আনন্দ কুটির

আনন্দ কুটির

Share

"From the beauty of nature to the lessons of history – learn, explore, and enjoy with us"

Photos from আনন্দ কুটির's post 21/09/2025

🌊 গুলিয়াখালি সি বিচ – প্রকৃতির এক অনন্য সৌন্দর্য 🌿

দিনের শেষে একটু প্রশান্তি চাই? শহরের কোলাহল থেকে দূরে, শান্ত আর সবুজের মাঝে হারিয়ে যেতে চাইলে গুলিয়াখালি সি বিচ, চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত এই বিচটি হতে পারে আপনার পরবর্তী গন্তব্য।

এখানে সমুদ্র আর সবুজ ঘাসের যে অপূর্ব মিলন, তা এক কথায় অসাধারণ! সৈকতের চারপাশে ছড়িয়ে থাকা ছোট ছোট খাল আর গাছপালা মিলে জায়গাটাকে করে তুলেছে যেন এক জীবন্ত ছবি।🌾🌊

📸 প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ফটোগ্রাফারদের স্বর্গ
🧘‍♂️ মানসিক প্রশান্তির জন্য সেরা জায়গা
🌅 সূর্যাস্তটা মিস করলে আফসোস করতে হবে!

👉 যারা এখনো যাননি, প্ল্যান করে ফেলুন। আর যারা গিয়েছেন, আপনার অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করুন!

#চলো_ঘুরে_আসি

26/08/2025

জাম্বুরি পার্ক বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের একটি উন্মুক্ত উদ্যান। এটি আগ্রাবাদের এস এম মোরশেদ সড়কে অবস্থিত। ২০১৮ সালে ৮ দশমিক ৫৫ একর জমির ওপর উদ্যানটি প্রতিষ্ঠা করা হয়। ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর পার্কটি উদ্বোধন করা হয়। দীর্ঘ চক্রাকার হাটার পথ আর ৮ হাজার রানিং ফুটের উদ্যানটিতে র‍য়েছে প্রায় ৫০ হাজার বর্গফুটের জলাধার, যার কিনারায় র‍য়েছে বসবার জন্য তিনটি বড় গ্যালারি। জলাধারের পাশে রয়েছে দুইটি পাম্প হাউস। এছাড়াও র‍য়েছে সাড়ে পাঁচশ আলোক বাতির পাশাপাশি বর্ণিল ফোয়ারা। উদ্যানের চারপাশে চারটি স্থাপনার মধ্যে রয়েছে, দুইটি টয়লেট ব্লক, একটি গণপূর্ত রক্ষণাবেক্ষণ অফিস ও একটি বৈদ্যুতিক উপকেন্দ্র। প্রবেশের জন্য রয়েছে ৬টি ফটক। স্থাপত্য অধিদপ্তরের নকশায় উদ্যানটিতে রোপণ করা হয়েছে সোনালু, নাগেশ্বর, চাঁপা, রাধাচূড়া, বকুল, শিউলি, সাইকাস, টগর, জারুলসহ ৬৫ প্রজাতির ১০ হাজার গাছের চারা।


Youtube link
https://youtu.be/kY_Es0ZKKcc?si=rw1GG3zo-q9FLlXS

22/08/2025

সন্দ্বীপের দক্ষিণে জেগে উঠা নতুন চর বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব উপকূলবর্তী একটি প্রাকৃতিক স্থান, যেখানে একই সাথে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় এবং নানা ধরনের পাখির আনাগোনা থাকে। এই এলাকাটি সারি সারি ঝাউ গাছে ভরা, যা এই বেড়িবাঁধটিকে একটি মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের কেন্দ্র করে তুলেছে। রয়েছে গরু, মহিষ এবং ভেড়ার পাল। এখানে জেলেদের মাছ ধরার দৃশ্যও দেখা যায়, যা এই এলাকার জীবন্ত ও প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে।
#সন্দ্বীপ #সন্দ্বীপ_বেড়িবাধ #নতুন_চর

Youtube link
https://youtu.be/4bziX2aLyAU

20/08/2025

আজগর আলী চৌধুরী জামে মসজিদ
১৭৯৫ সালে আজগর আলী চৌধুরী নামে একজন স্থানীয় ব্যক্তি এই মসজিদটি তৈরি করেন। ১০ শতক জমির ওপর মসজিদটি নির্মাণ করা হয়। ইমামসহ প্রায় ৩১ জন মুসল্লি এই মসজিদে নামায আদায় করতে পারেন। মোঘল স্থাপনাকে অনুকরণ করে তৈরি করা এই মসজিদটিতে রয়েছে ২৪ টি মিনার আর তিনটি গম্বুজ। এই মসজিদটির একটি লক্ষণীয় বিশেষত্ব হচ্ছে জানালার অনুপস্থিতি। এছাড়া প্রবেশদ্বারের আকারও খুব ছোট।


Youtube link
https://www.youtube.com/watch?v=Bpoe8UsqyAQ

14/08/2025

কাজী পাড়া জামে মসজিদ, সারিকাইত, সন্দ্বীপ।
#সন্দ্বীপ #সন্দ্বীপের_সৌন্দর্য #মসজিদ

30/05/2025

রাতের বি ডি আর মাঠ।

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Chittagong
Chittagong
4200