ধন্যবাদ
ফটিকছড়ি বিচিত্রা।
Dr. Mir Nure Ibrahim Shuva
MBBS (FMC)
CMU (Ultra)
Intern Doctor
Faridpur Medical College Hospital.
👉Clinical features :
Sudden onset of severe unilateral Chest pain with Progressive breathlessness with soft tissue swelling ( facial, neck, chest swelling )👀
What is your Diagnosis...!!!!🧐🤔
20/02/2026
জীবন কতই না ছোট.......!!!!
আজকে মাহে রমজানের প্রথম রোজা ছিলো।
মেডিসিন এডমিশন নাইট ডিউটিতে আছি।
রাত প্রায় ৩ টা,,,,
হাতে মেহেদী দেওয়া একটা পুরুষ রোগীকে ট্রলিতে করে নিয়ে আসলো।
বয়স ৩৫-৩৬ বছর হবে।
রোগীর লোক বললো,, গত ১০ বছর উনি বিদেশ ছিলেন।
কিছুদিন আগে দেশে আসলেন।
গতকাল ওনার বিয়ে ছিলো।
বিয়ের সব অনুষ্ঠানিকতা শেষে
রাত ২ টায় ওয়াশরুমে যেতে গিয়ে মাথা ঘুরে পরে যায়, তখন থেকে অজ্ঞান।
রোগীর প্রাথমিক এক্সামিনেশন করে যা পেলাম
BP দেখলাম -১৮০/১১০mmhg,
Plantar extensor ( left)
Knee jerk- exaggerated ( left)
Right side normal.
এতেই অনুমান করতে পারলাম
ওনার স্ট্রোক হয়েছে।
প্রাথমিক কন্ডিশন সম্পর্কে রোগীর লোককে কাউন্সেলিং করে Ct scan ও routine টেস্ট করতে দিলাম।
একটুপর ct scan ফিল্ম আসলে কন্ফার্ম হই,
রোগী মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশে রক্তক্ষরণ হয়েছে।
পাশে দাঁড়িয়ে আছে নতুন বউ। ওনি হয়তো বুজতে পারছেননা ওনার কি করা উচিৎ।
যে সম্ভবত বউ সেজেছে ২৪ ঘন্টাও হয়নি।এখন নতুন বরকে নিয়ে হাসপাতালের বারান্দায়।
নতুন জীবন শুরু করার আগেই,
বড় ধরণের হোঁচট। ওনি হয়তো এখনো বুজতে পারছেননা হচ্ছেটা কি..!
বা ওনার জন্য সামনে কি অপেক্ষা করছে।
আল্লাহ সবাইকে সুস্থ রাখুক।
পরিবার নিয়ে রমজান মাস সুন্দর করে কাটানোর তৌফিক দান করুক।
আমিন।।
14/02/2026
"রহস্য -রোমাঞ্চ- বিচিত্র"
বাইরে হটাৎ চিৎকার-চেঁচামেচি।
৭/৮ জন লোক একটা ২৪ বছরের ছেলেকে ট্রলিতে করে নিয়ে এলো।
সমস্যা শ্বাসকষ্ট.......
রোগীকে দেখে যে কেউ মনে করবে রোগীর অবস্থা বেশ সুবিধার নয়।ডিউটি ডাক্তার দুইজন দৌড়ে গেলো। পালস, ব্লাড প্রেসার, স্যাচুরেশন সব ভালো।
বিজ্ঞ ডাক্তার মহোদয়া বুঝে গেলেন, রোগী মহাশয় HCR
( Hysterical Conversion Reaction) রোগে ভোগছেন।
সহজ বাংলায় বলতে গেলে ওনি শরীরের চেয়ে মনের অসুখেই বেশি ভোগছেন।😄
তবে রোগীর লোকের অস্থিরতা দেখে আমিও গেলাম।
ওনার বোন দৌড়ে এসে বলছেন,
"স্যার,আমার ভাইকে বাঁচান, অক্সিজেন লাগবে,এখনই দিন,,,"
মানে খুবই অস্থির।🫤
আমি ওনাকে আশ্বাস দিলাম,
রোগী সুস্থ,জটিল কোনো সমস্যা নেই। আপনি স্থির হয়ে আমারকে কিছু তথ্য দিয়ে সাহায্য করুন।
জিজ্ঞেস করলাম,
"আপনার ভাই ব্যক্তিগত বা পারিবারিক কোনো সমস্যায় ছিলেন কিনা !!"
সাথে সাথে উনি উত্তম দিলেন,
"হ্যা স্যার,আমি সব জানি। একটা মেয়ের সাথে তার সম্পর্ক, মেয়েটা গত সপ্তাহে ওর থেকে ৫০ হাজার টাকা নিয়েছে।
এই সব নিজে ঝামেলা চলছে।"
আমি মনে মনে ভাবলাম,,
আমরা তাহলে সঠিক পথেই আছি...🤗
একটু পরেই রোগী চিৎকার করে বলে উঠলো,
" ওরে আইনা দাও, আমি ভালো হইয়া যাবওওও... "🙄
রোগীর ভাই বোন উপায়-অন্তু না দেখে মেয়েকে আনার ব্যবস্থা করতে লাগলো।
এইদিকে এডমিশনে রোগী দেখার ফাঁকে ফাঁকে এইসব নাটকের মজার নিচ্ছিলাম 🤭
একটু পর সেই মেয়েটি আসলো একটা লোকের সাথে।
এসেই ছেলেটির হাত ধরে কান্না করা শুরু করলো।
পাশে দাঁড়িয়ে ঐ লোকটি রইলো।
খুঁজ নিয়ে জানতে পারি,
এই মেয়েটি আসলে মেয়ে নয়, দুই বাচ্চার মা। আর সাথে যে লোকটি মেয়েটিকে নিয়ে আসলো,
আসলে ওনি এই মেয়ের স্বামী👀👀👀
হ্যা, শুনে আমারো আপনাদের মতোই ঝটকা লেগেছিলো।
প্রেমের বেদনাদায়ক এই মুহূর্তে হটাৎ রোগীর বাবা চিৎকার দিয়ে বললো, "আমার ছেলের কিছু হলে আমি তোমাকে
(ঐ মেয়ের হাসব্যান্ডকে) ছাড়বোনা."
আমি তো অভাক, বেচারা জামাই নিজের যন্ত্রনায় বাঁচেনা, এইলোক কিনা আবার হুমকি দিচ্ছে!!!
পরে শুনি, ঐযে ৫০ হাজার টাকা এই মেয়ে রোগী(ছেলেটা) থেকে নিয়েছে সেটা নাকি এই ভদ্রলোক নিজে নেওয়াইছে।
মানে বউরে দিয়ে, বউয়ের বয়ফ্রেন্ড থেকে টাকা নিয়েছে 🤭।
মানে উদ্বেগতা কত প্রকার হতে পারে বুজতে পারছেন তো..!!!!🤣🤣
সারমর্ম হলো, ছেলেটা অসুখের ভান করলো এই ২ বাচ্চার মাকে নিজের করে পাওয়ার জন্য, যে মেয়ে ওনার হাসব্যান্ড এর কথা মতো ঐ ছেলে থেকে টাকা নিয়েছে। আর এখন হাসপাতালে ওনার বউ আর বউয়ের বয়ফ্রেন্ডের হাত ধরে কান্নাকাটি উনি নিজে দাঁড়িয়ে থেকে দেখছেন ☠️
[N.B.- ভিতরের আসল সত্যি আল্লাহ ভালো জানে, তবে উপস্থিত থেকে যতদূর বুজলাম, তাই লিখলাম। অনেকে আবার ঘুরায় পেচায় আমার দোষ দিয়ে দিবেন, তাই আগেই বলে দিলুম 😄]
👉আজকের আলোচনার টপিক :- বাচ্চাদের কমন কিডনির সমস্যা।
10/02/2026
১৮ বছরের মেয়ে,
মেডিসিনে ভর্তি হলো পেটে ব্যথা নিয়ে।
রোগীর লোকের কমপ্লেইন হলো
রোগীর কিছুদিন ধরে পেট ফুলে যাচ্ছে,আর আজকে থেকে পেটে ব্যথা।
ডিউটি ডাক্তার প্রাইমারি ম্যানেজমেন্ট দিয়ে আলট্রা এডভাইস করেছিলো।
ইভনিং ডিউটিতে রোগীর ভাই আমার কাছে ultra রিপোর্ট নিয়ে আসলো।
দেখলাম, ৩২ সপ্তাহের বাচ্চা পেটে মারা গেছে।
এসব রিপোর্ট ডাক্তারদের বেশি কষ্ট দেয়।
তারচেয়ে বেশি কষ্ট রোগী/রোগীর লোকদের এই
বেড-নিউস দেওয়া।
আমি জানতে চাইলাম, ultra করার পর ডাক্তার কিছু বলেছেন কিনা..!
যুবক ছেলেটা আমাকে জানালো ডাক্তার সাহেব কিছু বলেননাই ।
আমি এম্প্যাথি নিয়ে দুঃসংবাদ জানানোর শুরু করলাম।
আগে জিগ্যেস করলাম।
এইটা কি প্রথম বাচ্চা..!!!
রোগীর ভাই আমার দিকে অবাক হয়ে তাকালো,
যেনো তিনি কোনো অদ্ভুত কথা শুনলেন..
জিজ্ঞেস করলেন বাচ্চা..!!!!!!!🙄
আমি বললাম হ্যা... 🤔
পরের লাইনটা আমার বুকটায় কাঁপুনি ধরিয়ে দিলো।
ওনি বললো স্যার " আমার বোনতো অবিবাহিত "..👀👀
এরপর আমি কি বলবো খুঁজে পাচ্ছিলাম না।
এমন নয় যে গর্ববতী অবিবাহিত রোগী আমি প্রথম পেয়েছি। এর আগেও বেশ কয়টা রোগী হ্যান্ডেল করেছি।
But এইটা.! ৩২ সপ্তাহের মরা বাচ্চা পেটে.....!!!!!🫨
এতদিন পরিবারের কেউ কি জানতোনা বিষয়টা...!!!!
কেমন যেনো না.!!
আমি ছেলেটাকে বললাম রোগীকে আপনি gynae তে নিয়র যান। ওনারা আপনাকে ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দিবেন।
But ওনি আমাকে এত জোর করতে লাগলো আমি না বলে পারলাম না।
পরে ওনাকে জানালাম। যে আপনার বোন ৩২ সপ্তাহের গর্ভবতী, পেটের বাচ্চা মারা গেছে।
এইটা শুনে লোকটা মাথায় হাত।
শান্তনা দিয়ে ওনাকে বুঝলাম না হবার হওয়ার গেছে। এখন রোগীর ভালোর কথা চিন্তা করে মরা বাচ্চা ডেলিভারি করানোর ব্যবস্থা করেন।
পরে তারা রোগী নিয়ে গায়নিতে চলে গেলো।
আমি শুধু ভাবছিলাম, এই মেয়ের পরিবারের লোকদের মানসিক অবস্থার কথা।
তাদেরকে সমাজ কি নজরে দেখবে..
হয়তো, এতদিন তারা আত্মসম্মান নিয়ে সবার সাথে মিলেমিশে থেকেছে।
শেষ পর্যায়ে এসে একটা মেয়ের জন্য সারা জীবনের অর্জন করা মান সর্মান সব শেষ হয়ে গেলো।
আল্লাহ সবাইকে বুঝার তাওফিক দান করুক।
হারাম সম্পর্কের নুগ্রা বেড়াজাল থেকে বের হয়ে বিয়ের মতো পবিত্র সুন্দর সম্পর্কে আবদ্ধ হওয়ার মানসিকতা দান করুক।
যেনো কোনো সন্তান পরিবারের জন্য লজ্জার কারণ না হয়ে গর্বের কারণ হয়ে এই প্রত্যাশায় করি।
10/02/2026
Interesting ECG👀
Guess the diagnosis...!!!!🤔🩺
Exercises for Bell's palsy...
's palsy
Another Case of Bell's palsy.
>>>>>> 🄱🄴🄻🄻'🅂 🄿🄰🄻🅂🅈
Stop Baby Crying Instantly ☺️
বাচ্চারা কান্না করবেই।
তবে কিছু posture ( অনস্থান ) তাঁদের কমফোর্ট দেয়।
যে আরাম অনুভূতি জন্য তারা কান্না করা বন্ধ করে দেয়।
বাচ্চার কান্না অফ হওয়া পিছনের মানুষ গুলোর
হাসি দেখলেই বুঝা যায় তারা কতটা স্যাটিসফাইড 🥰🥰
"With steady hands and a heart full of purpose, a surgeon turns pain into healing and hope into life."
Internship
Department Of Surgery, FMCH
Click here to claim your Sponsored Listing.