Orbit Learning Center

Orbit Learning Center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Orbit Learning Center, Education Website, CHAKARIA, Cox's Bazar, Chittagong.

উপহার ছোট হতে পারে, কিন্তু এর পেছনের ভালোবাসা আর অনুপ্রেরণা অসীম ❤️তুমি পারবে, এগিয়ে যাও আরও দূর 🚀
19/04/2026

উপহার ছোট হতে পারে, কিন্তু এর পেছনের ভালোবাসা আর অনুপ্রেরণা অসীম ❤️

তুমি পারবে, এগিয়ে যাও আরও দূর 🚀

তোমরা শুধু আমার শিক্ষার্থী নও, আমার ভালোবাসার একটি অংশ।শাসন করেছি, বকা দিয়েছি—সবই তোমাদের সুন্দর ভবিষ্যতের জন্য।নতুন পথে...
17/04/2026

তোমরা শুধু আমার শিক্ষার্থী নও, আমার ভালোবাসার একটি অংশ।
শাসন করেছি, বকা দিয়েছি—সবই তোমাদের সুন্দর ভবিষ্যতের জন্য।
নতুন পথে এগিয়ে যাও, স্বপ্নগুলো ধরে রাখো—
ভালো মানুষ হও, এটাই আমার সবচেয়ে বড় চাওয়া।
দোয়া রইলো সবসময়।
— তোমাদের শিক্ষক ❤️

বাংলা নববর্ষের উৎপত্তি বা শুরু করা হয় আরবি বা হিজরী নববর্ষ থেকে। হিজরি বর্ষ হলো মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর হিজরতের বছ...
14/04/2026

বাংলা নববর্ষের উৎপত্তি বা শুরু করা হয় আরবি বা হিজরী নববর্ষ থেকে। হিজরি বর্ষ হলো মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর হিজরতের বছর থেকে গণনা শুরু করা বছর। এটি চালু করেন হযরত ওমর (রাঃ)।

হিজরি বর্ষ ৩৫৪ দিনে। এটি চাঁদের হিসেবে গণনা করা হয় (১২ টি চাঁদের মোট সময়কাল)। এজন্য হিজরি সনকে চন্দ্র বর্ষও বলে।

মুঘল সম্রাট আকবরের নির্দেশে বাংলার কৃষকদের থেকে খাজনা আদায়ের সুবিধার জন্য বাংলা নববর্ষ চালু করা হয়। বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ ফতেহউল্লাহ সিরাজী সম্রাট আকবরের নির্দেশনা পেয়ে এটি তৈরি করেন।

হিজরি ৯৬৩ সালকে বাংলা ৯৬৩ সাল ধরে বাংলা নববর্ষ শুরু হয়। শুরুতে বাংলা সনও হিজরি সনের মতো চাঁদের হিসেবে গণনা করা হতো। ৩৫৪ দিনে বছর হওয়ায় পরবর্তীতে দেখা যায় ঋতু নির্দিষ্ট থাকছে না। ফসলের সময় ও খাজনা আদায়ে বেশ অসুবিধা শুরু হয়।

এ থেকে পরিত্রাণ পেতে এরপর ৩৫৪ দিনের পরিবর্তে সূর্যের পরিভ্রমণ হিসেব করে ইংরেজি সনের মতো ৩৬৫ দিনে বছর ধরে বাংলা সন গণনা শুরু হয়। ফসলের হিসাব ও খাজনা আদায়ের জন্য তৈরি বলে একে ফসলী সনও বলা হয়।

সম্রাট আকবরের সময়ে বাংলা ছাড়া ভারতীয় উপমহাদেশের অন্যান্য অনেক অঞ্চলেও এ ধরণের পঞ্জিকা চালু করা হয় যদিও বাংলা পঞ্জিকাই সবচেয়ে গৌরবে এখনো টিকে আছে।

হিজরি সন ১১ দিন কমে হয়। এজন্য ৯৬৩ সাল বাংলা ও হিজরি একই থাকলেও আজ বাংলা ১৪৩৩ সাল শুরু হয়েছে যেখানে এখন হিজরি সন ১৪৪৭ সাল।

এবার আরেকটা আলোচনায় আসি। আকবর কী নতুন করে বাংলা নববর্ষ চালু করেছেন নাকি সম্রাট শশাঙ্ক তৈরি করা বাংলা সন পুনঃ প্রবর্তন করেছেন? এই আলোচনাটা ইদানিং ভালোই হচ্ছে।

আমি সামান্য যতটুকু পড়াশোনা করে বুঝেছি তার প্রেক্ষিতে কয়েকটা বিষয়-

১. শশাঙ্ক এই অঞ্চলের শাসক ছিলেন আনুমানিক ৫৯০/৬০০ থেকে ৬৩৭ সাল পর্যন্ত। বাংলা ভাষার উত্পত্তি হয় তারও অনেক পরে, আনুমানিক ৭০০ থেকে ১০০০ সালের দিকে। বাংলা ভাষার উত্পত্তির আগে কেউ বাংলা পঞ্জিকা তৈরি করাটা যৌক্তিক মনে হয় না আমার কাছে।

২. বাংলা সন চালু হয় ইংরেজি ১৫৮৪ সাল থেকে। যদিও সম্রাট আকবরের সিংহাসনে আরোহনের সাল ১৫৫৬ সাল থেকে হিসাব শুরু করা হয় (ব্যাক ক্যালকুলেশন)। ১৫৮৪ সালের আগে রচিত চর্যাপদ থেকে শুরু করে অসংখ্য শিল্প-সাহিত্য, দলিল দস্তাবেজ এখনো পাওয়া যায়। সেগুলোর কোনটিতে বাংলা সনের অস্তিত্ব পাওয়া যায় না। শশাঙ্ক যদি তাঁর সময়ে কোন পঞ্জিকা চালু করেও থাকে সেটা বাংলা পঞ্জিকা নয় এবং সেটা থেকে এখনকার বাংলা পঞ্জিকা আসেনি এটা নিশ্চিত।

৩. ডঃ মুহাম্মদ শহীদুল্লাহসহ বেশিরভাগ ভাষাবিদ বাংলা সনের প্রবর্তক হিসেবে আকবরকেই চিহ্নিত করেছেন। শশাঙ্কের আলোচনাটা একেবারেই নতুন।

যাইহোক, একাডেমিক আলোচনা করলাম। ভাষাবিদ, ইতিহাসবিদগন হয়তো আরো গভীরে যাবেন। যেটা সঠিক সেটাই প্রতিষ্ঠিত হোক। ইতিহাস বিকৃতির অপসংস্কৃতি এই উপমহাদেশ থেকে বিদায় নিক। সবার জন্য শুভকামনা 🙂

শুভ নববর্ষ 🎉

ধন্যবাদ Nahidul Islam Tasrip ❤️❤️
05/04/2026

ধন্যবাদ Nahidul Islam Tasrip ❤️❤️

ধন্যবাদ Raiyan Adnan Sihab ❤️❤️❤️
04/04/2026

ধন্যবাদ Raiyan Adnan Sihab ❤️❤️❤️

মনে রেখো—“স্বপ্ন যত বড়, পরিশ্রমও তত বড় হতে হবে।” 💫তাই থেমে যেও না, এগিয়ে যাও—সাফল্য তোমারই হবে, ইনশাআল্লাহ! 🚀
02/04/2026

মনে রেখো—
“স্বপ্ন যত বড়, পরিশ্রমও তত বড় হতে হবে।” 💫
তাই থেমে যেও না, এগিয়ে যাও—
সাফল্য তোমারই হবে, ইনশাআল্লাহ! 🚀

01/04/2026

আল্লাহর উপর ভরসা রাখো,
তিনি কখনো কাউকে নিরাশ করেন না 🤲🖤

পরীক্ষা শুধু নাম্বারের খেলা না, এটা তোমার চেষ্টা আর ধৈর্যের প্রতিফলন।যত বেশি অনুশীলন, তত বেশি আত্মবিশ্বাস! 💯📌 আজ যা পড়ছো...
29/03/2026

পরীক্ষা শুধু নাম্বারের খেলা না, এটা তোমার চেষ্টা আর ধৈর্যের প্রতিফলন।
যত বেশি অনুশীলন, তত বেশি আত্মবিশ্বাস! 💯
📌 আজ যা পড়ছো, তা-ই আগামীতে তোমাকে এগিয়ে রাখবে
📌 কঠিন লাগলে থেমে যেও না, বরং আরো একবার চেষ্টা করো
📌 প্রতিটি ভুলই তোমাকে আরও শক্তিশালী করে
মনে রেখো—
“সফলরা হাল ছাড়ে না, আর যারা হাল ছাড়ে তারা কখনো সফল হয় না।” 🔥
নিজের উপর ভরসা রাখো, নিয়মিত পড়ো—
সাফল্য একদিন তোমার দরজায় কড়া নাড়বেই! 🚪✨

পরীক্ষা মানেই ভয় না, বরং নিজেকে প্রমাণ করার সুযোগ! 💪আজকের ছোট ছোট প্রস্তুতিই আগামী দিনের বড় সাফল্য তৈরি করে।🔹 প্রতিদিন অ...
28/03/2026

পরীক্ষা মানেই ভয় না, বরং নিজেকে প্রমাণ করার সুযোগ! 💪
আজকের ছোট ছোট প্রস্তুতিই আগামী দিনের বড় সাফল্য তৈরি করে।
🔹 প্রতিদিন অল্প অল্প করে পড়ো
🔹 ভুলগুলো থেকে শেখো
🔹 নিয়মিত মডেল টেস্ট দাও
🔹 নিজের উপর বিশ্বাস রাখো
মনে রাখবে—
“পরিশ্রম কখনো ব্যর্থ হয় না, শুধু সময় লাগে ফল দিতে।” 🌱
তুমি পারবে, ইনশাআল্লাহ!
এগিয়ে যাও, সাফল্য তোমার অপেক্ষায় আছে। 🚀

Address

CHAKARIA, Cox's Bazar
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Orbit Learning Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share