাৎ রাজা Harald (H) এবং Bluetooth (B) এর নামের আদ্যক্ষর মিলিয়ে তৈরি করা হয়েছে! 🤯

প্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি আইসিটির ২য় অধ্যায়ের এমন পরিচিত টপিকগুলোর পেছনের অজানা ও চমকপ্রদ ইতিহাস জানতে পেজটি ফলো করে রাখো! 🚀

HSC ICT এর সেরা প্রস্তুতির জন্য আজই যোগাযোগ করুন-
ICT পাঠশালা by Pranta
01521-533370

#অজানাখবর #বাংলাটেক #টেকনোলজি

বিঃদ্রঃ ছবিটি রূপক অর্থে তৈরি করা হয়েছে।

শিক্ষার আলোয় ঘচুক অন্ধকার, মেধা ও দেশপ্রেমে গড়বো আগামীর বাংলাদেশ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকল বীর শহীদদের প্রতি আমা...
26/03/2026

শিক্ষার আলোয় ঘচুক অন্ধকার, মেধা ও দেশপ্রেমে গড়বো আগামীর বাংলাদেশ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকল বীর শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।
— ICT পাঠশালা by Pranta

We are building the future! 🚀প্রাইভেট ব্যাচে যা আগে কেউ করেনি, আমরা সেটাই করতে যাচ্ছি। HSC ICT প্রস্তুতিকে নেক্সট লেভেলে...
25/03/2026

We are building the future! 🚀
প্রাইভেট ব্যাচে যা আগে কেউ করেনি, আমরা সেটাই করতে যাচ্ছি। HSC ICT প্রস্তুতিকে নেক্সট লেভেলে নিয়ে যেতে আসছে সম্পূর্ণ নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম।

Stay Tuned on ICT পাঠশালা by Pranta 💫

Address

High Level Road, Wasa
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when ICT পাঠশালা by Pranta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share