22/04/2026
খাওয়া যতই মুশকিল হোক বানানো সার্থক।
ঠিক সন্ধ্যা নামলে যেমন কামিনীর তীব্র মিষ্টি সুবাসে বিমোহিত হই ঠিক তেমনি আজ যখন নাগা/বোম্বাই মরিচের আচার বয়াম ভরাট করছিলাম, কামিনীর মতোই আচারের এ মনোমুগ্ধকর ঘ্রাণে আমি বিমোহিত হয়ে গেছি।
বাতাবিলেবুর মতো কি সতেজ ঘ্রাণ! কামিনীর মতো কি তীব্র মিষ্টি সুবাস! দেখতে ঠিক কৃষ্ণচূড়ার মতো লোভনীয়!
এতোই ঝাল খাওয়া বেশ মুশকিল হয়ে পড়বে, আদৌও খাওয়া যাবে কিনা এ ভেবে প্রথমে আফসোস হচ্ছিল পরে যখন সুবাসে আমি বিভোর তখন মনে মনে, খাওয়া যতই মুশকিল হোক বানানো সার্থক হয়েছে।কেবল সুবাসের জন্য।কেউ খেতে পারুক বা না পারুক সুবাসে তার মন ভরবে এটা ১০০%সত্য।