24/12/2025
জুলাই বিপ্লবের বীর শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘লাইট অব ইয়াসরব’ (লয়)। মানবিক দায়বদ্ধতা থেকে সম্প্রতি চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পথের ধারের মানুষের হাতে এই শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
18/12/2025
ভারতীয় আধিপত্যবাদবিরোধী শহীদ Osman Hadi - ওসমান হাদির স্মরণে
Light of Yasrab-LoY-এর পক্ষ থেকে আগামীকাল পথের অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে ইন-শা-আল্লাহ।
— Muhammad Ainan Iqbal
(প্রেসিডেন্ট, লাইট অব ইয়াসরব-লয়)
04/10/2025
মুসলিম উম্মাহর শত বছরের শ্রেষ্ঠ রাহবার, ইমামুল মাকুলাত ওয়াল মানকুলাত, হুজ্জাতুল ইসলাম হযরত আল্লামা কারি মুহাম্মাদ ইলয়াছ মাকুলি জমিরী রহ.-এর দর্শন ও চিন্তাধারা বিষয়ক স্মরণসভা আয়োজনের প্রথম প্রস্তুতি সভা ২ অক্টোবর, ২০২৫ ইং রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ডা. মুহাম্মদ আবু নাছের। ইমামুল মাকুলাত ওয়াল মানকুলাত হযরত আল্লামা কারি মুহাম্মাদ ইলয়াছ মাকুলি জমিরী রহ.-এর নাতি মুহাম্মাদ আইনান ইকবালের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চান্দগাঁও ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জনাব রাইছুর রহমান চৌধুরী তিতু, উপমহাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ এ এ রেজাউল করিম চৌধুরীর ছেলে জনাব আজিজুল করিম চৌধুরী, গ্রামীণ ব্যাংকের সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার, বিশিষ্ট লেখক জনাব জাকারিয়া হাবিব, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক, ইমামুল মাকুলাত ওয়াল মানকুলাতের জামাতা জনাব মুহাম্মদ আরিফ ইকবাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জনাব ড. ইসমাইল, জনাব মুহাম্মদ মুছলেম প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে মুসলিম উম্মাহর জন্য ইমামুল মাকুলাত ওয়াল মানকুলাত হযরত আল্লামা কারি ইলয়াছ মাকুলি জমিরী রহ.-এর অবদান, জ্ঞান-প্রজ্ঞা বিশেষভাবে স্মরণ করার পাশাপাশি হযরতের দর্শন ও চিন্তাধারা বিষয়ক দ্বিতীয় স্মরণসভা দ্রুত আয়োজন, হযরতের অপ্রকাশিত কিতাবসমূহ দ্রুত প্রকাশ করা, স্মরণসভার জন্য মেমোরিয়াল লেকচার তৈরি, অতিথি নির্ধারণ ও দাওয়াত ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। সবশেষে মোনাজাতের মাধ্যমে উক্ত প্রস্তুতি সভা শেষ হয়।
08/09/2025
মুসলিম উম্মাহর শত বছরের শ্রেষ্ঠ রাহবার, ইমামুল মাকুলাত ওয়াল মানকুলাত হযরত আল্লামা কারি মুহাম্মাদ ইলয়াছ মাকুলি জমিরী রহ.-এর চিন্তাধারা ও দর্শন বিষয়ক দ্বিতীয় আলোচনা সভা আয়োজন এবং হযরতের স্মারকগ্রন্থ ও হযরতের লিখিত গুরুত্বপূর্ণ কিতাবসমূহ প্রকাশ করার বিষয়ে গুরুত্বপূর্ণ টিম বৈঠক আজ Imamul Maqulat wal Manqulat Allama Qari Ilias (Rah.) Memorial Foundation এবং Light of Yasrab-LoY-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়।
21/07/2025
উত্তরার মাইলস্টোন কলেজের উপর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অনেক মানুষ হতাহত হয়েছে। আল্লাহ সকলকে হেফাজত করুন।
বিভিন্ন হাসপাতালে রক্ত লাগবে বলে শোনা যাচ্ছে। সবাই সহযোগিতা করার চেষ্টা করব।
08/07/2025
“কারবালার করুণ ইতিহাস | ইমাম হুসাইন (রাঃ)-এর শাহাদাতের হৃদয়বিদারক বর্ণনা”—এখন আপলোড হয়েছে Light of Yasrab-LoY ইউটিউব চ্যানেলে। সবাই কমেন্টের লিংক থেকে দেখে আসুন⬇️
07/07/2025
Light of Yasrab-LoY ইউটিউব চ্যানেলের নতুন ভিডিয়ো- “কারবালার ঘটনা: হযরত ইমাম হুসাইন রাদিআল্লাহু তা'আলা আনহুর শাহাদাতের হৃদয়বিদারক বর্ণনা” প্রকাশিত হবে আজ রাত ৯:০০ টায়। চ্যানেল লিংক কমেন্টে⬇️