Atasi オトシ

Atasi オトシ

Share

Never give up 諦めない

17/04/2026

জাপানের নতুন ভিসানীতি: যা আপনার জানা জরুরি 🇯🇵
জাপান সরকার তাদের ইমিগ্রেশন পলিসিতে বড় পরিবর্তন আনছে। আগামী ১৫ এপ্রিল ২০২৬ থেকে নতুন নিয়ম কার্যকর হওয়ার কথা রয়েছে।
সহজ কথায় মূল আপডেট:
নির্দিষ্ট কিছু কাজের ভিসার জন্য এখন থেকে জাপানিজ ভাষার দক্ষতা JLPT N2 লেভেল পর্যন্ত থাকতে হবে।
কাদের জন্য এই নিয়ম? মূলত যারা মানুষের সাথে সরাসরি কথা বলতে হয় বা যোগাযোগ-নির্ভর কাজ করেন, তাদের জন্য:
✅ সার্ভিস সেক্টর (হোটেল, রেস্টুরেন্ট, কাস্টমার সার্ভিস)
✅ অফিস জব (অ্যাডমিন বা ম্যানেজমেন্ট)
✅ ইঞ্জিনিয়ারিং (আইটি বা টেকনিক্যাল সেক্টর)
কেন এই পরিবর্তন?
• কাজের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি কমানো।
• জাপানিজ সমাজে বিদেশিদের দ্রুত মানিয়ে নিতে সাহায্য করা।
• কর্মক্ষেত্রে যোগাযোগ আরও সহজ ও উন্নত করা।
মনে রাখুন: এই নিয়মটি মূলত নতুন আবেদনকারীদের ওপর প্রথম কার্যকর হবে। তাই যারা জাপানে আসার কথা ভাবছেন, কাজের দক্ষতার পাশাপাশি জাপানিজ ভাষার (N2 লেভেল) ওপর এখন থেকেই জোর দিন।

16/04/2026

ধন‍্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ।

14/04/2026

📢 জাপানে টিকে থাকতে চাইলে N2 লাগবেই: এই ১৬ মাসের প্ল্যান আপনার জীবন বদলে দিতে পারে

জাপানে ভাষার গুরুত্ব নতুন কিছু নয়, কিন্তু গত ৭-৮ মাসে একটি জিনিস স্পষ্টভাবে বদলে গেছে। আগে যেখানে N5 বা N4 দিয়ে শুরু করে ধীরে ধীরে আগানো যেত, এখন অনেক ক্ষেত্রেই সরাসরি N2 লেভেলকে “স্ট্যান্ডার্ড” হিসেবে ধরা হচ্ছে। বিশেষ করে International Services বা অফিস ভিত্তিক কাজগুলোর ক্ষেত্রে ভাষা এখন শুধু একটি যোগ্যতা নয়, বরং একটি দরজা, যেটা না খুললে সামনে আগানো কঠিন।
শুধু তো জাপানে কাজ করলেই হবে না, ভবিষতের কথা ও চিন্তা করতে হবে, যেমন: PR, Japanese citizenship. বর্তমানে জাপানে PR কিংবা Japanese citizenship পেতে হলে জাপানিজ ভাষার গুরুত্ব মারাত্মক ভাবে বৃদ্ধি পাচ্ছে।

আমি কয়েকদিন ধরেই বলছি, জাপান ধীরে ধীরে এভারেজ মানুষের জন্য কঠিন হয়ে যাচ্ছে।
এখন সময় এসেছে চিন্তা করার, আপনি কি জন্য জাপানিজ শিখছেন? কেন জাপানে আসবেন? আপনার জাপান কে নিয়ে দীর্ঘমেয়াদি প্ল্যান কি? আপনি কি আসলেই সিরিয়াস? আপনি কি এই পরিশ্রম এবং লোড নিতে পারবেন?

আপনি কি বুঝে শুনে আগাচ্ছেন? না কি সবাই জাপানিজ শিখছে তাই আপনি ও শিখছেন?
আপনি যদি সিরিয়াস না হন, তাহলে সময়, টাকা, পরিশ্রম সব পানিতে পড়বে। এখনই চিন্তা করার সময় কি করবেন?
আমি আমার অনেক পোস্টে লিখেছি, আপনি জাপানকে যদি সৌদি আরব কিংবা মালেয়শিয়া মনে করে রেডি হন তাহলে মারাত্মক ভুল করছেন।

আপনাকে মনে রাখতে হবে যে, আপনি এমন একটা দেশে যেতে চাচ্ছেন যারা পৃথিবীর সেরা কোয়ালিটির প্রোডাক্ট বানায়। স্বাভাবিক ভাবেই তাদের চিন্তা চেতনা আমাদের থেকে অনেক আলাদা হবে।

আমি যেটা পরিষ্কার দেখতে পাই যে, জাপানে শুধু তারাই টিকে থাকতে পারবে যারা ভালো লেভেল এর জাপানিজ জানবে, জাপানের আইন কাকুন, রুল মেনে চলবে। এখানে ছন্নছাড়া মানুষের টিকে থাকা অনেক অনেক কঠিন।

এই বাস্তবতা বুঝে আপনাকে শুরু থেকেই একটি পরিষ্কার রোডম্যাপ নিয়ে আগাতে হবে।

এইজন্য আমি আপনাদের জন্য N5 থেকে N2 পর্যন্ত একটা রোড ম্যাপ তৈরী করেছি। আমরা এখানে ১৬ মাসে N5 থেকে N2 পর্যন্ত কমপ্লিট করবো।
তবে মাথায় রাখবেন, এটা কোনো শর্টকাটের গল্প নয়, এটা disciplined, consistent এবং smart preparation এর রোড ম্যাপ।

আমি ১৬ মাসের একটি বাস্তবসম্মত রোডম্যাপ তুলে ধরছি, যেখানে প্রতিটি লেভেল, কি পড়বেন, কিভাবে পড়বেন, এবং কোন রিসোর্স ব্যবহার করবেন, সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করেছি।

প্রথমে পুরো সিচুয়েশনটাকে পরিষ্কার করে নেওয়া যাক। এই ১৬ মাসকে আমরা চারটি ধাপে ভাগ করবো:

প্রথম ৩ মাস — N5 (Foundation)
পরবর্তী ৪ মাস — N4 (Basic Communication)
তারপরের ৪ মাস — N3 (Intermediate)
শেষ ৫ মাস — N2 (Professional Level)

এটা একটি aggressive কিন্তু achievable প্ল্যান, যদি আপনি প্রতিদিন নিয়মিত সময় দিতে পারেন। আপনি আপনার নিজের অবস্থার উপর ভিত্তি করে এই রোড ম্যাপটাকে কাস্টমাইজ করে নিবেন।

Stage 1:
N5 (Month 1–3) — ভিত্তি তৈরি
এই পর্যায়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকেই এটাকে হালকা ভাবে নেয়, কিন্তু এখানে ভুল হলে পরের সবকিছু নড়বড়ে হয়ে যায়।
এই ৩ মাসে আপনার মূল লক্ষ্য হবে জাপানিজ ভাষার ভিত্তি পুরোপুরি পরিষ্কার ভাবে আয়ত্ত করা।

আপনাকে শুরু করতে হবে Hiragana এবং Katakana দিয়ে। এই দুইটি স্ক্রিপ্ট এমনভাবে আয়ত্ত করতে হবে যেন না ভেবে পড়তে পারেন। এরপর ধীরে ধীরে basic sentence structure, particles (は, が, を), এবং polite form (です, ます) বুঝতে হবে।
এই পর্যায়ে সাধারণত ৮০০ থেকে ১০০০ শব্দ এবং ৮০–১০০টি kanji শিখতে হয়।

বইয়ের ক্ষেত্রে;
Genki I
Minna no Nihongo I
এই দুইটি বইয়ের যেকোনো একটি যথেষ্ট। যারা একেবারে শুরু করছেন, তাদের জন্য Genki একটু সহজ হবে, আর Minna no Nihongo একটু বেশি structured।
শুধু বই পড়লেই হবে না। vocabulary মনে রাখার জন্য Anki খুব কার্যকর। আর basic exposure-এর জন্য YouTube lesson বা Duolingo ব্যবহার করতে পারেন।

এই সময় থেকেই একটি অভ্যাস গড়ে তুলতে হবে, যেটাকে আমরা shadowing বলি। অর্থাৎ শুনে শুনে repeat করা। এতে আপনার pronunciation এবং listening দুটোই উন্নত হবে।

এই ধাপের শেষে আপনি নিজের পরিচয় দিতে পারবেন, simple প্রশ্ন করতে পারবেন, এবং খুব basic conversation করতে পারবেন।
এটাই আপনার প্রথম সফলতা।

Stage 2:
N4 (Month 4–7) — দৈনন্দিন যোগাযোগ
এখান থেকেই আসল জাপানিজ এর ব্যবহার শুরু হয়। N4 মানে আপনি এখন শুধু বই পড়ছেন না, ব্যবহারও করছেন।

এই পর্যায়ে grammar একটু জটিল হয়। て form, ない form, past tense, request structure ইত্যাদি এইগুলো শিখতে হবে। vocabulary বেড়ে ১৫০০–২০০০ হবে এবং kanji প্রায় ৩০০ পর্যন্ত যেতে হবে।

বইয়ের ক্ষেত্রে;
Genki II
Minna no Nihongo II এই পর্যায়ের জন্য যথেষ্ট।
পাশাপাশি Soumatome N4 ব্যবহার করলে exam-oriented preparation ভালো হবে।

এই সময়ে আপনার মধ্যে একটি বড় পরিবর্তন আনতে হবে, যেটা হলো, listening। প্রতিদিন অন্তত ৩০–৪০ মিনিট Japanese শুনতে হবে। Todai News-এর মতো app দিয়ে সহজ news পড়া শুরু করতে পারেন।

এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, speaking। অনেকেই এই লেভেলে এসে শুধু পড়তে থাকে, কিন্তু কথা বলে না। ফলে N3-তে গিয়ে struggle করে। তাই এই সময় থেকেই speaking partner খুঁজে নেওয়া বা নিজে নিজে practice করা খুব জরুরি।

এই ধাপের শেষে আপনি দোকান, হাসপাতাল, অফিস, এই ধরনের সাধারণ পরিস্থিতিতে নিজেকে manage করতে পারবেন।

Stage 3: N3
(Month 8–11) — বাস্তব জাপানিজে প্রবেশ
N3 হচ্ছে সেই লেভেল যেখানে আপনি বুঝতে শুরু করবেন, “জাপানিজ আসলে কেমন।”

এখানে grammar আরও nuanced হয়, যেমন; 〜らしい, 〜ように, 〜てしまう এর মতো expression চলে আসবে। vocabulary ৩০০০–৪০০০ এবং kanji প্রায় টোটাল ৭০০ পর্যন্ত শিখতে হবে।

বইয়ের ক্ষেত্রে;
Soumatome N3
Shinkanzen Master N3 খুব কার্যকর। যারা একটু গভীরে যেতে চান, তারা Quartet বই ব্যবহার করতে পারেন।

এখানে আপনাকে সবচেয়ে বড় পরিবর্তন আনতে হবে input-এ। এখন আর শুধু textbook নয়, YouTube, drama, podcast, news, সবকিছু আপনার learning source হতে হবে।

এবং সাথে সাথে NHK Easy News পড়া শুরু করুন। প্রথমে কঠিন লাগবে, কিন্তু ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে।
এই সময়ে speaking এবং shadowing ক্ষেত্রে সেটাকে daily habit এ পরিণত করতে হবে। শুধু বুঝলেই হবে না—বলতে হবে।

এই ধাপের শেষে আপনি নিজের মতামত দিতে পারবেন, discussion করতে পারবেন, এবং workplace এর basic communication handle করতে পারবেন।

Stage 4:
N2 (Month 12–16) — পেশাদার স্তর

এটাই সেই লেভেল যেখানে আপনার জন্য সম্ভবনার অনেক দরজা খুলে যায়। যেমন; ভালো জব, PR, Japanese citizenship ইত্যাদি, ইত্যাদি।
N2 মানে আপনি শুধু ভাষা জানেন না, আপনি ভাষা ব্যবহার করে কাজ ও করতে পারেন।

এখানে vocabulary ৬০০০-এর বেশি এবং kanji প্রায় টোটাল ১০০০-এর কাছাকাছি পৌঁছে যায়। grammar-এ formal expression, keigo, business communication শিখতে হবে।

বইয়ের ক্ষেত্রে;
Shinkanzen Master N2 এই পর্যায়ের জন্য সবচেয়ে জনপ্রিয় বই। পাশাপাশি Soumatome N2 এবং Try! N2 ব্যবহার করলে balance ভালো হবে।

এই লেভেল এ study strategy পুরোপুরি বদলে ফেলতে হবে।
প্রতিদিন news পড়তে হবে, NHK regular news। writing practice করতে হবে, যেমন email, report, ছোট essay। সপ্তাহে অন্তত একটি mock test দেওয়া উচিত।

এই পর্যায়ে সবচেয়ে বড় focus করতে হবে জাপানিজ ভাষার real-world application এ । interview practice, office conversation, এইগুলোতে নিজেকে প্রস্তুত করতে হবে।

এই ধাপের শেষে আপনি job interview দিতে পারবেন, অফিসে communicate করতে পারবেন, এবং professional environment এ নিজেকে টিকিয়ে রাখতে পারবেন।

Studentদের জন্য advantage হলো সময়। তারা প্রতিদিন ৫–৬ ঘণ্টা পড়তে পারবে । তাই ১৬ মাসের প্ল্যান তাদের জন্য বেশ realistic।
কিন্তু যারা চাকুরী করে বা কাজ করে, তাদের জন্য চ্যালেঞ্জ বেশি। কাজের পর পড়ার energy কম থাকে।

Worker হলে দিনে ১–২ ঘণ্টা দিলেও হবে, কিন্তু consistency ভাঙা যাবে না। সকালে ৩০ মিনিট vocabulary, রাতে ৪৫–৬০ মিনিট grammar এবং listening, এইভাবে ভাগ করে নিতে হবে। সপ্তাহান্তে একটু বেশি সময় দিতে হবে।

আজকের জাপানে Japanese language আর “extra skill” না, এটা আপনার survival tool.
N2 শুধু একটি certificate না, এটা আপনার confidence, আপনার career, আপনার stability, আপনার জাপানের ভবিষৎ।

আপনি আজ যদি N5 দিয়ে শুরু করেন, এবং প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান, ১৬ মাস পরে আপনার জীবন কোথায় থাকবে, সেটা আপনি নিজেই কল্পনা করতে পারবেন না।

শুভ কামনায়। .....

(Collected)

16/03/2026

শুক্রবার এক মন্ত্রিসভা বৈঠকে এমন একটি ব্যবস্থা অনুমোদন করা হয়েছে, যার মাধ্যমে সরকারি স্বাস্থ্যবীমার আওতায় শিশু জন্মদানের পুরো খরচ বহন করা হবে। দেশের দ্রুত কমে যাওয়া জন্মহার মোকাবিলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

জাপানের বর্তমান ব্যবস্থায় সন্তান জন্মদানের মোট খরচ সরকারি স্বাস্থ্যবীমা দ্বারা পুরোপুরি কভার করা হয় না। তবে সিজারিয়ান অপারেশনের মতো বিশেষ ধরনের ডেলিভারির ক্ষেত্রে এটিকে চিকিৎসাজনিত জরুরি অবস্থা হিসেবে ধরা হয় এবং তখন আংশিকভাবে বীমার আওতায় আসে। সেক্ষেত্রে রোগীকে মোট চিকিৎসা খরচের প্রায় ৩০% নিজে বহন করতে হয়।

সোর্স: Japan Times

06/03/2026

...এখনো সুযোগ আছে
N5 পাশ থাকলে ৭ মার্চ শনিবার ফাইল নিয়ে সরাসরি অফিসে আসুন..

TITP Interview নতুন ইন্টারভিউ সারকুলার 🥳 ( শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে)

১। কাজের ধরন : Food Processing Work. ( ফুড ফ্যাক্টরিতে কাজ )
Note :惣菜加工作業
( জাপানি Word দিয়ে দিয়েছি , Google অথবা Youtube এ কাজ দেখে নিবেন। যারা আগ্রহী শুধুমাত্র তারাই আবেদন করবেন।
২। বেতন : মাসে ১ লক্ষ ৮৮ হাজার ৯৩৪ ইয়েন (ওভার টাইম ব্যাতিত )
অনেক বড় কোম্পানি ২৪ ঘন্টাই ফ্যাক্টরিতে কাজ আছে তাই বাড়তি আয়ের সুযোগ রয়েছে।
৩। কাজের লোকেশন : Aichi / Mie Prefecture , Japan
( দুইটি এরিয়াতে ফ্যাক্টরি রয়েছে ভিন্ন ভিন্ন জায়গায় কাজ হতে পারে )
Note : (এই লোকেশনে যাদের অসুবিধা নেই শুধুমাত্র তারাই আবেদন করবেন)
৪।যোগ্যতা : N5 পাশ + N4 রানিং
যেকোনো কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে , এবং রিলেটিভ কাজে অভিজ্ঞতা থাকলে ভালো।
Note : যাদের N5 পাশ অথবা TTC সাটিফিকেট যাদের নেই তারা আবেদন করতে পারবেন না । NAT হলে ১০০+ নাম্বার হতে হবে।
COE আসার আগ অবদি JFT A2 লেভেল পড়া চালিয়ে যেতে হবে।
*Student ভিসা Reject হবে না।
৫। আবেদন এর শেষ সময় : ০৫ মার্চ , ২০২৬
৬। ইন্টারভিউ : ০৯ মার্চ , ২০২৬

🔹বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন

11/02/2026

When asked to ChatGPT "Create a caricature with everything you know about me and my work." 😂🤣

31/01/2026


Difference between "Arigato" and "Okage-sama de "
"ধন্যবাদ "আর "সকলের আশীর্বাদে "মধ্যে পার্থক্য

ありがとう (arigatō) "thank you.”
Used when someone does something for you
Focuses on your gratitude.
Works in almost any situation

おかげさまで (okage-sama de)
This is not a direct “thank you.”
It’s more like:
“Thanks to you / because of your help / thanks to circumstances"
Implies humility and acknowledgment of support, luck, or others’ efforts.

You’ll often hear both together:
おかげさまで、ありがとうございます
Okagesama de, arigatogozaimasu.
This emphasizes humility and gratitude—very natural in polite Japanese.

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Bohddarhat
Chittagong